কড়া সামাজিক আইন, বাধ্যতামূলক হিজাব (hijab protest) এবং তীব্র অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এবার আরও সাহসী প্রতিবাদে নেমে পড়লেন দেশের মহিলারা (Iranian women protest)।
.jpeg.webp)
ইরানের ধর্মীয় প্রধান আয়াতুল্লা আলি খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে সেই আগুনে প্রকাশ্যে সিগারেট ধরাচ্ছেন মহিলারা। সোশ্যাল মিডিয়ার ছবি থেকে এআই প্রয়োগে তৈরি ছবি।
শেষ আপডেট: 10 January 2026 10:52
দ্য ওয়াল ব্যুরো: ইরানে (Iran protests) ফের নতুন করে বিক্ষোভের ঢেউ। কড়া সামাজিক আইন, বাধ্যতামূলক হিজাব (hijab protest) এবং তীব্র অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এবার আরও সাহসী প্রতিবাদে নেমে পড়লেন দেশের মহিলারা (Iranian women protest)। একটি প্রকাশিত সোশ্যাল পোস্টে দেখা গিয়েছে, ইরানের ধর্মীয় প্রধান আয়াতুল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) ছবিতে আগুন জ্বালিয়ে সেই আগুনে প্রকাশ্যে সিগারেট ধরাচ্ছেন মহিলারা (Khamenei photo burning)। যা সরাসরি রাষ্ট্রক্ষমতাকে চ্যালেঞ্জ করার প্রতীক হিসেবে ফুটে উঠেছে।
এই প্রতিবাদ বিশেষ তাৎপর্যপূর্ণ। ইরানের আইনে শিয়া ধর্মপ্রধানের ছবি পোড়ানো (Khamenei photo burning) গুরুতর অপরাধ হিসেবে গণ্য। তার উপর, জনসমক্ষে মহিলাদের ধূমপান দীর্ঘদিন ধরেই সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধের আওতায়। ফলে খামেনেইয়ের ছবি পুড়িয়ে সেই আগুনে সিগারেট ধরানো, এই দুটি কাজই একসঙ্গে করে প্রতিবাদকারীরা রাষ্ট্রের কর্তৃত্ব এবং নারীদের উপর চাপিয়ে দেওয়া সামাজিক নিয়ন্ত্রণ, দুটোকেই প্রকাশ্যে অস্বীকার করছেন।
এই বিক্ষোভের পিছনে রয়েছে গভীর অর্থনৈতিক ক্ষোভ (Iran economic crisis)। লাগামছাড়া মূল্যবৃদ্ধি (Iran inflation crisis), মুদ্রার দরপতন এবং খাদ্যদ্রব্যের দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের অসন্তোষ (Iran civil unrest) ক্রমশ তীব্র হচ্ছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা শাসকগোষ্ঠীর শীর্ষ নেতাদের ছবি পুড়িয়েছেন, এমনকী ক্ষমতাসীন সরকারের সঙ্গে যুক্ত নেতাদের মূর্তিও ভাঙচুর করা হয়েছে।
২০২২ সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর যে আন্দোলনের (Mahsa Amini movement) সূচনা হয়েছিল, এই নতুন প্রতিবাদ সেই ধারারই আরও কয়েক ধাপ এগিয়ে শুরু হয়েছে নতুন করে। রাস্তায় নামা বড় আকারের বিক্ষোভ দমন করা হলেও, প্রতিবাদের ভাষা বদলেছে। এখন তা রূপ নিচ্ছে প্রতীকী কর্মকাণ্ডে (symbolic protest Iran), যা মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
👁️| The brave women of Iran (true feminists) are making it a trend to take photos of themselves lighting a cigarette with a burning picture of the terrorist Ali Khamenei during ongoing protests across the country, including the Iranian capital, Tehran. pic.twitter.com/hkaw019T2z
— militantosh⚡️ (@MilitanTosh) January 9, 2026
ইরানে শিয়া ধর্মপ্রধানের ছবি পোড়ানো আইনত গুরুতর অপরাধ। সুপ্রিম লিডারের পদটি রাজনৈতিক ও ধর্মীয়—দু’দিক থেকেই সর্বোচ্চ ক্ষমতার প্রতীক। তাই তাঁর ছবি অবমাননা মানেই রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ।
একই সঙ্গে, মহিলাদের জনসমক্ষে ধূমপান সামাজিকভাবে ও আইনি দুই দিক থেকেই নিষিদ্ধ। এই দুই নিষেধাজ্ঞাকে একসঙ্গে ভেঙে—খামেনেইয়ের ছবি পুড়িয়ে সেই আগুনে সিগারেট ধরিয়ে ইরানি মহিলারা এমন এক বার্তা দিচ্ছেন, যা প্রতিবাদের জোরাল ভাষার চেয়েও শক্তিশালী (Iranian women defiance)। পর্যবেক্ষকদের মতে, এই ধরনের প্রতিবাদ দমন করা প্রশাসনের পক্ষে কঠিন। এখানে বড় জমায়েত নেই, নেই মিছিল, তবু প্রতীকী ছবিগুলি মুহূর্তে ইরানের কঠোর বেড়াজাল পেরিয়ে ছড়িয়ে পড়ছে। ফলে ইরানের অভ্যন্তরীণ সংকট ফের আন্তর্জাতিক পর্দায় আরও বেশি করে প্রকট হয়ে উঠেছে।