Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও, পরামর্শ পুষ্টিবিদের

ফলের উপর এক চিমটে দারচিনির গুঁড়ো ছড়িয়ে নেওয়ার মতো ছোট্ট একটি অভ্যাস আপনার ডায়েটকে আরও স্বাস্থ্যকর করে তুলতে পারে। কীভাবে? জানালেন পুষ্টিবিদ দীপশিখা জৈন।

ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও, পরামর্শ পুষ্টিবিদের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 22 February 2026 18:28

দ্য ওয়াল ব্যুরো: ফল খাওয়া স্বাস্থ্যকর, এটা তো আমরা সবাই জানি। কিন্তু সেই ফলের উপকারিতা আরও বাড়ানো যায় খুব সহজ এক উপায়ে। খাওয়ার আগে সামান্য দারচিনির গুঁড়ো ছড়ালেই কেল্লাফতে (fruit with cinnamon powder)! শুনতে সাধারণ মনে হলেও, এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা।

পুষ্টিবিদ দীপশিখা জৈন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নানারকম খাবারের পুষ্টিগুণের (Healthy Eating) কথা শেয়ার করে থাকেন। সম্প্রতি তেমনই একটি পোস্টে তিনি জানিয়েছেন, ফলের সঙ্গে দারচিনির গুঁড়ো মেশানো মানে তা শুধু স্বাদই বাড়ায় না, বরং শরীরের জন্যও নানা দিক থেকে উপকারী (Cinnamon with fruits benefits)।

তাঁর এই বক্তব্যের পিছনের বৈজ্ঞানিক ব্যাখা দিয়ে তিনি বলেন, “ফল আসলে সহজ ধরনের সুগার (simple sugar)। তাই অনেক সময় ফল খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। কিন্তু তার সঙ্গে সামান্য দারচিনি যোগ করলে সেই সুগার স্পাইক অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় (Blood Sugar Control with cinnamon)।”

দারচিনি শরীরে গ্লুকোজ শোষণের প্রক্রিয়াকে উন্নত করে, ফলে রক্তে শর্করার মাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। পাশাপাশি এতে থাকা পলিফেনল ও অ্যান্টিঅক্সিড্যান্ট হজমশক্তিও বাড়াতে সাহায্য করে।

ফলের সঙ্গে দারচিনি খেলে আরও কী কী উপকার মিলতে পারে?

১. হার্টের জন্য উপকারী

বিজ্ঞানসম্মত নানা তথ্য অনুযায়ী, দারচিনি খারাপ কোলেস্টেরল (LDL) ও ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।

২. শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট

দারচিনিতে প্রচুর পলিফেনল থাকে, যা শরীরকে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এর আরেকটি উপাদান সিনামালডিহাইড প্রদাহ কমাতেও কার্যকর।

৩. বাড়তি চিনি ছাড়াই মিষ্টি স্বাদের বিকল্প

আপেল, কলা বা বেরির মতো ফলে দারচিনি দিলে স্বাদ আরও মিষ্টি লাগে, কিন্তু এতে বাড়তি ক্যালোরি যোগ হয় না। উল্টে চিনির মতো উপাদানের ক্ষতিকারক প্রভাব থেকেও দূরে থাকা সম্ভব।

৪. হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা

দারচিনি হজমে সহায়ক এনজাইমের ক্ষরণ বাড়ায়, ফলে গ্যাস, অম্বল বা পেট ফাঁপার সমস্যা কমতে পারে। এছাড়া এতে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা অন্ত্রে ক্ষতিকর জীবাণুর বৃদ্ধি রোধ করতে সাহায্য করে।

পুষ্টিবিদের পরামর্শ, “পরের বার ফল খাওয়ার সময় কী সঙ্গে খাচ্ছেন, সেটাও ভাবুন।” অর্থাৎ, ফলের উপর এক চিমটে দারচিনির গুঁড়ো ছড়িয়ে নেওয়ার মতো ছোট্ট একটি অভ্যাস আপনার ডায়েটকে আরও স্বাস্থ্যকর করে তুলতে পারে।


```