Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

Holi 2026 Skincare Guide: দোলে নিশ্চিন্তে রং খেলুন, উজ্জ্বল থাকবে ত্বকও! প্রি ও পোস্ট-স্কিনকেয়ার টিপস দিলেন ডার্মাটোলজিস্ট

Protect skin before and after Holi: ত্বক বিশেষজ্ঞদের মতে, শুধু রং খেলাই নয়, তার আগে কী বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং পরে কীভাবে ত্বকের যত্ন নেওয়া হচ্ছে, সেটাই আসল বিষয়। সঠিক প্রি ও পোস্ট-স্কিনকেয়ার রুটিন না মানলে ব্রণ, অ্যালার্জি, র‍্যাশ, ফাঙ্গাল ইনফেকশন বা পিগমেনটেশনের সমস্যা দেখা দিতে পারে।

Holi 2026 Skincare Guide: দোলে নিশ্চিন্তে রং খেলুন, উজ্জ্বল থাকবে ত্বকও! প্রি ও পোস্ট-স্কিনকেয়ার টিপস দিলেন ডার্মাটোলজিস্ট

পৃথা ঘোষ

শেষ আপডেট: 28 February 2026 16:55

দ্য ওয়াল ব্যুরো: দোল মানেই রংয়ের উৎসব, সঙ্গে একরাশ উচ্ছ্বাস, আনন্দ, স্মৃতি। ২০২৬ সালে ৩ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত উৎসবের আবহে অনেকেই নিজের ‘খেলব হোলি, রং দেব না’ মুহূর্ত তৈরি করতে প্রস্তুত। তবে রং খেলতে গিয়ে ত্বকের ক্ষতি এড়াতে সচেতন থাকাও সমান জরুরি (Holi skincare)।

ত্বক বিশেষজ্ঞদের মতে, শুধু রং খেলাই নয়, তার আগে কী বিশেষ প্রস্তুতি (skin protection Holi) নেওয়া হচ্ছে এবং পরে কীভাবে ত্বকের যত্ন নেওয়া হচ্ছে, সেটাই আসল বিষয় (how to protect skin from holi colours)। সঠিক প্রি ও পোস্ট-স্কিনকেয়ার (pre and post holi skincare) রুটিন না মানলে ব্রণ, অ্যালার্জি, র‍্যাশ, ফাঙ্গাল ইনফেকশন বা পিগমেনটেশনের সমস্যা দেখা দিতে পারে।

এই প্রসঙ্গে ডার্মাটোলজিস্ট রূপিকা সিং এবং তনুশ্রী বিশ্বাস বিস্তারিত পরামর্শ দিয়েছেন, কীভাবে দোল বা হোলির আগে ত্বক প্রস্তুত করবেন এবং পরেই বা কীভাবে যত্ন নেবেন (holi dermatologist tips)।

সমস্যা শুধু রং নয়, যত্নের অভাব

ডা. রূপিকা সিংয়ের কথায়, “সমস্যা শুধু রং নয়, বরং ত্বককে আগে কীভাবে প্রস্তুত করা হচ্ছে এবং পরে কীভাবে ট্রিট করা হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ।”

দোলের পর যেসব সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়-

  • হঠাৎ ব্রণ বেড়ে যাওয়া
  • অ্যালার্জিক র‍্যাশ
  • কনট্যাক্ট ডার্মাটাইটিস
  • ফাঙ্গাল ইনফেকশন
  • জেদি পিগমেনটেশন

অন্যদিকে ডা. তনুশ্রী বিশ্বাস সতর্ক করে বলেন, সিন্থেটিক রঙে থাকা মাইকা, লেড অক্সাইড বা ইন্ডাস্ট্রিয়াল ডাই ত্বকের স্বাভাবিক তেল নষ্ট করে দেয়, রোমছিদ্র বন্ধ করে এবং সংবেদনশীল ত্বকে প্রদাহ বাড়ায়।

রং তুলতেই সবচেয়ে বেশি ক্ষতি সহ্য করতে হয় ত্বককে

বিশেষজ্ঞদের মতে, অনেকেই জোরে ঘষে রং তুলতে যান - এটাই সবচেয়ে বড় ভুল। কী কী নিয়ম মেনে চলবেন -

