Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

ইরাকে মোসাদের সদর দফতর উড়িয়ে দিল ইরান, আরও প্রতিশোধের হুমকি

ইরাকে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতর উড়িয়ে দিল ইরানের সেনা।

ইরাকে মোসাদের সদর দফতর উড়িয়ে দিল ইরান, আরও প্রতিশোধের হুমকি

শেষ আপডেট: 16 January 2024 13:34

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল এবং প্যালেস্তাইনের হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ১০০ দিন ধরে জারি রয়েছে মৃত্যু মিছিল। এতদিন বাইরে থেকে প্যালেস্তাইনকে সমর্থন জানাচ্ছিল ইরান। এবার ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি আঘাত হানল তারা। ইরাকে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতর উড়িয়ে দিল ইরানের সেনা। ইতিমধ্যে আমেরিকা ইরানের এই এলোপাথাড়ি মিসাইল হামলার তীব্র নিন্দা করেছে। 

হামাস-ইজারায়েলের যুদ্ধের ময়দানে উদ্বেগ বাড়াচ্ছে ইরান। সোমবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরান বিরোধী জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এমনই দাবি করে বিবৃতি প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস । 

বিবৃতিতে জানানো হয়, ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ শানানো হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইজরায়েলি গুপ্তচর সংস্থার সদর দফতরও। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর মিলেছে এবং ছয় জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

শুধু তাই নয়, কুর্দিস্তানের রাজধানী ইরবিলে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছেও আঘাত হানা হয়। তবে এই ক্ষেপণাস্ত্র হামলায় দূতাবাসটির কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এক মার্কিন আধিকারিক। যদিও এই লড়াইয়ে ওয়াশিংটন ইজরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। তবে সেদেশের তরফে একথাও জানানো হয়েছে যে তারা প্যালেস্তিনীয়দের মৃত্যু নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে, কুর্দিস্তানে এই হামলায় তীব্র নিন্দা করেছে ইরাক। 

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে নয়া হাইপারসনিক মিসাইল প্রকাশ্যে এনেছিল তেহরান। বিশ্লেষকদের মতে, ইজরায়েলের উপর চাপ বাড়াতেই ইরানের এই পদক্ষেপ। ফলে মনে করা হচ্ছে, এবার ইরান যদি সরাসরি এই যুদ্ধের নামে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।


```