Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

হানিমুনে থাইল্যান্ড! কলকাতা-ব্যাংকক ডিরেক্ট ফ্লাইট আনল ভিয়েতজেট এয়ার থাইল্যান্ড

ট্যুর প্ল্যান শুরু করুন এখনই। আপনার হানিমুন স্পট (Honeymoon Spot) হোক থাইল্যান্ড (Thailand)। আর অনেকদিন ধরে যাঁদের মনে বিদেশ ভ্রমণের (Foreign Tour) ইচ্ছে রয়েছে, তাঁদের ইচ্ছেও পূরণ হোক। আপনাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভিয়েতজেট.এয়ার থাইল্যান্ড (Vietjet Air Thailand)।

হানিমুনে থাইল্যান্ড! কলকাতা-ব্যাংকক ডিরেক্ট ফ্লাইট আনল ভিয়েতজেট এয়ার থাইল্যান্ড

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস।

সোমা লাহিড়ী

শেষ আপডেট: 3 February 2026 17:43

সোমা লাহিড়ী

ট্যুর প্ল্যান শুরু করুন এখনই। আপনার হানিমুন স্পট (Honeymoon Spot) হোক থাইল্যান্ড (Thailand)। আর অনেকদিন ধরে যাঁদের মনে বিদেশ ভ্রমণের (Foreign Tour) ইচ্ছে রয়েছে, তাঁদের ইচ্ছেও পূরণ হোক। আপনাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভিয়েতজেট.এয়ার থাইল্যান্ড (Vietjet Air Thailand)। আমাদের একেবারে কাছের দেশ সুন্দরী থাইল্যান্ড। একটু লং উইকএন্ড থাকলেই টুক করে ঘুরে আসা যায় থাইল্যান্ডের কোনও একটা স্পট থেকে। পড়ে নিশ্চয়ই ভাবছেন, বিদেশ যাওয়া কি এতই সহজ? কেন থাইল্যান্ড বেড়াতে যাওয়া সহজ জানাই আপনাদের।

কলকাতা থেকে ব্যাংককের পথে

• ভিসা নিয়ে ঝক্কি নেই

থাইল্যান্ড বেড়াতে যাওয়ার সব থেকে বড় সুবিধে হল, এখনকার ভিসা (Visa) নিয়ে তেমন ঝক্কি নেই। ফ্লাইট টিকিট (Flight Ticket) কাটা হলে আর হোটেল বুকিং (Hotel Booking) কমপ্লিট হলেই অনলাইনে থাইল্যান্ড গভমেন্টের ভিসা ফর্ম ফিল আপ (Online Visa Form Fill Up) করতে পারবেন। সব ডক্যুমেন্ট ঠিকঠাক থাকলে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে আরাইভ্যালের পর অনস্পট ভিসা (Onspot Visa) হয়ে যাবে। আর একটা সুখবর, ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের (Indian Passport Holder) জন্য থাই ভিসা ফ্রি। দশদিনের ভিসা অনায়াসে পেয়ে যাবেন।

ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে স্বাগত জানালেন ভিয়েতজেট এয়ার লাইনসের অফিসিয়ালরা

• কম বাজেটে ডিরেক্ট ফ্লাইট ভিয়েতজেটের

এবার আসা যাক ফ্লাইটের খবরে। সম্প্রতি  কলকাতা থেকে ব্যাংকক সরাসরি ফ্লাইট চালু করল ভিয়েতনামের একটি নামী এয়ারলাইনস -ভিয়েতজেট.এয়ার থাইল্যান্ড VietJet.air Thailand. এই সংস্থা থাইল্যান্ডের সঙ্গে ব্যবসা করছে ২০১৪ থেকে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক (মূলত সুবর্ণভূমি এয়ারপোর্ট বেসড) থেকে এশিয়ার ৪০টি রুটে ফ্লাইট চালু রয়েছে ভিয়েতজেটের। এবার বছরের শুরুতেই ভিয়েতজেট থাইল্যান্ড চালু করল ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে কলকাতার সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট ডিরেক্ট ফ্লাইট। ফলে থাইল্যান্ড ট্রাভেল এখন আরও বেশি সহজ হল।

