Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

আজ বিশ্ব হাইপারটেনশন দিবস, অতিরিক্ত রক্তচাপ অকালমৃত্যুর হাতছানি

এবছরের থিম হচ্ছে, 'সঠিক পদ্ধতিতে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘায়ু হন।'

আজ বিশ্ব হাইপারটেনশন দিবস, অতিরিক্ত রক্তচাপ অকালমৃত্যুর হাতছানি

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 17 May 2024 10:49

দ্য ওয়াল ব্যুরো: আপনি কি হাইপারটেনশনে ভুগছেন? অতি উচ্চ রক্তচাপের ফলে আপনি এবং আপনার পরিবারের আত্মীয়স্বজন সর্বক্ষণ আতঙ্কে থাকেন? উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন জেট গতির আধুনিকোত্তর জীবনযাত্রার অলঙ্কার হয়ে গিয়েছে। তাই বিশ্বজুড়ে ১৭ মে দিনটিকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে হিসেবে পালন করা হয়। এবছরের থিম হচ্ছে, 'সঠিক পদ্ধতিতে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘায়ু হন।' একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বজুড়ে প্রতিবছর ৭৫ লক্ষ মানুষের মৃত্যু হয় হৃদরোগে।

কীভাবে সুস্থ থাকা যায়, কীভাবে মানসিক চাপমুক্ত রেখে স্বচ্ছন্দভাবে বাঁচার চেষ্টা করা যায়, কী করবেন, কী করবেন না, এসব সম্পর্কে চেতনা বাড়াতে দিনটি পালিত হয় বিশ্বজুড়ে।

বর্তমান জীবনশৈলিতে টেনশন বা মানসিক চাপ এক অতি সংক্রামক ব্যাধি। শুধু নিজের মধ্যে নয়, মানসিক চাপ অগোচরে সংক্রমিত হয় পরিবারের ভিতরেও। এর প্রধান যে দুটি কারণ তা হল, প্রথমত বহির্জগৎ বা কর্মক্ষেত্রের চাপ। ছুটন্ত পৃথিবীর ইঁদুরদৌড়ে যা সব থেকে বড় চাপের একটি।

দ্বিতীয়ত, অভ্যন্তরীণ বা পারিবারিক চাপ। ডাক্তার ও বিশেষজ্ঞদের মতে, পরিবারের ভবিষ্যৎ অর্থাৎ সন্তানের চিন্তা, পারিবারিক অশান্তি, জমিবাড়ি-সম্পত্তির বিবাদ ইত্যাদি নানা কারণে রক্তচাপ বেড়ে যায়। এর মধ্যে যুক্ত হয়ে যায়, দৈনন্দিন জীবনশৈলি যেমন ধূমপান, মদ্যপান, কায়িক পরিশ্রম কমে আসা, অপরিমিত জাঙ্কফুড নির্ভর খাওয়াদাওয়া, তেলমশলা যুক্ত খাদ্য ইত্যাদি।

নিজের জন্য একান্ত সময় না বের করতে পারাটাও একটি বিশেষ কারণ। মনোস্তত্ত্ববিদরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অন্তত কিছুটা সময় নিজের জন্য বের করে আনতে পারলে মন ও শরীর দুইই তরতাজা থাকে। তা সে হাঁটতে বেরনো থেকে ধ্যান যে কোনও কিছু হতে পারে। মনকে শান্ত, স্থির ও একাগ্র করে তোলাটাই রক্তচাপ অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারে।

অতি উচ্চ রক্তচাপ হল সেই অসুখ যা ধীরে ধীরে হৃদযন্ত্রকে বিকল করতে থাকে। এই অসুখ আজকের দিনে গোটা বিশ্বেই মহামারির মতো ছড়িয়ে পড়েছে। তাই ৮৫টি জাতীয় হাইপারটেনশ সোসাইটি এবং লিগকে নিয়ে গঠিত হয়েছে ওয়ার্ল্ড হাইপারটেনশ লিগ। এদের ছাতার তলায় এদিনটি পালিত হয়ে থাকে।

হাইপারটেনশন বা চলতি কথায় হাই ব্লাড প্রেসার হল সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটি ব্লাড প্রেসারই বেড়ে যাওয়া। যা সাধারণত ১২০/৮০ থাকার কথা। তা ১৪০/৯০ পর্যন্ত বা তার বেশি উঠে গেলে বুঝতে হবে রক্তচাপ অত্যন্ত বেড়ে গিয়েছে। দীর্ঘদিন এটা চলতে থাকলে হার্টের অসুখ বাঁধা অবধারিত।

অনেকের ধারণা রক্তচাপ বৃদ্ধি পেলে শুধু হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকই হবে। কিন্তু, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, দীর্ঘদিন উচ্চ রক্তচাপের চিকিৎসা না করালে ক্ষতি হতে পারে কিডনিরও। উচ্চ রক্তচাপে ভোগা ব্যক্তি সঠিক চিকিৎসা পদ্ধতি, নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করলে কম বয়সে মৃত্যুও হতে পারে। ইদানীং, এক সমীক্ষায় দেখা গিয়েছে, কম বয়সিদের মধ্যেও কর্মক্ষেত্রের চাপের কারণে রক্তচাপের অসুখ বৃদ্ধি পাচ্ছে।


```