Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

Red Light Therapy: ত্বকের সমস্যা থেকে ক্যানসারের ক্ষত — সব সারাবে লাল আলো! কী এই থেরাপি? জানুন খুঁটিনাটি

এই থেরাপির জনপ্রিয়তা আকাশছোঁয়া হওয়ার পেছনে রয়েছে এক বিজ্ঞান। মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও চর্মরোগ বিশেষজ্ঞ ডেভিড ওজোগের ১৮ বছর বয়সি ছেলে একবার ভয়াবহ স্ট্রোকের শিকার হন। পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় যখন সে হাসপাতালে, তখন ওজোগকে লাল এবং নিয়ার-ইনফ্রারেড আলো ব্যবহারের পরামর্শ দেওয়া হয়

Red Light Therapy: ত্বকের সমস্যা থেকে ক্যানসারের ক্ষত — সব সারাবে লাল আলো! কী এই থেরাপি? জানুন খুঁটিনাটি

রেড লাইট থেরাপি

জিনিয়া সরকার

শেষ আপডেট: 26 March 2026 14:31

দ্য ওয়াল ব্যুরো: কয়েক বছর আগেও একে বলা হতো ‘ফ্রিঞ্জ সায়েন্স’ বা প্রান্তিক বিজ্ঞান। কিন্তু আজ চর্মরোগের আধুনিক ক্লিনিক থেকে নানাক্ষেত্রে — রাজত্ব করছে লাল আলো বা ‘রেড-লাইট থেরাপি’ (Red Light Therapy)। হেলমেট, ফেস মাস্ক, এমনকি রেড-লাইট বেড এখন বাজারে ছেয়ে গিয়েছে। সম্প্রতি টেনিস সেনসেশন সানিয়া মির্জা (Sania Mirza) জানিয়েছেন, তাঁর সতেজ ত্বক ও ঝলমলে চুলের রহস্যও লুকিয়ে আছে এই থেরাপিতেই। সানিয়ার কথায়, “আমি প্রায় আধঘণ্টা এর নিচে বসি… এতে স্কিন রিজুভেনেট হয়।” কিন্তু এই ঝকঝকে বিজ্ঞাপনের নিচে কি আসলেও কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে? কী বলছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান?

কী এই রেড লাইট থেরাপি?

  • রেড লাইট থেরাপি (Low-level light therapy) হল এমন একটি প্রযুক্তি যেখানে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের লাল ও নিকট-ইনফ্রারেড (Near-infrared) আলো ব্যবহার করা হয়।
  • এটি সূর্যের অতিবেগুনি (UV) রশ্মির মতো ক্ষতিকর নয়।
  • এই আলো ত্বকের গভীরে প্রবেশ করে কোষকে সক্রিয় করে তোলে।
  • কোষের এনার্জি বা ATP বাড়িয়ে শরীরের নিজস্ব সারিয়ে তোলার ক্ষমতাকে (Repair & Regeneration) ত্বরান্বিত করে।

কেন এত জনপ্রিয়?

এই থেরাপির জনপ্রিয়তা আকাশছোঁয়া হওয়ার পেছনে রয়েছে এক বিজ্ঞান। মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ও চর্মরোগ বিশেষজ্ঞ ডেভিড ওজোগের ১৮ বছর বয়সি ছেলে একবার ভয়াবহ স্ট্রোকের শিকার হন। পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় যখন সে হাসপাতালে, তখন ওজোগকে লাল এবং নিয়ার-ইনফ্রারেড আলো ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গবেষণায় দেখা গেছে, এই আলো মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত কোষকে রক্ষা করতে পারে। ওজোগের ছেলে আজ পুরোপুরি সুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন। আজ সারা বিশ্বের বিজ্ঞানীরা এই আলোর জাদুতে মুগ্ধ।

কীভাবে কাজ করে?

