Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

প্রচণ্ড গরমে মাথা ঘামছে, রুক্ষ-আঠালো চুলের যত্ন নেবেন কীভাবে

গরমেও চুল থাকবে নরম, উজ্জ্বল, জেনে নিন টিপস

প্রচণ্ড গরমে মাথা ঘামছে, রুক্ষ-আঠালো চুলের যত্ন নেবেন কীভাবে

গরমে চুলের যত্ন।

শেষ আপডেট: 4 May 2024 21:21

দ্য ওয়াল ব্যুরো: গরমকালে যেমন ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন, তেমনই চুলেরও যত্ন নিতে হবে। না হলেই নানা সমস্যা দেখা দিতে শুরু করে। বাইরের প্রচণ্ড গরম আর ধুলোবালিতে চুলের যেমন ক্ষতি হয়, অস্বস্তিও তৈরি হয়। একে তো গরমের বিশ্রী ধুলো আর ঘাম (Summer Hair), তার সঙ্গে চুলের রুক্ষভাব তো আছেই! সব মিলিয়ে গরম এলেই খুসকি, চুলে আঠালোভাব দেখা দেয়। কাজেই এই গরমের দিনগুলোয় চুলের বাড়তি যত্ন নেওয়া খুব দরকার।

গরমেও চুল থাকবে নরম, উজ্জ্বল, জেনে নিন টিপস

১)  গরমে (Summer Hair) সবচেয়ে সুবিধাজনক হল টানটান করে পনিটেল বেঁধে নেওয়া। এতে কাজ করতে করতে চুল মুখের উপর এসে পড়ার সম্ভাবনাও কম থাকে। ক্লিপ দিয়ে চুলগুলি টপনট করেও রাখতে পারেন। ভাল দেখাবে।

২) গরমকালে প্রচুর ঘাম হয়। মাথাও ঘামতে থাকে। স্ক্যাল্পে ঘাম জমতে থাকে। ফলে চুলের গোড়াতেও ঘাম জমে। ধুলো, ময়লা জমতে থাকে।  সামান্য টান পড়লেই চুল উঠে আসে। চুল আঠা-আঠা হয়ে থাকে। তাই চুলের ক্ষতি হয়। এই সময়ে চুল ভাল রাখার অন্যতম উপায় হল স্ক্যাল্প পরিষ্কার রাখা এবং নিয়মিত যত্ন নেওয়া।

এই সময় প্রতিদিন শ্যাম্পু করতে না পারলেও সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করুন। শ্যাম্পু আপনার স্ক্যাল্পকে ক্লিনজিং করতে সাহায্য করে। শ্যাম্পু করার পরে চুল ধুয়ে নিন। তারপর কন্ডিশনার লাগিয়ে নিন। ২ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে নিন।

৩) ঘাম হওয়ার কারণে কিন্তু অনেকের চুলে গন্ধ হয়। তা নিয়ে অস্বস্তিতেও পড়তে হয়। হেয়ার মিস্ট সঙ্গে রাখুন। প্রয়োজনে চুলে স্প্রে করে নিন।

আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন এই হেয়ার মিস্ট। একটি স্প্রে বোতলে গোলাপ জল এবং ডিসটিলড ওয়াটার মিশিয়ে নিন। ভাল করে মিশিয়ে চুলে স্প্রে করুন।৪) ঘরোয়া হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন। ডিম, দই আর মধু দিয়ে তৈরি হেয়ার প্যাক শুকনো বিবর্ণ চুলের জন্য খুব উপকারি।

৫) আর্দ্রতা চুলের গভীরে ধরে রাখতে কন্ডিশনিংয়ের পাশাপাশি থেরাপিউটিক হেয়ার অয়েল মাসাজ করতে পারেন। নারকেল, অলিভ আর আমন্ড অয়েল চুলের স্বাস্থ্য আর বাড়বৃদ্ধির পক্ষে খুব ভাল। সাত দিন বা চোদ্দ দিন অন্তর চুলে অয়েল মাসাজ নিন।

৬) চুলের যত্ন নেওয়ার জন্যে আরও কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতেই হবে। হেয়ার টুল ব্যবহার করবেন না। ব্লো ড্রায়ার, স্ট্রেটনার বা কার্লিং আয়রন যদি একান্তই ব্যবহার করতে হয়, তাহলে হিট প্রোটেকশন স্প্রে আগে চুলে লাগিয়ে নিন। খুব কম ব্যবহার করুন। ব্লো ড্রায়ার কুল মোডে ব্যবহার করুন।


```