শীতকালে হাত-পা রুক্ষ, ফেটে যাওয়া বা নির্জীব দেখানো খুবই সাধারণ ঘটনা। কিন্তু সব শুষ্কতা সাধারণ নয়। অনেক সময় এর পিছনে লুকিয়ে থাকতে পারে গুরুতর শারীরিক সমস্যা। তাই তা দ্রুত চিহ্নিত করা জরুরি।

শেষ আপডেট: 22 February 2026 16:12
দ্য ওয়াল ব্যুরো: শুষ্ক ত্বক নিয়ে আমাদের চিন্তা সাধারণত মুখেই সীমাবদ্ধ থাকে। তাই যত্নও যেন শুধু মুখের ত্বকের জন্যই - ক্লেনজার, ক্রিম, সিরাম, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন - অনেকের কাছে সেটা '১০ স্টেপস রুটিন'। কিন্তু শরীরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, হাত ও পা, যে একইভাবে শুষ্কতার শিকার হতে পারে (Dryness in hands and feet), তা অনেক সময়ই নজর এড়িয়ে যায়।
শীতকালে হাত-পা রুক্ষ, ফেটে যাওয়া বা নির্জীব দেখানো খুবই সাধারণ ঘটনা। কিন্তু অনেক সময় আবহাওয়া স্বাভাবিক থাকলেও এই শুষ্কতা অস্বাভাবিক মাত্রায় দেখা যায়। তখনই চিন্তার বিষয়, এটা কি শুধু স্কিন কেয়ারের অভাব, নাকি কোনও বড় সমস্যার ইঙ্গিত (Skin dryness health issues signs)?
এই প্রসঙ্গে ডার্মাটোলজিস্ট আকাঙ্ক্ষা সাংভি জানান, বয়সের প্রাথমিক লক্ষণ, পিগমেন্টেশন, ডিহাইড্রেশন বা ত্বকের টেক্সচারের পরিবর্তন - এসব প্রথমেই ধরা পড়ে হাত ও পায়ের ত্বকে। বিশেষ করে শীতকালে বা যাঁরা নিয়মিত বডিকেয়ার করেন না, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট হয়।
তাঁর কথায়, “হাত ও পা নিয়মিতভাবে সূর্যের ইউভি রশ্মি, ডিটারজেন্ট, ঘর্ষণ এবং বারবার জল বা সাবান দিয়ে ধুতে থাকার মতো কঠিন পরিবেশের সংস্পর্শে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই অংশগুলিই সবচেয়ে কম যত্ন পায়।”
কেন হয় হাত-পায়ের শুষ্কতা?
বিশেষজ্ঞদের মতে, হাত ও পায়ের ত্বকে তেল উৎপাদনকারী গ্রন্থি (oil glands) তুলনামূলক কম থাকে। ফলে স্বাভাবিকভাবেই এই অংশগুলি দ্রুত শুষ্ক হয়ে যায়। তার উপর শীতকালে ত্বকের স্বাভাবিক তেল উৎপাদন আরও কমে যায়, ফলে ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর (lipid barrier) দুর্বল হয়ে পড়ে।
এছাড়াও আরও কিছু কারণ রয়েছে,
এই সব কারণে ত্বকের অল্প যে আর্দ্রতা থাকে, সেটুকুও নষ্ট হয়ে যায়। ফলে ত্বক রুক্ষ, সংবেদনশীল হয়ে পড়ে। ফলে চুলকানি শুরু হয় এবং ফেটে যাওয়াও অস্বাভাবিক নয়।
কখন এই শুষ্কতা চিন্তার কারণ?
সব শুষ্কতা কিন্তু সাধারণ নয়। অনেক সময় এর পিছনে লুকিয়ে থাকতে পারে গুরুতর শারীরিক সমস্যা। তাই তা দ্রুত চিহ্নিত করা জরুরি।
বিশেষজ্ঞ যে সমস্যাগুলির কথা উল্লেখ করেছেন -
কীভাবে প্রতিরোধ করবেন?
যদি শুষ্কতা সাধারণ ডিহাইড্রেশনের কারণে হয়, তাহলে কিছু সহজ অভ্যাসেই তা নিয়ন্ত্রণে রাখা যায় -