যদিও থাই এয়ারওয়েজ, থাই এয়ার এশিয়া, ইন্ডিগো, ভুটান এয়ারলাইনস, থাই লায়ন এয়ার -এইসব এয়ারলাইনসেরও কলকাতা ব্যাংকক ডিরেক্ট ফ্লাইট আছে, কিন্তু ভিয়েতজেট অনেকটাই বাজেট ফ্রেন্ডলি। ট্রাভেল এজেন্ট ফ্রেডারেশন অফ ইন্ডিয়ার (ইস্ট) চেয়ারম্যান অনিল পাঞ্জাবি মন্তব্য করেছেন, 'ইন্টারন্যাশনাল এয়ার ফেয়ার হিসেবে ভিয়েতজেট থাইল্যান্ড এয়ারলাইনসের ফেয়ার অন্যান্য সংস্থার তুলনায় অনেকটাই রিজিনেবল।' ফ্লাইট ফেয়ার নিয়ে একটু নাড়াচাড়া করলে দেখবেন ডোমেস্টিকে কলকাতা থেকে মুম্বই বা দিল্লির যা ফেয়ার, প্রায় সেই ফেযরেই ভিয়েতজেটের ফ্লাইটে পৌঁছে যাবেন কলকাতা থেকে ব্যাংকক।

সাফারি ওয়ার্ল্ডে বাঘের মেলা

ভিয়েতজেটের ফ্লাইট টাইমিংও লাভজনক

ভিয়েতজেট এয়ারলাইনসের সিনিয়র অফিসিয়াল জানালেন ,'গতবছর (২০২৫) ইন্ডিয়া থেকে 25লক্ষ মানুষ থাইল্যান্ড ট্রাভেল করেছেন। এর ৩০% কলকাতার প্যাসেঞ্জার। তাই ভিয়েতজেট কলকাতা-ব্যাংকক এই ডিরেক্ট ফ্লাইট শুরু করল। সপ্তাহে চারদিন কলকাতা-ব্যাংকক ডিরেক্ট ফ্লাইট রয়েছে। আরাইভ্যাল সোমবার, বুধবার, শুক্রবার রবিবার আর ডিপারচার সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। ভিয়েতজেট.এয়ার থাইল্যান্ডের ফ্লাইট কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাই করছে মাঝরাতে (12.55 am) আর ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করছে একেবারে আর্লি মর্নিংয়ে (দু'দেশের সময়ের ব্যবধান দেড় ঘন্টা)। ফলে বেড়াতে যান বা কাজে পুরো দিনটা পেয়ে যাচ্ছেন আপনি। আবার ফেরার ক্ষেত্রেও তাই। কোনও তাড়াহুড়ো করতে হবে না। সারাটা দিন ঘোরাঘুরির পর রাতে ডিনার সেরে উঠে পড়তে পারবেন ফ্লাইটে (11.55pm )।

চাও প্রায়া নদী

• ছুটি কম? ঘুরে দেখুন শুধু ব্যাংকক

হাতে পাঁচ'ছ দিনের ছুটি থাকলে ব্যাংকক থেকে পাটায়া ক্র্যাবি ঘুরে আসতে পারেন। সমুদ্র সৈকতের অসাধারণ সৌন্দর্য, নানারকম সি রাইড আপনাকে রোমাঞ্চিত করবে। হাতে তিনদিন ছুটি থাকলে ঘুরে দেখুন শুধু ব্যাংকক। বৌদ্ধ মন্দির ওয়াট অরুণ, প্যাগোডা, থাই রাজার গ্র্যান্ড প্যালেস, সাফারি ওয়ার্ল্ড, স্কাই ওয়াক, চাও প্রায়া নদীতে ক্রুজ ডিনার আর ঝলমলে শপিং মলে ঘুরতে ঘুরতে কেটে যাবে তিনটে দিন। আর হ্যাঁ, দু'জনে বডি মাসাজের মজা নিতে ভুলবেন না, স্ট্রিট ফুড চেখে দেখবেন এবং ব্যাংককের নাইট লাইফের ভাইভ ছুঁয়ে দেখবেন অবশ্যই।

প্রাচীন বৌদ্ধ মন্দির ওয়াট অরুণ

ভিয়েতজেট এয়ার থাইল্যান্ডে কেন ট্রাভেল করবেন?

শেষে আবার আসি ভিয়েতজেট থাইল্যান্ড এয়ারলাইনসে ট্রাভেল প্রসঙ্গে। সংস্থাটি জানাচ্ছে ,তারা প্যাসেঞ্জারদের সেফটি সিকিওরিটির ব্যাপারে অত্যন্ত সতর্ক। এয়ারক্র্যাফট বেশ পরিচ্ছন্ন, হোস্টদের ব্যবহার মিষ্টি, সার্ভ করা ডিনার একেবারে গরমাগরম, কোজি পরিবেশ-সব মিলিয়ে বেড়ানোর আনন্দ আরও বেড়ে যাবে ভিয়েতজেট.এয়ার থাইল্যান্ডের ফ্লাইটে ট্রাভেল করলে।

স্কাইওয়াক থেকে ব্যাংকক শহর


```