
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 March 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: ফার্টিলিটি (Fertility) এমন একটা ফ্যাক্টর, যা শুধুমাত্র শারীরিক নয়, মানসিক স্বাস্থ্য ও লাইফস্টাইলের (Lifestyle) সঙ্গে সরাসরি জড়িত। আজকালের এই রোজের ব্যস্ততার জীবনে নিজেদের শরীরের খেয়াল রাখা যখন একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে, সেখানে ডায়েটের (Diet) দিকে নজর থাকে না সেভাবে, সেটাই যেন স্বাভাবিক। অথচ ফার্টিলিটির জন্য ডায়েট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
যখনই মহিলারা কনসিভ করতে চাইছেন বা রিপ্রোডাক্টিভ হেলথ (Reproductive health) সংক্রান্ত কোনও সমস্যার মুখোমুখি হচ্ছেন, ডাক্তার বা পুষ্টিবিদরা সবসময় বলে থাকেন ডায়েটের দিকে বিশেষ নজর দিতে। মহিলা হন বা পুরুষ, অধিকাংশ শারীরিক সমস্যার সমাধান শুধুমাত্র হেলদি লাইফস্টাইল (Healthy lifestyle) ও ব্যালেন্সড ডায়েটের (Balanced diet) মধ্যেই লুকিয়ে থাকে।
মুম্বইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটালের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বেদিকা প্রেমানির মতে, নিউট্রিয়েন্টসের (Proper nutrients) সঠিক ব্যালেন্স বজায় রাখতে পারলে মহিলা, পুরুষ উভয়েরই রিপ্রোডাক্টিভ হেলথের যে কোনও সমস্যার সমাধানের ক্ষেত্রে বিশেষ উপকার পাওয়া যেতে পারে।
মহিলাদের জন্য কিছু সুপার-নিউট্রিয়েন্টস:
১) ফোলিক অ্যাসিড- ডিএনএ তৈরিতে ও জন্মসংক্রান্ত কোনও সমস্যা এড়াতে ফোলিক অ্যাসিড (Folic acid) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওভারির সুস্বাস্থ্য বজায় রাখতেও এর অবদান রয়েছে। তাই বিশেষ করে মহিলাদের সবুজ শাকসবজির পাশাপাশি সাইট্ট্রাস ফল, ডিম, বাদাম জাতীয় ফোলিক সমৃদ্ধ খাবার খাওয়া উচিত।
২) আয়রন- ফার্টিলাইজেশনের সময় এবং প্রেগন্যান্সির একদম শুরুর ধাপে সঠিক পরিমাণে আয়রনের (Iron) ভীষণ দরকার। অ্যানিমিয়ার ধাত এসে যাওয়া ও সময়ের আগে লেবারের মতো কমপ্লিকেশনের জন্যও আয়রনের কম পরিমাণই দায়ী। এই সমস্যা এড়ানোর জন্য বিনস, পালংশাক, ফর্টিফায়েড সিরিয়াল ডায়েটে রাখা যেতে পারে।
৩) ভিটামিন বি ১২- প্লাসেন্টা তৈরির জন্য ছাড়াও সমগ্র ফার্টিলিটির এই ভিটামিন জন্যই লাগে। প্রাণীজ প্রোটিন যেমন মাছ, মাংস, ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ১২ (Vitamin B 12) থাকে।
পুরুষদের জন্য কিছু সুপার-নিউট্রিয়েন্টস:
১) সেলেনিয়াম- স্পার্মকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচাতে আর স্পার্মের কোয়ালিটি ও মোবিলিটি বাড়াতে সেলেনিয়াম (Selenium) লাগে। বাদাম, মাছ, ডিম সেলেনিয়ামের ভাল উৎস।
২) জিঙ্ক- টেস্টোস্টেরন আর স্পার্ম তৈরিতে জিঙ্কের প্রয়োজন। তাই এটি পুরুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট। সিফুড, ফর্টিফায়েড সিরিয়াল, বাদামে অনেক পরিমাণে জিঙ্ক (Zinc) থাকে।
৩) ক্যালশিয়াম- স্পার্মের গতি বাড়াতে, যাতে স্পার্ম সহজে ফার্টিলাইজেশনের জন্য এগোতে পারে সেই ক্ষেত্রে ক্যালশিয়ামের (Calcium) ভূমিকা রয়েছে। ডেয়ারিজাত খাবার, সবুজ শাকসবজি, ফর্টিফায়েড সিরিয়াল পুরুষদের ডায়েটে রাখা যেতে পারে।
মহিলা, পুরুষ উভয়ের জন্যই কিছু সুপার-নিউট্রিয়েন্টস:
১) ভিটামিন ই- ভিটামিন ই (Vitamin E) সাধারণত সেল ড্যামেজ হতে দেয় না এবং এগ-স্পার্মের কোয়ালিটি বজায় রাখে। বাদাম, নানারকম বীজ, সবুজ শাকসবজিতে প্রচুর এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
২) ভিটামিন সি- ওভারিয়ান ফলিকল ও স্পার্মের জন্য ভিটামিন সি (Vitamin C) লাগে। সাইট্ট্রাস ফল, বেরি জাতীয় ফল, ক্যাপসিকামে ভিটামিন সি থাকে।
পুষ্টিবিদ বেদিকা আরও জানান, ‘সঠিক নিউট্রিয়েন্টেসের জোগানের পাশাপাশি লাইফস্টাইল পরিবর্তন ও সঠিক খাবারের ধরন খুবই গুরুত্বপূর্ণ। সুষম খাবার বাছা উচিত যেমন লিন প্রোটিন, হেলদি ফ্যাট (ওমেগা ৩), কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডায়েটে সঠিক পরিমাণে থাকলে তা হরমোন যেমন ব্যালেন্স করে, তেমনই রিপ্রোডাক্টিভ হেলথেরও খেয়াল রাখতে সাহায্য করে। পাশাপাশি জাঙ্ক ও প্রসেসড ফুড পুরোপুরি এড়িয়ে যাওয়াই ভাল’।