Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

দেশে বাড়ছে মারণ রোগের ঝুঁকি! এবার রাজ্যে স্ক্রিনিং টেস্টেই ধরা পড়বে ফুসফুস ক্যানসার

যত দিন যাচ্ছে বেড়েই চলেছে দুরারোগ্য ক্যানসার রোগে আক্রান্তের সংখ্যা। ভারত জুড়ে এই রোগ বাড়ছে ক্রমাগত।

দেশে বাড়ছে মারণ রোগের ঝুঁকি! এবার রাজ্যে স্ক্রিনিং টেস্টেই ধরা পড়বে ফুসফুস ক্যানসার

ফাইল চিত্র

শেষ আপডেট: 12 December 2024 12:46

দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে বেড়েই চলেছে দুরারোগ্য ক্যানসার রোগে আক্রান্তের সংখ্যা। ভারত জুড়ে এই রোগ বাড়ছে ক্রমাগত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে প্রতিদিন দেশে নতুন করে বাড়ছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্যানসারে মৃত্যুর সংখ্যাও। এখনও অবধি প্রতিনিয়ত এই রোগের বিরুদ্ধে মানুষের লড়াই জারি আছে। ক্যানসার রোগের মধ্যেও আবার বিরল এবং ভয়াবহ হল খাদ্যনালীর ক্যানসার।

২০১৯ সালে ভারতে প্রায় ১২ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়েছিল। এবং তার মধ্যে ৯.৩ লাখ ক্যানসার আক্রান্তের মৃত্যু হয়েছে। এমনকি সেই বছর ক্যানসারে মৃতের সংখ্যায় এশিয়ায় দ্বিতীয় স্থানে ছিল ভারত। জানলে অবাক হবেন, দেশে প্রায় ৩২ রকম ক্যানসারে আক্রান্ত হয় মানুষ। প্রায় ৬০ শতাংশের বেশি মানুষ ফুসফুস ক্যানসারে ভোগেন। 

তবে যখন টেস্ট করতে যাওয়া হয়, তখন ক্যানসারের স্টেজ থ্রি বা ফোর দেখায়। এই সমস্যা থেকে মুক্তির উপায় বের করল অ্যাপোলো হাসপাতাল। এবার এক অত্যাধুনিক পদ্ধতি নিয়ে এল হাসপাতালটি। শুরু হল লো ডোজ স্ক্রিনিং টেস্ট। এই টেস্টের সাহায্যে খুব সহজেই ফুসফুস ক্যানসারের পরীক্ষা সম্ভব। 

এটি একটি স্ক্রিনিং টেস্ট। চিকিৎসকদের মতে, যাঁরা ১৫-২০ বছর বয়স থেকেই ধূমপান করছেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে ধুমপান করার ফলে তাঁদের ফুসফুস বর্তমানে কেমন অবস্থায় রয়েছে, তা জেনে নেওয়া খুব দরকার। তাই তাঁদের ৪৫-৫০ বছর বয়সের মধ্যে একবার স্ক্রিনিং টেস্ট করানো জরুরি। 


```