পুলিশ জানায়, গাড়ি নিয়ে পালাতে গিয়ে তিনি এদিক-ওদিক ছুটতে থাকেন। শেষে আরেকটি পুলিশ গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যানজটে আটকে পড়েন গুরপ্রীত।

নিহত শিখ যুবক
শেষ আপডেট: 30 August 2025 11:34
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার (USA) লস অ্যাঞ্জেলেসের (Los Angeles) ব্যস্ততম রাস্তায় ঘটল ভয়াবহ কাণ্ড। এক শিখ যুবককে (Sikh Man) গুলি করে হত্যা করল স্থানীয় পুলিশ। নিহতের নাম গুরপ্রীত সিং, বয়স ৩৬। ঘটনাটি ঘটেছে গত ১৩ জুলাই, ডাউনটাউনের ফিগুয়েরোয়া স্ট্রিট ও অলিম্পিক বুলেভার্ডের সংযোগস্থলে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (LAPD) প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, গুরপ্রীত রাস্তার মাঝে দাঁড়িয়ে ‘গটকা’ নামের শিখ মার্শাল আর্ট প্রদর্শন করছিলেন। হাতে ছিল একটি বড় অস্ত্র, যা ভারতীয় মার্শাল আর্টে ব্যবহৃত দ্বিমুখী তলোয়ার।
এলএপিডি জানিয়েছে, একাধিক ৯১১ কলে খবর আসে যে, এক ব্যক্তি রাস্তার মাঝে বিশাল ব্লেড চালাচ্ছেন এবং পথচারীদের ভয় দেখাচ্ছেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে গুরপ্রীতের গাড়ি মাঝ রাস্তায় দাঁড় করানো এবং তিনি বাইরে বেরিয়ে এসে ওই কাণ্ড করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বারবার অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা মানেননি। বরং একসময় নিজের জিভ কাটতে যান, বোতল ছুড়ে মারেন পুলিশের দিকে এবং পালানোর চেষ্টা করেন।
Los Angeles police shot dead Gurpreet Singh, 35, after he stopped his car in the middle of an intersection and allegedly swung a machete at people.
Now compare this with India. Here, mobs can assault police, humiliate them into folding hands, circulate those images as “victory,”… pic.twitter.com/N2Hsyuif9V— THE SKIN DOCTOR (@theskindoctor13) August 29, 2025
পুলিশ জানায়, গাড়ি নিয়ে পালাতে গিয়ে তিনি এদিক-ওদিক ছুটতে থাকেন। শেষে আরেকটি পুলিশ গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যানজটে আটকে পড়েন গুরপ্রীত। ঠিক তখনই ওই অস্ত্র হাতে ছুটে আসেন পুলিশের দিকে। শেষমেশ পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।
ঘটনাস্থল থেকে প্রায় দুই ফুট লম্বা সেই অস্ত্র উদ্ধার হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে বাঁচানো যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনও সাধারণ মানুষ বা পুলিশ কর্মী আহত হননি।
বর্তমানে এই গুলি চলার ঘটনায় তদন্ত শুরু করেছে এলএপিডি। তবে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।