Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই চাকরি পেলেন ওপেনএআইয়ের অল্টম্যান, হাত বাড়িয়ে দিল মাইক্রোসফট! 

বলা চলে, ওপেনএআই সংস্থা তৈরি হয়েছে অল্টম্যানের হাতেই। কিন্তু আজ এই দু'জনেই কোম্পানিতে নেই। সেই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই নিজের কোম্পানিতে অল্টম্যানদেরকে চাকরি দিলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল! 

৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই চাকরি পেলেন ওপেনএআইয়ের অল্টম্যান, হাত বাড়িয়ে দিল মাইক্রোসফট! 

শেষ আপডেট: 20 November 2023 20:10

দ্য ওয়াল ব্যুরো: স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যান, দু'জনেই ওপেনএআই তৈরি করার ব্যাপারে মূখ্য ভূমিকা নিয়েছিলেন। বলা চলে, এই সংস্থা তৈরি হয়েছে তাঁদের হাতেই। কিন্তু আজ এই দু'জনেই কোম্পানিতে নেই। সেই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই নিজের কোম্পানিতে অল্টম্যানদেরকে চাকরি দিলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল! 

গত বছর নভেম্বর মাসে ওপেনএআই, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিপ্লব ঘটিয়ে ফিয়েছিল দুনিয়ায়। এআই প্রযুক্তি ব্যবহার করে ওপেনএআই তৈরি করে চ্যাটজিপিটি। যা আগামী প্রজন্মের জীবনে আমূল পরিবর্তন ঘটাতে চলেছে। ওপেন এআইয়ের পর বিশ্বের তাবড় তাবড় টেক জায়ান্টরা নিজস্ব এআই সিস্টেম তৈরি করেছে। সেই তালিকায় আছে মাইক্রোসফটও। গুগলের সঙ্গে পাল্লা দিতে মাইক্রোসফট বিং জিপিটি তৈরি করে। যদিও এখনও পর্যন্ত এই প্রযুক্তি খুব একটা সাফল্য অর্জন করতে পারেনি।

এআই-কে নিয়ে নতুন করে গবেষণা করার জন্য একটি টিম গড়েছে মাইক্রোসফট। সোমবার অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানকে নিজের কোম্পানির নতুন অ্যাডভান্সড এআই গবেষণা দলের মাথায় বসালেন সত্য নাদেল। এক্স হ্যান্ডেলে নিজেই এই খবর জানান তিনি। লেখেন, 'অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের সঙ্গে একসঙ্গে কাজ করব, খবরটি ঘোষণা করতে পেরে আমরা উচ্ছ্বসিত।' 

মাইক্রোসফটের সিইও এই ব্যাপারে আরও জানান, অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানে নেতৃত্বে সংস্থা আরও দ্রুত এগিয়ে যাবে আশাবাদী তিনি। শুধু  এই দু'জন নন, ওপেনএআই থেকে পদত্যাগ করা আরও কিছু কর্মী শিগগির যুক্ত হবে মাইক্রোসফট পরিবারের সঙ্গে। মাইক্রোসফট সিইও-র এই পোস্ট শেয়ার করে অল্টম্যান লেখেন, 'আমাদের মিশন চলতে থাকবে।'

শুক্রবার জুম কলে একটি বৈঠকে ওপেনএআই-এর ম্যানেজিং বোর্ড অল্টম্যানকে চাকরি থেকে বরখাস্ত করে। বোর্ডের তরফে কারণ হিসাবে বলা হয়েছে, তাঁর উপর ক্রমশ ভরসা হারাচ্ছিল ওপেনএআই। প্রশ্ন উঠেছিল তাঁর স্বচ্ছতা নিয়ে। আর সেই কারণে চাকরি খোয়াতে হয়েছে স্যাম অল্টম্যানকে। রবিবার ব্রোকম্যানও সংস্থার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। আরও অনেকেই পদত্যাগ করেন। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। কিন্তু দু'দিনের মাথায় এই ঘটনা নতুন মোড় নেয়।


```