Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

খাওয়ার পর এই ৭ আসন করলে দ্রুত হজম হবে, মিটবে কোষ্ঠকাঠিন্য

খাওয়ার পর নিয়ম করে এই ৭টি যোগাসন করলে দ্রুত হজম হবে। গ্যাস, অম্বল ও কোষ্ঠকাঠিন্য থেকেও মিলবে সহজেই মুক্তি।

খাওয়ার পর এই ৭ আসন করলে দ্রুত হজম হবে, মিটবে কোষ্ঠকাঠিন্য

যোগাসন

গার্গী দাস

শেষ আপডেট: 18 March 2026 15:00

দ্য ওয়াল ব্যুরো: খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস, অম্বল—এই সব হজমের সমস্যা (Digestive Problems) এখন নিত্যসঙ্গী। ওষুধে (Medication) সাময়িক আরাম মিললেও, সহজ কিছু যোগাসন (Yoga Asanas) নিয়মিত করলে মিলতে পারে দীর্ঘমেয়াদি উপকার। বিশেষজ্ঞদের মতে, খাওয়ার ১০-১৫ মিনিট পর ধীরে, সচেতনভাবে (Mindful) এই আসনগুলি করলে হজম প্রক্রিয়া (Digestion) অনেকটাই উন্নত হয়।

বজ্রাসন

সবচেয়ে কার্যকর আসনগুলোর মধ্যে প্রথমেই আসে বজ্রাসন (Vajrasana)। হাঁটু গেড়ে বসে পায়ের গোড়ালিতে ভর দিয়ে সোজা হয়ে বসতে হয়। ৫-১০ মিনিট এই ভঙ্গিতে থাকলে পেট ও অন্ত্রে (Stomach and Intestines) রক্তসঞ্চালন বাড়ে, কমে গ্যাস ও অ্যাসিডিটি (Acidity)।

সুপ্ত বদ্ধ কোণাসন

এর পরেই রয়েছে সুপ্ত বদ্ধ কোণাসন (Supta Baddha Konasana)। শুয়ে পায়ের তলা জোড়া রেখে হাঁটু দু’দিকে ছড়িয়ে দিলে পেটের চাপ কমে, শরীর রিল্যাক্স (Relax) করে। হজমের গতি বাড়াতে সাহায্য করে এই আসন।

মার্জারিয়াসন-বিতিলাসন

মার্জারিয়াসন-বিতিলাসনে (Cat-Cow Pose) হাত-পা ভর দিয়ে কখনও পিঠ নামানো, কখনও তোলা—এই মুভমেন্ট (Movement) পেটের ভেতরের অঙ্গগুলিকে ম্যাসাজ (Massage) করে। গ্যাস, অম্বল কমাতে বিশেষ কার্যকর।

সুপ্ত মৎস্যেন্দ্রাসন

হজমের আরেকটি উপকারী আসন সুপ্ত মৎস্যেন্দ্রাসন (Supine Spinal Twist)। শরীরকে একদিকে মোচড় দিলে পেটের অঙ্গগুলিতে চাপ পড়ে, ফলে জমে থাকা বায়ু (Gas) বের হতে সাহায্য করে। লিভার (Liver) ও কিডনি (Kidney)-র কাজও সক্রিয় হয়।

পশ্চিমোত্তানাসন

হালকা ভাবে করা যায় পশ্চিমোত্তানাসন (Paschimottanasana)। সামনে ঝুঁকে বসার এই আসন স্নায়ুকে (Nervous System) শান্ত করে, পেটের অস্বস্তি কমায়।

আপনাসন

খাওয়ার পর বিশেষ উপকারী আপনাসন (Apanasana)। হাঁটু বুকে টেনে নিলে কোলনে (Colon) চাপ পড়ে, ফলে গ্যাস বেরোয় ও কোষ্ঠকাঠিন্য (Constipation) কমে।

গোমুখাসন

শেষে রয়েছে গোমুখাসন (Gomukhasana)। পা ও হাত জড়িয়ে বসার এই ভঙ্গি পেটের ভেতরে চাপ তৈরি করে, যা হজমে সাহায্য করে এবং পুষ্টি শোষণ (Nutrient Absorption) বাড়ায়।

সব মিলিয়ে, নিয়ম মেনে ধীরে-সুস্থে এই যোগাসনগুলি করলে খাওয়ার পরের অস্বস্তি অনেকটাই কমানো সম্ভব। তবে তাড়াহুড়ো নয়—শরীরের সঙ্গে তাল মিলিয়েই অভ্যাস গড়ে তুলতে হবে।


```