Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সাবেকি নকশায় বাঙালিদের সাজাতে 'আলো' জ্বালালেন মিমি চক্রবর্তী

দুর্গাপুজো উদযাপনে সামিল ভারতের বৃহত্তম গয়নার ব্র্যান্ড 'তনিশক।' পুজোর বিশেষ কালেকশন নিয়ে হাজির হয়েছে তাঁরা।

সাবেকি নকশায় বাঙালিদের সাজাতে 'আলো' জ্বালালেন মিমি চক্রবর্তী

তনিশক-এর নতুন কালেকশন উদ্বোধনে মিমি চক্রবর্তী

শেষ আপডেট: 27 September 2024 19:35

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো উদযাপনে সামিল ভারতের বৃহত্তম গয়নার ব্র্যান্ড 'তনিশক।' পুজোর বিশেষ কালেকশন নিয়ে হাজির হয়েছে তাঁরা। এই সংস্থার অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী মিমি চক্রবর্তীর হাত ধরে যাত্রা শুরু করল 'আলো।' ঈশ্বরীয় আলোর প্রতীক হিসেবে অবিচল শক্তি এবং দীপ্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করবে এই নতুন কালেকশন। 

কলকাতার তাল কুটিরে হয় এই অনুষ্ঠান। সূক্ষ কাজ ও নিপুণ শিল্প সঙ্গে বাঙালি কারিগরদের দক্ষতায় নতুন এই কালেকশনের গয়নাগুলি হয়ে উঠেছে আরও সুন্দর। এই কালেকশনে চালচিত্র, নৌকা ও পালকির মতো বাংলার ঐতিহ্যবাহী মোটিফের গয়না থাকছে। পাওয়া যাবে সীতাহার, বালা এবং মাফ চেইনের মতো সাবেকী গয়না।

পুজো উপলক্ষ্যে তনিশক সোনার গয়নায় গ্রাম প্রতি সর্বাধিক ৪৭৫ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। হীরের গয়নার দামে ২০% পর্যন্ত ছাড় দিচ্ছে। এছাড়া পুরনো সোনার জন্য এক্সচেঞ্জ অফারও থাকছে। 

এনিয়ে তনিশকের রিজিওনাল বিজনেস হেড শ্রী সোমপ্রভ সিংহ বলেন, 'বাংলার ঐতিহ্যবাহী মোটিফ ও শিল্পকলা দ্বারা অনুপ্রাণিত এই নতুন কালেকশনটি বাঙালি নারীর শক্তি এবং দীপ্তির প্রতি শ্রদ্ধা জানায়।'

এপ্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেন, 'তনিশক-এর এই কালেকশনে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। পুজোর সময় তনিশক-এর সঙ্গে কাজ, বরাবরই স্পেশাল আমার কাছে। প্রতিবছরই বাংলার বিভিন্ন দিক এই পুজো কালেকশনে তুলে ধরার চেষ্টা করে তনিশক। এবারও তাই করেছে তারা। এমন এক ব্র্যান্ডের অংশ হতে পেরে আমি ধন্য।'


```