Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নিকষ আঁধারে খণ্ড বিখণ্ড হচ্ছে সূর্য, ৮০০ বছরে এমন গ্রহণ দেখা যায়নি, দেখুন ভিডিও

আমেরিকা ও টেক্সাসে (রাত ১১টা ৫৭ মিনিটে ভারতীয় সময় অনুযায়ী) গ্রহণ শুরু হয়।

নিকষ আঁধারে খণ্ড বিখণ্ড হচ্ছে সূর্য, ৮০০ বছরে এমন গ্রহণ দেখা যায়নি, দেখুন ভিডিও

শেষ আপডেট: 9 April 2024 07:48

দ্য ওয়াল ব্যুরো: অন্ধকার ধীরে ধীরে গাঢ় হল। চাঁদের ছায়ায় একটু একটু করে খণ্ড বিখণ্ড হতে শুরু করল সূর্য। মেক্সিকোর সৈকতে প্রথম ধরা পড়ল সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ৪ মিনিট ২৮ সেকেন্ডের গ্রহণ। নাসা জানিয়েছে এত দীর্ঘ ও বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ৮০০ বছরে দেখা যায়নি। গ্রহণের ভিডিও শেয়ার করেছে নাসা।

আমেরিকা ও টেক্সাসে (রাত ১১টা ৫৭ মিনিটে ভারতীয় সময় অনুযায়ী) গ্রহণ শুরু হয়। কলাহোমা, আরকানাস, মিসৌরি, কেন্টাকি, ইন্ডিয়ানা, পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক থেকে দেখা গেছে পূর্ণগ্রাস। কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের তরফে জানানো হয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত ৯ টা ১২ মিনিট ৩ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হয়েছে। আর সোমবার (ইংরেজি মতে মঙ্গলবার) রাত ২ টো ২২ মিনিট ৩ সেকেন্ডে শেষ হয়েছে সূর্যগ্রহণ (ভারতীয় সময় অনুযায়ী)। 

নাসা জানিয়েছে, এই ধরনের গ্রহণ সচরাচর দেখা যায় না। বিজ্ঞানীরা বলছেন, সোমবারের গ্রহণের বিশেষত্ব হল এর স্থায়িত্ব। অপেক্ষাকৃত বেশি সময় ধরে এই গ্রহণ স্থায়ী হয়েছে। টানা চার মিনিট চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢেকে ছিল সূর্য। যা গত ৫০ বছরে কখনও কোনও গ্রহণেই হয়নি। গ্রহণের সময়ে ওই চার মিনিট ধরে সূর্যের বাহ্যিক স্তর করোনার আভা স্পষ্ট দেখা গেছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।  কানাডা থেকেও গ্রহণ দেখা গেছে। কানাডার দক্ষিণ ওন্টারিয়ো, কিউবেক, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে গ্রহণ দেখা গেছে।

চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে উপবৃত্তাকার কক্ষপথে। পৃথিবীর দিকে ৫ ডিগ্রি কোণে হেলে থেকে। তাই পূর্ণগ্রাস, আংশিক গ্রাস ও বলয়গ্রাস মিলিয়ে বছরে ৫টির বেশি সূর্যগ্রহণ হওয়া সম্ভব নয়। এ বছর এপ্রিলে সূর্যের প্রথম পূর্ণগ্রাস গ্রহণ হল। তবে পরবর্তী ১৫০ বছরে দীর্ঘতম সূর্যগ্রহণের সাক্ষী হতে পারে পৃথিবী। হিসেব কষে দেখা গিয়েছে, ২১৮৬ সালের ১৬ জুলাই ফ্রেঞ্চ গিনি উপকূল থেকে আটলান্টিক সাগরে দীর্ঘতম সূর্যগ্রহণ দেখা যেতে পারে, যা ৭ মিনিট ২৯ সেকেন্ড স্থায়ী হবে।


```