তেহরান এক দফা ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইজরায়েল এবং আরব দুনিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে। এই আক্রমণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

শেষ আপডেট: 1 March 2026 11:05
দ্য ওয়াল ব্যুরো: সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর ঘোষণার পর প্রতিশোধের হুঁশিয়ারি আগেই ছিল, এবার তার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা হামলা চালাল ইরান (Iran attack after Khamenei death)।
তেহরান এক দফা ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইজরায়েল এবং আরব দুনিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে (Iran missile drone strike US Israel bases)। এই আক্রমণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।
রবিবার ইরানের রেভলিউশনারি গার্ড হুঁশিয়ারি দিয়েছে, “খুনিদের” শাস্তি দিতেই শুরু হতে চলেছে ইসলামিক রিপাবলিকের সশস্ত্র বাহিনীর ইতিহাসে “সবচেয়ে ভয়ংকর আক্রমণাত্মক অভিযান” (Iran ferocious operation after Khamenei death)।
টেলিগ্রামে পোস্ট করা বার্তায় রেভলিউশনারি গার্ড জানায়, “যেকোনও মুহূর্তে শুরু হবে সবচেয়ে ভয়ংকর অভিযান।”
প্রতিরোধের শপথ
ইজরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, খামেনেইয়ের ঘনিষ্ঠ উপদেষ্টা আলি শামখানি (Ali Shamkhani) এবং ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল মহম্মদ পাকপোর (Mohammad Pakpour)-ও নিহত হয়েছেন। তবে সব শীর্ষ নেতৃত্ব শেষ হয়ে যায়নি। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি (Ali Larijani) বেঁচে আছেন এবং কড়া ভাষায় পাল্টা বার্তা দিয়েছেন।
তাঁর বক্তব্য, “ইরানের সাহসী সেনা ও মহান জাতি আন্তর্জাতিক অত্যাচারীদের এমন শিক্ষা দেবে, যা তারা কোনওদিন ভুলতে পারবে না।”
রবিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে। তার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ৮৬ বছর বয়সি এই নেতার নিহত হওয়ার কথা ঘোষণা করেন। তাঁকে “ইতিহাসের অন্যতম খারাপ মানুষ” বলেও মন্তব্য করেন ট্রাম্প।
মার্কিন-ইজরায়েলি হামলা ও বিস্তার
খবর অনুযায়ী, শনিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিশাল আকারের যৌথ হামলার প্রথম দফাতেই খামেনেই নিহত হন। রবিবারও সেই হামলা দ্বিতীয় দিনে গড়ায়। লক্ষ্য, ইসলামিক রিপাবলিকের পতন ঘটানো।