রেড-লাইট থেরাপির আসল কারিগর হল আমাদের কোষের শক্তিঘর— মাইটোকন্ড্রিয়া (Mitochondria)।

  • ATP উৎপাদন: লাল আলো (৬০০ থেকে ১১০০ ন্যানোমিটার) ত্বকের গভীরে গিয়ে মাইটোকন্ড্রিয়ার একটি বিশেষ এনজাইমকে উদ্দীপিত করে, যা কোষের জ্বালানি বা ATP তৈরিতে গতি আনে।
  • গবেষক রবার্ট ফসবারির মতে, এই আলো কোষের ভেতরের জলের সান্দ্রতা কমিয়ে দেয়, ফলে কোষের ভেতরের যন্ত্রপাতিগুলো লুব্রিকেন্টের মতো মসৃণভাবে কাজ করতে পারে।
  • প্রদাহ নিয়ন্ত্রণ: এই আলো রক্ত সঞ্চালন বাড়ায় এবং অক্সিডেটিভ স্ট্রেস বা কোষের ক্ষয় রোধ করে। ফলে ত্বকের কোলাজেন উৎপাদন বেড়ে যায়, স্কিন হয় টাইট ও গ্লোয়িং।

ক্লিনিকাল রিসার্চের রিপোর্ট কার্ড

২০২৫ সালের একটি বড় মাপের কনসেনসাস রিভিউ অনুযায়ী, রেড-লাইট থেরাপি এখন বেশ কিছু ক্ষেত্রে স্বীকৃত চিকিৎসা:

  • চুল ও ত্বক: এন্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা চুল পড়া রোধে এটি দারুণ কার্যকর। ব্রণ বা ত্বকের লালচে ভাব কমাতেও এর জুড়ি নেই।
  • ক্ষত নিরাময়: ক্যানসার চিকিৎসার ফলে মুখে হওয়া আলসার সারাতে এটি এখন আন্তর্জাতিক গাইডলাইনের অন্তর্ভুক্ত।
  • চোখের জ্যোতি: বয়সজনিত কারণে রেটিনার ক্ষয় রোধে মার্কিন FDA সম্প্রতি এই থেরাপির ডিভাইস অনুমোদন করেছে।
  • মস্তিষ্কের রোগ: পার্কিনসন বা আলঝেইমার্সের মতো রোগে ডোপামিন উৎপাদনকারী নিউরন রক্ষায় এর পরীক্ষা চলছে।

আমরা কি 'আলোর অভাবে' ভুগছি?

বিজ্ঞানীদের মতে, বিবর্তনের ধারায় মানুষ সূর্যের আলো থেকে প্রচুর পরিমাণে লাল আলো পেতে অভ্যস্ত ছিল। কিন্তু বর্তমান যুগে দিনের বেশিরভাগ সময় ঘরের ভেতরে কাটানোর ফলে আমরা সেই স্বাভাবিক নিরাময় ক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছি। আধুনিক LED বা ফ্লোরোসেন্ট আলোতে এই প্রয়োজনীয় তরঙ্গদৈর্ঘ্য প্রায় থাকেই না। ওজোগের ভাষায়, "আমরা আক্ষরিক অর্থেই এমন কিছু থেকে বঞ্চিত হচ্ছি, যা পাওয়ার জন্য আমাদের শরীর বিবর্তিত হয়েছে।"

সতর্কতা জরুরি

সুফল অনেক থাকলেও গবেষকরা বলছেন এর 'ডোজ' খুব গুরুত্বপূর্ণ। খুব কম আলোতে যেমন কাজ হবে না, তেমনই খুব বেশি আলোতে হিতে বিপরীত হতে পারে। এছাড়া ত্বকের রঙ এবং বয়সের ওপর ভিত্তি করে এই থেরাপির মাত্রা আলাদা হওয়া প্রয়োজন। অ্যাথলেটদের পেশির ক্লান্তি দূর করা থেকে শুরু করে কোভিড রোগীদের দ্রুত সুস্থ করে তোলা—রেড-লাইট থেরাপি আজ এক নতুন দিগন্ত। তবে সস্তায় সোশ্যাল মিডিয়ার প্রলোভনে না পড়ে সঠিক বৈজ্ঞানিক ডিভাইস এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক। এটি কোনও চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য নানা মিডিয়ায় প্রকাশিত বক্তব্যের উপর ভিত্তি করে লেখা, যা আলাদা করে দ্য ওয়ালের তরফে যাচাই করা হয়নি।

Note: This report is intended for informational purposes only and is not a substitute for medical advice. It is based on statements published across social media and various other media platforms, which have not been independently verified by The Wall.
 


```