Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

তালিবানের সমর্থনে আপাদমস্তক কালো পোশাকে জোর করে জমায়েতে মহিলাদের

দ্য ওয়াল ব্যুরো: এবার তালিবানি শাসনের (taliban rule) সমর্থনে কাবুল বিশ্ববিদ্যালয়ে (kabul university) জমায়েতে সামিল হতে বাধ্য করা হল আফগান মহিলাদের। আমেরিকার  মাটিতে ৯/১১ সন্ত্রাসবাদী হামলার বর্ষপূর্তির প্রাক্কালে তালিবান যে মাথা থেকে পা ঢা

তালিবানের সমর্থনে আপাদমস্তক কালো পোশাকে জোর করে জমায়েতে মহিলাদের

শেষ আপডেট: 14 September 2021 09:38

দ্য ওয়াল ব্যুরো: এবার তালিবানি শাসনের (taliban rule) সমর্থনে কাবুল বিশ্ববিদ্যালয়ে (kabul university) জমায়েতে সামিল হতে বাধ্য করা হল আফগান মহিলাদের। আমেরিকার  মাটিতে ৯/১১ সন্ত্রাসবাদী হামলার বর্ষপূর্তির প্রাক্কালে তালিবান যে মাথা থেকে পা ঢাকা কালো পোশাক (black robes) বিলি করে, তাতে গোটা শরীর ঢেকে আসতে হয়েছে ছাত্রীদের (female students) । যারা তালিবানের  ফরমান (talibani dictat) মানেনি, তাদের বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন পড়ুয়ারা। জানা গিয়েছে, তালিবান ও তাদের ইসলামের ব্যাখ্যা, ছাত্রছাত্রীদের আলাদা কক্ষে বিশ্ববিদ্যালয়ে পড়ার সিদ্ধান্তের সমর্থনে প্ল্যাকার্ড তুলে ধরতে হয় ছাত্রীদের।   তালিবান আফগানিস্তানে প্রত্যাবর্তনের পর নারী স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার উল্টো পথেই হাঁটছে। তারা যে অন্তর্বর্তী সরকার গঠন করেছে, তাতে একজনও মহিলা নেই। সব অংশের অন্তর্ভুক্তির যে প্রতিশ্রুতি ছিল, তাকেও  বুড়ো আঙুল দেখিয়ে নেওয়া হয়েছে একেবারে প্রবল কট্টরপন্থীদের, যারা নেতৃত্বের পুরোপুরি আস্থাভাজন। পাশাপাশি তালিবান ফিরিয়ে এনেছে ন্যয়নীতি প্রতিষ্ঠা ও দুষ্কর্ম রোধ মন্ত্রক, যারা নীতি পুলিশগিরির জন্য কুখ্যাত, যাদের ভয় করে মহিলারা। অতীতে তাদের শরিয়তি ব্যাখ্যার পরিপন্থী আচরণের জন্য এই মন্ত্রকই আফগানদের ধরে নিয়ে গিয়ে নৃশংস শাস্তি দিত। নয়া নিয়মবিধিতে তালিবান মহিলারা ইসলামের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করতে পারবে বলে জানিয়েছে। কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। ছেলেদের সঙ্গে এক ঘরে না বসার  শর্তে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারবে। কোএডুকেশন নিষিদ্ধ   হয়েছে। ছেলে-মেয়ে একসঙ্গে পড়াশোনার ব্য়বস্থায় ইতি টানায় কোনও অন্যায় হয়েছে বলে মনে করে না তালিবান। এতে আমাদের কোনও সমস্যা  নেই, দেশবাসী মুসলিম, তারা এটা মেনে নেবে, বলেছেন তালিবান মন্ত্রী। এমাসের গোড়ায় তালিবান অবশ্য বলেছিল, মেয়েরা বিশ্ববিদ্যালয়ে এখনও পড়তে পারবে, যদি মুখের বেশিরভাগটা নিকাবে ঢাকা থাকে। ছাত্রছাত্রীদের মধ্যে পর্দার আড়াল থাকে। তবে টোলো নিউজকে দেওয়া সাক্ষাত্কারে সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি করেন তালিবান মুখপাত্র সইদ জেকরুল্লা হাসিমি। তিনি স্পষ্ট বলেন, কোনও মহিলা মন্ত্রী হতে পারে না। মন্ত্রিত্ব এমন একটা বস্তু যার ভার সে বইতে পারে না। তাদের মন্ত্রিসভায় থাকার প্রয়োজন নেই। তারা শুধু সন্তান প্রসব করুক। মহিলা প্রতিবাদীরা গোটা আফগানিস্তানের নারী সমাজের প্রতিনিধি নয় বলেও দাবি করেন তিনি।  

             

```