Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

চুলের স্টাইল করা, দাড়ি ছাঁটা, কাটা নিষিদ্ধ হেলমন্দে, পুরানো চেহারাতেই ফিরছে তালিবান

দ্য ওয়াল ব্যুরো: তালিবান (taliban) পুরানো চেহারাতেই ফিরছে। তাদের সাম্প্রতিত কাজকর্মে এব্যাপারে যাবতীয় সংশয় ঘুচে যাচ্ছে। এবার তারা চিঠি দিয়ে হেলমন্দ (halmand province) প্রদেশের হেয়ারড্রেসারদের (hairdresser) জানিয়ে দিল, কারও দাড়ি কাটা যাবে

চুলের স্টাইল করা, দাড়ি ছাঁটা, কাটা নিষিদ্ধ হেলমন্দে, পুরানো চেহারাতেই ফিরছে তালিবান

শেষ আপডেট: 27 September 2021 14:37

দ্য ওয়াল ব্যুরো: তালিবান (taliban) পুরানো চেহারাতেই ফিরছে। তাদের সাম্প্রতিত কাজকর্মে এব্যাপারে যাবতীয় সংশয় ঘুচে যাচ্ছে। এবার তারা চিঠি দিয়ে হেলমন্দ (halmand province) প্রদেশের হেয়ারড্রেসারদের (hairdresser) জানিয়ে দিল, কারও দাড়ি কাটা যাবে না, ছাঁটা যাবে না (shaving, trimming beard)। সব নিষিদ্ধ (ban) করা হয়েছে। স্টাইল করে চুল কাটাও (stylish hair cutting) নিষিদ্ধ করেছে তালিবান। দি ফ্রন্টিয়ার পোস্ট এক প্রতিবেদনে এখবর দিয়েছে। তাতে জানা গিয়েছে, তালিবানের ইসলামি আদর্শ,দিশা রূপায়ণ মন্ত্রকের কর্তারা হেলমন্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ-তে সম্প্রতি  ছেলেদের সেলুনের ক্ষৌরকর্মী, হেয়ারড্রেসারদের এক বৈঠকে ডেকে এহেন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানিয়ে  দেয়। সোস্যাল মিডিয়া নেটওয়ার্কেও নিষেধাজ্ঞার কথা ফলাও করে ছাপা হয়েছে। তাতে আরও বলা হয়েছে,  সেলুনের  ভিতরে গান বাজানো চলবে না, প্রার্থনাসঙ্গীতও নয়। ন্যাটোবাহিনী ও মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগ কাজে লাগিয়ে তালিবান আফগানিস্তান ফের দখল করেছে এক মাসের ওপর হয়ে গেল । একে একে তারা যেসব পদক্ষেপ করছে, সেগুলি তাদের ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসনের স্মৃতিই ফিরিয়ে আনছে। তারা নতুন নতুন ফতোয়া চাপিয়ে বলেছিল, ইসলামি আইন, শরিয়তের শাসনে দেশ চলবে। ইতিমধ্যে আফগানিস্তানের নানা প্রদেশ থেকে তালিবানের মানবাধিকার লঙ্ঘনের খবরও আসছে। শনিবার পশ্চিম আফগানিস্তানের হেরাট শহরের মূল চৌমাথায় এক ব্যক্তির মৃতদেহ ক্রেনে ঝুলিয়ে দেয় তালিবান। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আফগানিস্তানে ক্ষমতায় থাকাকালে তালিবান এভাবেই বিরোধীদের শাস্তি দিত।  হেরাটের ডেপুটি গভর্নর শের আহমেদ আম্মার জানান, তালিবান অপহরণে অভিযুক্ত চারজনকে খুন করে এধরনের অপরাধ থেকে বিরত থাকার হুঁশিয়ারি  দিতে তাদের লাশ প্রকাশ্যে ক্রেনে ঝুলিয়ে দেয়। চারজন এক স্থানীয় ব্যবসায়ী ও তাঁর ছেলেকে অপহরণ করে শহরের বাইরে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। কিন্তু চেকপোস্টে ধরা পড়ে যায়। চারজনই গুলি বিনিময়ে নিহত হয়। এক তালিবান জঙ্গি জখম হয়। অন্য অপহরণকারীরা যাতে শিক্ষা নেয়, সেজন্যই ওদের লাশ মূল চৌমাথায় এনে ঝুলিয়ে দেওয়া হয় বলে জানান ডেপুটি গভর্নর।    

```