Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ঘুরে আসুন 'বাংলার সুইজারল্যান্ড' থেকে, আপনার অপেক্ষায় পাইনবনের সবুজ, কাঞ্চনজঙ্ঘাও

আপনারা অনেকেই তো সিটং গেছেন। সেই সিটংয়েরই একটা ছোট্ট অংশ হল তোরিয়ক। এই ছোট্ট গ্রামটা ঘুরে আসা অনেকেই বলেন, এটাই নাকি বাংলার সুইটজারল্যান্ড। সারি সারি পাইন বনে সবুজে যেন চোখের আরাম। হোমস্টের জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। দিনের একেক সময় সেখানে একেক রঙের খেলা।

ঘুরে আসুন 'বাংলার সুইজারল্যান্ড' থেকে, আপনার অপেক্ষায় পাইনবনের সবুজ, কাঞ্চনজঙ্ঘাও

শেষ আপডেট: 8 November 2023 18:54

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন ছুটে চলা। একেক সময় এর চাপ এতটাই বেড়ে যায় যে শরীর মন যেন হাঁসফাঁস করতে থাকে। শুরু হয় অক্সিজেনের খোঁজ। মনে হয় পাহাড়চুড়োয় উঠে একটু সময় কাটাই নিজের সঙ্গে, বা পাশে থাকুক শুধুই কাছের মানুষগুলি। তখন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার পালা।

এদিকে হাতে সময় কম, পকেটও তেমন ভারী নয়। ভাবছেন তো কোথায় যাওয়া যায়! দার্জিলিং যাবেন? ম্যালে তো কলকাতার থেকেও বেশি ভিড়। কিন্তু আশেপাশেই রয়েছে পাহাড়ের বাঁকে লুকিয়ে থাকা এমন অনেক গ্রাম যা দেখলে দামি ম্যাগাজিনের পাতায় ছবি দেখা বিদেশের গ্রাম বলে ভুল করতে পারেন। যাবেন নাকি তোরিয়ক! কাঞ্চনজঙ্ঘা- মেঘ রোদের লুকোচুরি- নির্জন আঁকাবাঁকা পথ-গভীর অরণ্যের হাতছানি এত কিছু আপনারই অপেক্ষায়।

আপনারা অনেকেই তো সিটং গেছেন। সেই সিটংয়েরই একটা ছোট্ট অংশ হল তোরিয়ক। এই ছোট্ট গ্রামটা ঘুরে আসা অনেকেই বলেন, এটাই নাকি বাংলার সুইটজারল্যান্ড। সারি সারি পাইন বনে সবুজে যেন চোখের আরাম। হোমস্টের জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। দিনের একেক সময় সেখানে একেক রঙের খেলা।

এবছর সিটং যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই এই গ্রামে একদিন থেকে যেতে পারেন। এখন অনেক হোমস্টে গড়ে উঠেছে তোরিয়কে। এখানে আসার সেরা সময় হল সেপ্টেম্বর থেকে মে। আশেপাশেও অনেক সুন্দর সুন্দর গ্রাম রয়েছে। হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারেন মংপু, চিমনি, নামথিং পোখরি, বাগোরা। এই ছোট্ট তোরিয়কে মূলত লেপচাদের বাস। ছবির মতো সুন্দর গ্রামে মিলবে তাঁদের হাতে তৈরি গরম গরম পাহাড়ি খাবারের স্বাদ। পাহাড়ি আবহে এক লহমায় যেন বদলে যাবে জীবনের মানেটাই।

কার্শিয়াংয়ের একদম কাছেই এই সুন্দরী তোরিয়ক। শিয়ালদহ বা হাওড়া থেকে ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি করে পেরোতে হবে ৬৮ কিলোমিটার পথ। চাইলে নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার গাড়ি করে দিলারাম পর্যন্ত আসতে হবে। সেখান থেকে আবার একটা শেয়ার গাড়ি করে পৌঁছে যেতে পারেন তোরিয়ক।


```