Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

জিম ছাড়াই ২৬ কেজি ওজন ঝরিয়ে ছিপছিপে বনি কাপুর! বয়স যেন কমছে, কেমন ছিল তাঁর ফিটনেস জার্নি?

বরাবর ‘হেলদি’ চেহারাতেই স্বচ্ছন্দ বনি ২৬ কেজি ওজন ঝরিয়ে যেভাবে নিজেকে বদলে ফেলেছেন, তার কারণ জানার পর অনেকেরই চোখ কপালে উঠেছে।

জিম ছাড়াই ২৬ কেজি ওজন ঝরিয়ে ছিপছিপে বনি কাপুর! বয়স যেন কমছে, কেমন ছিল তাঁর ফিটনেস জার্নি?

পৃথা ঘোষ

শেষ আপডেট: 23 July 2025 14:55

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বর্ষীয়ান প্রযোজক বনি কাপুরের নতুন ‘লুক’ দেখে তাক লেগেছে বলিপ্রেমীদের। বহু হিট সিনেমার সঙ্গে জুড়ে থাকা এই প্রযোজক এবার শিরোনামে তাঁর অবিশ্বাস্য ট্রান্সফরমেশনের জন্য। বরাবর ‘হেলদি’ চেহারাতেই স্বচ্ছন্দ প্রযোজক ২৬ কেজি ওজন ঝরিয়ে যেভাবে নিজেকে বদলে ফেলেছেন, তার কারণ জানার পর অনেকেরই চোখ কপালে উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল বনি কাপুরের একাধিক ছবি, যেখানে তাঁকে দেখা যাচ্ছে ঝরঝরে চেহারায়, কখনও ক্যাজুয়াল, কখনও আবার সেমি-ফর্মাল পোশাকে। অনুরাগীরা তো বটেই, বলিউডের সহকর্মীরাও যেমন প্রশংসা করছেন তাঁর নতুন ফ্যাশন সেন্সের, তেমনই তাঁকে কুর্নিশ জানাচ্ছেন এই রকম একটি ইন্সপায়ারিং বডি ট্রান্সফরমেশন-এর জন্য।

স্ত্রী শ্রীদেবী বরাবর চাইতেন স্বামী একটু ফিটনেসে নজর দিন। এদিকে, কাপুর পরিবারের ছেলে বনি খেতে তো ভালবাসেনই, এদিকে শরীরচর্চাতেও দারুণ অনীহা তাঁর। তাহলে কীভাবে সম্ভব হল এই ফিটনেস জার্নি?

কঠোর ফিটনেস রুটিন নয়, দামি জিম মেম্বারশিপও নয়।  শুধু ডায়েট আর নিয়মে বেঁধেই নিজেকে আমূল বদলে ফেলেছেন বনি কাপুর।

সূত্র বলছে, বনি কাপুর তাঁর দৈনন্দিন খাবারের তালিকা থেকেই শুরু করেন পরিবর্তন। কী ছিল তাঁর ডায়েট?

সকালের খাবারে ফলের রস আর জোয়ারের তৈরি রুটি। আর রাতে শুধু হালকা স্যুপ, কোনও ভারী খাবার নয়। এই দুই মিলের মাঝে খিদে পেলে তার পরিমাণ নিয়ন্ত্রিত। কোনওরকম ফাস্ট ফুড বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার একদমই বাদ দিয়ে দিয়েছেন বনি তাঁর ডায়েট থেকে।

এই সহজ কয়েকটি নিয়ন্ত্রণ এবং সময় মেনে খাওয়ার অভ্যাসই তাঁকে পৌঁছে দিয়েছে আজকের এই ছিপছিপে চেহারায়।

ফিটনেস ট্রেনার বা কঠোর এক্সারসাইজ ছাড়াও কীভাবে এতখানি ওজন কমানো যায়, তার নিখুঁত উদাহরণ এখন বনি কাপুর। কোনও 'ফ্যাড ডায়েট' নয়, তাঁর সাফল্যের পিছনে আছে সহজ সরল বাড়ির রান্না করা খাবার আর ফিটনেসের লক্ষ্যে পৌঁছনোর ইচ্ছেশক্তি।

অনুরাগীদের কথায়, “উনি প্রমাণ করে দিয়েছেন, ওজন কমাতে চাইলে প্রথমেই বদলাতে হয় নিজের কিছু অভ্যাস।” কেউ মন্তব্য করেছেন, “বয়স যেন ১০ বছর কমে গেছে!” কেউ লিখেছেন, “এটা দেখেই বোঝা যায়, মনের জোরে কী কী করা যায়।”


```