Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ইউটিআই কেন হয়? কীভাবে বুঝবেন আপনি এই সংক্রমণে আক্রান্ত কিনা

বিভিন্ন সমীক্ষা বলছে, প্রতি পাঁচজন মহিলার মধ্যে অন্তত একজন জীবনের কোনও না কোনও সময় ইউটিআই-তে আক্রান্ত হন।

ইউটিআই কেন হয়? কীভাবে বুঝবেন আপনি এই সংক্রমণে আক্রান্ত কিনা

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 11 March 2025 21:14

দ্য ওয়াল ব্যুরো: ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (Urinary Tract Infection) বা  বাচ্চা থেকে বড়, সব বয়সের মানুষের হতে পারে। তবে, মহিলাদের মধ্যে এই সংক্রমণের হার সবচেয়ে বেশি। বিভিন্ন সমীক্ষা বলছে, প্রতি পাঁচজন মহিলার মধ্যে অন্তত একজন জীবনের কোনও না কোনও সময় ইউটিআই-তে আক্রান্ত হন।

ইউটিআই (UTI) কেন হয়?

ত্বক বা মলদ্বার থেকে ব্যাকটেরিয়া যখন ইউরেথ্রায় প্রবেশ করে, তা থেকে সংক্রমণ হয়। তখনই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। এটি ব্লাডার ও কিডনিতেও ছড়িয়ে পড়তে পারে। ইউটিআই কিডনিতে ছড়িয়ে পড়লে  একে পাইলোনেফ্রাইটিস (Pyelonephritis) বলা হয়। যার প্রভাব ভয়ঙ্কর।

কীভাবে বুঝবেন ইউটিআই হয়েছে?

ইউটিআই-এর উপসর্গ নির্ভর করে সংক্রমণের মাত্রা ও আক্রান্ত অঙ্গের উপর।

যদি ব্লাডার ইনফেকশন হয়-

  • বারবার ইউরিন পেতে পারে
  • ব্লাডার খালি না থাকলেও টয়লেটে যাওয়ার প্রবণতা থাকে
  • ইউরিন করার সময় জ্বালা বা ব্যথা অনুভূত হতে পারে
  • লোয়ার অ্যাবডোমেনে ক্র্যাম্প বা ব্যথা হতে পারে
  • ইউরিনের সঙ্গে রক্ত বেরোতে পারে

যদি সংক্রমণ কিডনিতে ছড়িয়ে পড়ে-

  • জ্বর আসতে পারে
  • ঠান্ডা লাগতে পারে বা মাথা ঘুরতে পারে
  • পিঠের নীচের দিকে ও পাশের অংশে ব্যথা হতে পারে
  • বমি বমি ভাব বা বমি হতে পারে

যদি ইউরেথ্রা আক্রান্ত হয় - 

  • ইউরিন করার সময় জ্বালা বা ব্যথা হতে পারে
  • ইউরিনের সঙ্গে ডিসচার্জ দেখা যেতে পারে

কাদের মধ্যে ইউটিআই হওয়ার সম্ভাবনা বেশি?

মহিলারা এই সংক্রমণের শিকার হন সবচেয়ে বেশি। কারণ মহিলাদের ইউরেথ্রা তুলনামূলক ছোট এবং এটি মলদ্বারের কাছাকাছি থাকে। যেহেতু ইকোলি ব্যাকটেরিয়া মলদ্বারে পাওয়া যায়, তাই এটি সহজেই ইউরেথ্রা, ব্লাডার বা কিডনিতে সংক্রমণ ঘটাতে পারে।

এছাড়া বয়স্করা, কিডনিতে স্টোন আছে এমন মানুষজন, প্রস্টেটের সমস্যা রয়েছে এমন পুরুষ, ডায়াবেটিক, কম ইমিউনিটির ব্যক্তি (যেমন ক্যানসার বা এইচআইভি রোগী) এবং কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত শিশুদের মধ্যে ইউটিআইয়ের ঝুঁকি বেশি থাকে।

ইউটিআই প্রতিরোধের উপায়

  • প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে (কমপক্ষে ২ লিটার)
  • ইউরিন চেপে না রাখা, সময়মতো ব্লাডার খালি করা
  • ইউরিন খুব তাড়াহুড়ো না করে ধীরে ধীরে করা। যাতে ব্লাডার সম্পূর্ণ খালি হয়
  • যৌনাঙ্গ ও সংলগ্ন অঞ্চলে অতিরিক্ত কেমিক্যালযুক্ত স্প্রে বা পাউডার ব্যবহার না করা
  • সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং হাইজিন বজায় রাখা
  • পাবলিক টয়লেট ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা বা প্রয়োজনে এড়িয়ে চলা
  • কোথাও টয়লেট করলে স্যানিটাইজার স্প্রে ব্যবহার করা
  • ইউরিনারি হেলথ ঠিক রাখতে ক্র্যানবেরি জুস বা ক্র্যানবেরি ট্যাবলেট খাওয়া
  • প্রো-বায়োটিক খাবার ডায়েটে রাখা, যা ভাল ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে

বিশেষজ্ঞরা বলছেন, যদি উপসর্গ দেখা দেয়, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক সময়ে চিকিৎসা না করালে এটি কিডনি পর্যন্ত ছড়িয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে। 


```