Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

পুরুষরা ত্বকের যত্নে কী কী ভুল করেন? তারুণ্য ধরে রাখার টিপস দিচ্ছেন বিশেষজ্ঞরা

অনেকের মনে প্রশ্ন জাগবে যে, ত্বকের যত্ন নিতে কি ধাপে ধাপে স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হবে?

পুরুষরা ত্বকের যত্নে কী কী ভুল করেন? তারুণ্য ধরে রাখার টিপস দিচ্ছেন বিশেষজ্ঞরা

শেষ আপডেট: 16 December 2023 18:46

দ্য ওয়াল ব্যুরো: পুরুষদের কাছে ত্বকের যত্ন নেওয়ার মানে হল মুখ ধোওয়া আর শীতকালে ময়েশ্চারাইজার মাখা। অনেকেই জানেন না, পুরুষদের ত্বক মহিলাদের চেয়ে বেশি তৈলাক্ত হয়। সারাদিন রোদে, ধুলো-ধোঁয়ার মধ্যে ঘুরে ছেলেদের ত্বকের দফারফা হয়ে যায়। কিন্তু সেই অর্থে তাঁরা নিজেদের খেয়াল রাখেন না। এতে ত্বক আরও বেশি তৈলাক্ত ও সংবেদনশীল হয়ে ওঠে। অল্পেই খসখসে হয়ে যায় ত্বক, ব্রণ বেরিয়ে যায়। ব্ল্যাকহেডসের সমস্যা দেখা দেয়।

এবার হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে, ত্বকের যত্ন নিতে কি ধাপে ধাপে স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হবে? একদমই নয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে আর প্রাকৃতিক উপাদান দিয়ে সপ্তাহে একবার ত্বকের যত্ন নিলেই কাজ হবে।

ছেলেরা যে ভুলগুলো করেন?

১) চোখের নীচে ময়শ্চারাইজার বা টোনার কখনওই লাগান না ছেলেরা, ফলে চোখের নীচে কালচে দাগ, ফোলা ভাব স্পষ্ট হয়ে ওঠে।

২) সারা মুখে ময়শ্চারাইজার লাগানোর অভ্যাস কম ছেলেরই আছে। বিশেষ করে সারাদিন কাজের পরে বাড়ি ফিরে মুখ ধুয়ে ময়শ্চারাইজার লাগান ক’জন?

৩) ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতেই চান না ছেলেরা।

৪) অনেক ছেলেই বাড়িতে মহিলাদের ব্যবহারের তেল, ক্রিম লাগিয়ে নেন। ছেলেদের ত্বকের উপযোগী ক্রিম কেনেন না অনেকেই।

৫) গালে, দাড়িতে বেশিই হাত বোলান ছেলেরা, ফলে হাতের নোংরা মুখে বসে যায়। এরপর মুখ ভাল করে না ধোওয়ার কারণে সেখানে ব্রণ, ফুসকুড়ি হতে থাকে।

ছেলেরা কীভাবে ত্বকের যত্ন নেবেন?

ক্লিনজিং

বাইরে বেরোলেই ত্বকে ধুলোবালি জমা হতে থাকে। আর এখন যা দূষণের দাপট, তাতে ত্বকে সহজেই নোংরা জমে যায়। সেগুলি সঠিক ভাবে পরিষ্কার না করলেই ব্রণ সমস্যা দেখা দেয়। তাই ফেসওয়াশের ব্যবহার করতে হবে। দিনে দু’বার ফেসওয়াশ ব্যবহার করতে পারলে ভাল।

এক্সফোলিয়েশন

ত্বকের দেখাশোনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। সপ্তাহে অন্তত তিন দিন এক্সফোলিয়েশন করা জরুরি। এক্সফোলিয়েশনে ত্বকের মরা কোষ দূর হয়। রন্ধ্রে জমে থাকা ময়লাও দূর হয়। ত্বক ভিতর থেকে সতেজ এবং জেল্লাদার হয়ে ওঠে। এর জন্য স্ক্রাবিং খুব জরুরি। ঘরোয়া উপাদান দিয়ে স্ক্রাব করে নিন। এখন পুরুষদের জন্যও স্ক্রাবার পাওয়া যায়, ত্বকের ধরন বুঝে কিনে নিন।

ময়শ্চারাইজিং

ত্বকের ধরন যেমনই হোক, ময়েশ্চারাইজারের ব্যবহার নিয়মিত হওয়া জরুরি। ত্বক ভিতর থেকে কোমল, মসৃণ রাখতে ময়শ্চারাইজার ব্যবহার করা ছাড়া উপায় নেই। তাই দিনে অন্তত এক বার হলেও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তবে পুরুষদের ব্র্যান্ড দেখেই কিনুন।

সানস্ক্রিনের ব্যবহার জরুরি

রোদে বেরোনোর আগে সানস্ক্রিন ব্যবহার করার প্রবণতা মেয়েদের বেশি। তবে পুরুষদেরও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। সানস্ক্রিন সূর্যের অতিবেগনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে। সহজে ট্যান পড়তে পারে না। তবে সানস্ক্রিনের এসপিএফ একটু বেশি হলে ভাল হয়।

বেশি করে জল খান

যত বেশি জল খাবেন, ত্বক তত সতেজ থাকবে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বেশি করে জল খাওয়া জরুরি। শরীরে জলের পরিমাণ যদি কমে যায়, তা হলে ত্বকও জেল্লা হারাতে শুরু করবে। তার চেয়ে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার অভ্যাস করুন।


```