স্কিনকেয়ার প্রোডাক্ট কখন ও কীভাবে ব্যবহার করবেন, তা জানা থাকলে ত্বকের যত্ন নেওয়া অনেক সহজ হয়ে যায়। নিয়মিত ব্যবহার এবং সঠিক পদ্ধতি - সুস্থ ও উজ্জ্বল ত্বক পাওয়ার আসল চাবিকাঠি।

ছবি - এআই
শেষ আপডেট: 18 February 2026 16:08
দ্য ওয়াল ব্যুরো: ত্বকের যত্ন (skincare routine) এখন আর শুধু বিলাসিতা নয়, দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বাজারে অসংখ্য প্রোডাক্ট আর পরস্পরবিরোধী পরামর্শের ভিড়ে অনেকেই বুঝে উঠতে পারেন না যে, কোন প্রোডাক্ট সকালে ব্যবহার করবেন, আর কোনটা রাতে (Morning vs night skincare routine)।
এই বিভ্রান্তি দূর করতেই সহজ ভাষায় স্কিনকেয়ারের বেসিক নিয়ম (skincare basic rules) বুঝিয়ে বলেছেন ডার্মাটোলজিস্ট গুরভিন ওয়ারাইচ (dermatologist tips)। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে জানান, স্কিনকেয়ার শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোন উপাদান কখন ব্যবহার করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়, তা জানা (skincare ingredient timing)।
রইল বিভিন্ন জনপ্রিয় স্কিনকেয়ার উপাদান এবং ব্যবহারের সঠিক সময় -
১. রেটিনল (Retinol)
রেটিনল সাধারণত রাতে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
২. হায়ালুরোনিক অ্যাসিড (Hyaluronic acid)
হায়ালুরোনিক অ্যাসিড দিন বা রাত - যেকোনও সময় ব্যবহার করা যায়।
৩. গ্লাইকোলিক অ্যাসিড (Glycolic acid)
গ্লাইকোলিক অ্যাসিড যে কোনও সময় ব্যবহার করা গেলেও মূলত রাতে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
৪. স্যালিসিলিক অ্যাসিড (Salicylic acid)
স্যালিসিলিক অ্যাসিড সূর্যের আলোতে নষ্ট হয় না, তাই সকাল ও রাত - দুই সময়েই ব্যবহার করা যায়।
৫. নিয়াসিনামাইড (Niacinamide)
নিয়াসিনামাইড সকাল ও রাত - দুই সময়েই ব্যবহার করা নিরাপদ।
৬. ভিটামিন সি (Vitamin C)
ভিটামিন সি দিন বা রাত - যেকোনও সময় ব্যবহার করা যায়, তবে সকালে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।
স্কিনকেয়ার প্রোডাক্ট কখন ও কীভাবে ব্যবহার করবেন, তা জানা থাকলে ত্বকের যত্ন নেওয়া অনেক সহজ হয়ে যায়। নিয়মিত ব্যবহার এবং সঠিক পদ্ধতি - সুস্থ ও উজ্জ্বল ত্বক পাওয়ার আসল চাবিকাঠি।