কেরলের প্রাণ এই ছোট্ট দ্বীপপুঞ্জ কি সত্যিই পৃথিবীর সেরা গ্রামের তালিকায় রাখার মতো (Why Kadamakkudy is the most beautiful village), কী জানালেন তিনি?

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 9 December 2025 14:43
দ্য ওয়াল ব্যুরো: নিজেই নিজেকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা তো রাখতেই হতো। তাই কিছু মাসের অপেক্ষার পর তা পূরণ করে ফেললেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। ডিসেম্বরে একটা কোচিতে এক বিজনেস ট্রিপে এসে আনন্দ শেষমেশ ঘুরেই ফেললেন 'বাকেট লিস্টে' (Anand Mahindra Bucket list) রাখা পছন্দের জায়গা, কবিতার মতো সুন্দর এক গ্রাম কাদামাক্কুডি (Kadamakkudy)।
চলতি বছরের ৬ জুলাই শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছিলেন, গ্রামের এক ভিডিও পোস্ট করে লিখেছেন, 'পৃথিবীর অন্যতম সুন্দর গ্রাম কাদামাক্কুডি। আমার বাকেট লিস্টে রয়েছে। কোচিতে একটা বিজনেস ট্রিপে যাব ডিসেম্বরে। সেখান থেকে এই জায়গা মাত্র আধ ঘণ্টা দূরে...'
গত সপ্তাহেই মাহিন্দ্রা গ্রুপের M101 লিডারশিপ কনফারেন্স (Mahindra Group M101 conference) ছিল কোচি শহরে। তারপর শুক্রবার সকালে হঠাৎ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারপারসন নিজের গাড়ি চালিয়ে বেরিয়ে পড়েন কাদামাক্কুডির উদ্দেশে।
কেরলের প্রাণ এই ছোট্ট দ্বীপপুঞ্জ কি সত্যিই পৃথিবীর সেরা গ্রামের তালিকায় রাখার মতো (Why Kadamakkudy is the most beautiful village)? সেটাই নিজের চোখে পরখ করতে তাই গাড়ি চালিয়ে রওনা দেন সেখানে।
যে গ্রাম তাঁর এরদিনের বাকেট লিস্টে ছিল, সেখানে গিয়ে কেমন অভিজ্ঞতা হল তাঁর?
আনন্দের ভাষায়, ''পরিষ্কার এবং প্রাচীনের সাক্ষ্য। যতদূর চোখ যায়, ছড়িয়ে থাকা নীরব কায়াল (ছোট ছোট লাগুন, ব্যাকওয়াটার), আর সেই জলের বুকে ছোট ছোট লঞ্চ - ধীরে, শান্তভাবে এগিয়ে চলেছে।''
শুধু তাই নয়, আনন্দ আরও লিখেছেন, ''সাদা বক, কালো করমোরান্টের দল রোদে ডানা মেলে জল শুকিয়ে নিজেদের সাজিয়ে নিচ্ছে। এক অদ্ভুত শান্তি, এক অন্যমাত্রিক সৌন্দর্য।''
I lived up to a promise I had made to myself…
After our Group’s M101 annual leadership conference in Kochi last week, on Friday I drove to Kadamakkudy to see if it truly deserves its reputation as one of the most beautiful villages on earth.
Clean and pristine.
Tranquil… https://t.co/oMk0Q9YDHW pic.twitter.com/kD6YBm0hJr— anand mahindra (@anandmahindra) December 7, 2025
শিল্পপতির কথায়, ''কিছু কিছু দৃশ্য থাকে, যা কেবল সুন্দর নয়। তারা আপনাকে অন্তর থেকে সতেজ, নীরবে নতুন করে সাজিয়ে নেয়। মনকে গুছিয়ে দেয়।''
পোস্টের শেষ ছোট্ট করে জুড়ে দিয়েছেন সতর্কতার বার্তাও। লিখেছেন, ''আর হ্যাঁ, আমি আমার থার খুবই দায়িত্ব নিয়ে, খুব সাবধানে চালিয়েছি…!
কেন কাদামাক্কুডি আলাদা?
দ্বীপ জীবনের অনাবিল স্বাদ: এখানে গ্ল্যামার নেই, ব্যস্ততা নেই, আছে শুধুই প্রকৃতির ছোঁয়া। কাদামাক্কুডির ১৪টি দ্বীপ একত্রে তৈরি করেছে কেরলের এক নির্জন, গ্রামীণ, অথচ গভীরভাবে প্রাসঙ্গিক ছবি। যারা আসেন, ফিরে যান এক অন্য অভিজ্ঞতা নিয়ে।
ছবির মতো দৃশ্যপট: ডিসেম্বরে কেরলের প্রাকৃতিক দৃশ্য ফোটোফ্রেমে বন্দি করার জন্য পারফেক্ট। আকাশ প্রতিফলিত হয় জলমগ্ন ধানক্ষেতে — প্রতিটি মুহূর্ত পর্যটকদের মনে গেঁথে যাওয়ার মতো। যারা এখানে আসেন, তারা পর্যটক নন, বরং সাক্ষী হয়ে থাকেন জীবনের। মাঠে কৃষক, বাইসাইকেলে ছুটে চলা স্কুলপড়ুয়া, হাঁসেদের ঝাঁক, জলজমিতে গরুর গাড়ি... এই গ্রাম ফুটিয়ে তোলে এক স্বপ্নের জগৎকে।
কখন যাবেন:
সেরা সময়: নিঃসন্দেহে ডিসেম্বর। বর্ষা বিদায় নিয়েছে, আর্দ্রতা কম, প্রকৃতি তার সেরা রূপে। অল্পবিস্তর ঠান্ডায় প্রকৃতিও যেন মেজাজে থাকে। তাই ভোর থেকে সন্ধে পর্যন্ত গ্রামের নানা রূপ চোখকে অসম্ভব শান্তি দেয়।
কীভাবে যাবেন (How to reach Kadamakkudy from Kochi):
জায়গাটি সড়কপথে সংযুক্ত। এর্নাকুলাম থেকে ভারাপুঝা যাওয়ার জন্য একটি বাসে যাওয়া যেতে পারে। এসএনডিপি জংশন বাস স্টপে নেমে সেখান থেকে, কাদামাক্কুডিরতে পৌঁছানোর জন্য একটি অটো-রিকশা ভাড়া করা যেতে পারে। বিকল্পভাবে, কোচি বা কাছাকাছি যে কোনও শহর থেকে সরাসরি ট্যাক্সি ভাড়া করা যেতে পারে।