  • প্রথমে মাইসেলার ওয়াটার বা ক্লিনজিং বাম ব্যবহার করুন
  • তারপর মাইল্ড, সালফেট-ফ্রি ফেসওয়াশ
  • লুফা, স্ক্রাব বা বারবার মুখ ধোয়া এড়িয়ে চলুন

প্রি-হোলি স্কিনকেয়ার: আগে যা করবেন

১. আগে কোনও স্কিন ট্রিটমেন্ট নয়

হোলির ৫–৭ দিন আগে কেমিক্যাল পিল, লেজার, ওয়াক্সিং বা থ্রেডিং, অতিরিক্ত এক্সফোলিয়েশন এড়িয়ে চলুন। এতে ত্বক সংবেদনশীল হয়ে পড়ে।

২. ঠোঁট, কান, গলা - ভুলবেন না

এই জায়গাগুলোতে দ্রুত পিগমেন্টেশন হয়।

  • এসপিএফ যুক্ত লিপবাম
  • হালকা ময়েশ্চারাইজার
  • নখ ছোট করে কেটে নেলপলিশ লাগান

৩. ‘হার্বাল’ মানেই নিরাপদ নয়

প্রাকৃতিক রং মেনি যে নিরাপদ, তা নাও হতে পারে। সেই রঙের প্রতিক্রিয়ায় অ্যালার্জি শুরু হতে পারে। ২ দিন আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন।

৪. ত্বকের সমস্যা থাকলে সাবধানে খেলুন

যদি থাকে -

  • একজিমা
  • রোসেশিয়া
  • ফাঙ্গাল ইনফেকশন

তাহলে কম সময় খেলুন, ড্রাই কালার ব্যবহার করুন এবং দ্রুত মুখ ধুয়ে ফেলুন।

৫. শরীরকে ভেতর থেকে হাইড্রেট রাখুন

খেলার মাঝে ডিহাইড্রেশন অনেক সম্য বোঝাই যায় না, সেটাই সমস্যা ঘটাতে পারে। তাই অবশ্যই জল, ডাবের জল, ইলেকট্রোলাইট পানীয় সঙ্গে রাখুন। গলা ভিজিয়ে নিন মাঝে মাঝে।

৬. কী পরবেন?

  • ফুল-স্লিভ জামা
  • ক্যাপ, সানগ্লাস, গ্লাভস
  • SPF 50+ PA++++ সানস্ক্রিন (২ ঘণ্টা অন্তর লাগান)

৭. ত্বকে তেলের স্তর তৈরি করুন

রং খেলার ৩০–৬০ মিনিট আগে নারকেল/বাদাম/তিলের তেল লাগান। এতে রং ত্বকে বসতে পারে না এবং সহজে উঠে যায়।

পোস্ট-হোলি স্কিনকেয়ার: পরে যা করবেন

১. ধীরে রং তুলুন

  • হালকা গরম জলে রং তুলুন
  • মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন
  • অ্যালোভেরা জেল লাগান

২. ডিপ ময়েশ্চারাইজেশন

  • সুগন্ধিহীন ক্রিম
  • সিরামাইড যুক্ত ময়েশ্চারাইজার
  • প্রয়োজনে ১% হাইড্রোকর্টিসন (চিকিৎসকের পরামর্শ নিতে পারেন)

৩. ত্বককে ঠান্ডা ও শান্ত রাখুন

ব্যবহার করতে পারেন -

  • ঠান্ডা সেঁক
  • গোলাপজল স্প্রে
  • মুলতানি মাটি বা দই-মধুর প্যাক

৪. সমস্যা হলে দেরি নয়

যদি চুলকানি, ফোস্কা, পুঁজ দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

৫. সানস্ক্রিন ভুলবেন না যেন

পরবর্তী ২ সপ্তাহ সঠিক SPF যুক্ত সানস্ক্রিন এবং ভিটামিন সি সিরাম পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে।

বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সংক্রান্ত কোনও মতামত দ্য ওয়ালের নয়। দ্য ওয়াল স্বাস্থ্য / সাজগোজ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সঠিক সিদ্ধান্ত নিন। নিজের মতামতকে গুরুত্ব দিন।


```