.jpeg)
শেষ আপডেট: 14 April 2025 19:51
দ্য ওয়াল ব্যুরো: নববর্ষ মানেই নতুন সূচনা। আর এই শুরুটা যদি প্রিয়জনের সঙ্গে, পরিবারের সঙ্গে কাটে তাহলে মন্দ হয় না। দৌড়ঝাঁপের জীবনে একটা দিন অন্যভাবে কাটাতে চাইলে বেরিয়ে পড়তে পারেন পয়লার সকাল সকাল। কোথায় যাবেন? খোঁজ দেবে দ্য ওয়াল।
মার্বেল প্যালেস জাদুঘর
উনিশ শতকের ঐতিহ্যবাহী মার্বেল প্যালেস, ভ্যান গগ থেকে রেনল্ডস—নানান শিল্পীর আঁকা মাস্টারপিস দেখতে পাবেন। একদম অন্যাভাবে কাটবে একটা দিন।
নলবন
নলবনের শান্ত লেক আর চারপাশের সবুজে মোড়া পরিবেশে দারুণ কাটতে পারে আপনার সময়। সল্টলেকের কাছে বাড়ি হলে তো নলবন বেস্ট অপশন। এখানে নৌকা ভ্রমণ, হালকা খাওয়াদাওয়াও সেরে নিতে পারেন।
রবীন্দ্রসদন
পয়লা বৈশাখ উদযাপনে প্রতিবছরের মতো এবছরও সেজে উঠেছে রবীন্দ্রসদন-নন্দন চত্বর। বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে পাশের পার্ক ও ওপেন স্টেজেও। পৌঁছে যেতে পারেন পরিবার নিয়ে সেখানে। মন্দ লাগবে না।
ইকো পার্ক
শহরে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা ইকো পার্ক। এখানে একাধিক অ্যাক্টিভিটি রয়েছে, যা ভাল লাগতে পারে আট থেকে আশি সকলের।
গঙ্গার ধার
কিছু না করতে চাইলে পৌঁছে যেতে পারে প্রিন্সেপ ঘাটে বা বাবুঘাটে। বসে আড্ডা সঙ্গে টুকটাক খাওয়া দাওয়া সেরে নিতে পারেন।
এছাড়াও নতুন বছরের সূচনায় কালীঘাট স্কাইওয়াক-সহ মন্দির, ভূতনাথ মন্দির, দক্ষিণেশ্বর বা এমন কোবও জায়গাতেও পৌঁছে যেতে পারেন।