ঘটনাটি ঘটে সঙখলার হাত ইয়াই জেলায়। পুলিশ সূত্রে খবর, ১৮ বছর বয়সি এক যুবক স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত একাধিক রাউন্ড গুলি ছোড়ে।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 11 February 2026 18:36
দ্য ওয়াল ব্যুরো: থাইল্যান্ডের সঙখলা (Thailand's Songkhla) প্রদেশে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় বুধবার চাঞ্চল্য ছড়াল। পণবন্দির (Hostages) পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ (Police)। শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করা হয়েছে এবং সমস্ত বন্দিদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি (Thailand school shooting)।
ঘটনাটি ঘটে সঙখলার হাত ইয়াই জেলায়। পুলিশ সূত্রে খবর, ১৮ বছর বয়সি এক যুবক স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এই ঘটনায় অন্তত তিন জন আহত হয়েছেন বলে অন্য এক সরকারি আধিকারিক জানান। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দ্রুত পদক্ষেপ করে বন্দুকধারীকে আটক করা সম্ভব হয়েছে। কী কারণে সে এই হামলা চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার বিকেলে থাইল্যান্ডের হাত ইয়াই শহরের একটি স্কুলে ঢুকে গুলি চালায় এক ১৮ বছরের তরুণ। পুলিশের দাবি, ওই ঘটনায় অন্তত দু’জন আহত হন। পরে এক মহিলা কর্মীকে পণবন্দি করে সে।
পুলিশ জানিয়েছে, বিকেল প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ পাটং উপ-জেলার থেটসাবান ৩১ রোডের প্রাথান খিরিওয়াত স্কুলে ঘটনাটি ঘটে। প্রথম দিকে কয়েক জন আহত হওয়ার খবর মিললেও, এখনও অবধি তিন জনের আহত হওয়ার খবর এসেছে।
অভিযুক্তের নাম খেম (১৮)। পুলিশ সূত্রে খবর, স্কুলের কাছেই একটি বাড়িতে মায়ের উপর হামলার চেষ্টা এবং অস্বাভাবিক আচরণের অভিযোগে আগে সেখানে পৌঁছয় পুলিশ। সেই সময়ই নাকি অভিযুক্ত এক পুলিশকর্মীর কাছ থেকে এম৪ রাইফেল ছিনিয়ে নেয় এবং সেখান থেকে পালিয়ে স্কুলের ভিতরে ঢুকে পড়ে। তারপরই শুরু হয় এলোপাথাড়ি গুলি।
বিকেল ৫টা ৩৬ মিনিট পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, স্কুলের প্রধান শিক্ষক, এক পড়ুয়া-সহ আরও একজন গুরুতর জখম হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত তার ছোট বোনকে শাসন করেছিলেন এমন এক শিক্ষকের খোঁজ করছিল। সেই শিক্ষক সামনে না এলে হিংসার হুমকিও দিয়েছিল বলে অভিযোগ।
হাত ইয়াই ও থুং লুং থানার পুলিশ, সঙ্গে বিশেষ অভিযান বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। অভিযুক্তের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি, তাই সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার আবেদন জানিয়েছে পুলিশ।
থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও মালিকানা অস্বাভাবিক নয়। ২০২২ সালে দেশের এক প্রাক্তন পুলিশকর্মী একটি নার্সারিতে বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালিয়ে ৩৬ জনকে খুন করেছিলেন। নিহতদের মধ্যে ২২ জনই ছিল শিশু। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের স্কুলে বন্দুকবাজের তাণ্ডবে উদ্বেগ বাড়ল।
বিস্তারিত আসছে...