Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বিয়ের আগে পরপর আইবুড়োভাতের নিমন্ত্রণ? জেনে নিন কীভাবে সাজবেন

বিয়ের আগে আইবুড়োভাত পর্বের খাওয়া দাওয়া মানেই এলাহি আয়োজন। বিয়ের তারিখের বেশ অনেকদিন আগে থেকেই শুরু হয়ে যায় বন্ধু কিংবা আত্মীয়দের বাড়ি আইবুড়োভাত খাওয়া। 

বিয়ের আগে পরপর আইবুড়োভাতের নিমন্ত্রণ? জেনে নিন কীভাবে সাজবেন

শেষ আপডেট: 6 January 2024 20:34

দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়ি মানেই সানাইয়ের আওয়াজ, সাজগোজ, নাচ গান আর এটি অবশ্যই খাওয়া দাওয়া। অনুষ্ঠানবাড়ি মানেই পাত পেড়ে ভূরিভোজ। তবে বিয়ের খাওয়া দেওয়ার আগে আসে আর এক প্রস্থ পেটপুজো। তাও আবার একবার নয়। বিয়ের আগে আইবুড়োভাত পর্বের খাওয়া দাওয়া মানেই এলাহি আয়োজন। বিয়ের তারিখের বেশ অনেকদিন আগে থেকেই শুরু হয়ে যায় বন্ধু কিংবা আত্মীয়দের বাড়ি আইবুড়োভাত খাওয়া। 

What is Aiburo Bhat? - Quora

সোশ্যাল মিডিয়া খুললেই  বিয়ের মরশুমে দেখা যায়, বন্ধু কিংবা পরিচিতদের আইবুড়োভাতের ছবি-ভিডিও। স্কুলবেলার কোনও বন্ধু হয়তো পোস্ট করেছে, 'আইবুড়োভাত ১০, ১৫ বা ২০।' এক একটা আইবুড়োভাত যেন কোনও ওয়েব সিরিজের একটা একটা এপিসোড। তা আর কিছু না হোক আইবুড়োভাত বেশি বেশি পাওয়া মানে সাজাগোজার সুযোগও বেশি। অফিস কিংবা সপ্তাহান্তের ট্রিপের যা সাজগোজ, তার সঙ্গে আইবুড়োভাতের সাজুগুজুর খানিকটা তফাৎ তো থাকে বটেই।

এমনিতেই এখন প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য সাজগোজ থেকে শুরু করে পোশাক সবই আলাদা। আইবুড়োভাতও তার ব্যতিক্রম নয়। এবার প্রশ্নটা হল যদি আপনার ১০টি আইবুড়োভাতের নিমন্ত্রণ থাকে তাহলে কী প্রত্যেকবারই একইরকম সাজ সাজবেন! নিশ্চয়ই তা নয়। তাই জেনে নিন কীভাবে সাজবেন আপনার স্পেশ্যাল দিনে। 

প্রথমত, আইবুড়োভাতের অনুষ্ঠানে বেশিরভাগ হবু কনে যে পোশাকটি পরতে পছন্দ করেন সেটি হল শাড়ি। তবে ঘরোয়া এই অনুষ্ঠানে  পরার জন্য একটু হালকা শাড়িই ভাল, যাতে আপনি স্বচ্ছন্দবোধ করবেন। কারণ, অত খাওয়া দাওয়া যদি ভারী শাড়ি পরে করতে বসেন তাহলে মাঝপথেই উঠে যেতে হবে। তাই খাদি বা সুতির কোনও সুন্দর শাড়ি একটা গর্জাস ব্লাউজের সঙ্গে পরতে পারেন। সঙ্গে একটু হালকা মেকআপ, কাজল, টিপ, ঝুমকো কানের দুল আর লিপস্টিক। ব্যস আপনার সাজ পরিপূর্ণ।

যাঁরা শাড়ি পরতে ততটা স্বচ্ছন্দ বোধ করেন না, তাঁরা সালোয়ার-স্যুটও পড়তে পারেন। দোকান থেকে শুরু করে অনলাইন, সর্বত্রই এখন নানাধরনের স্যুট সেট পাওয়া যায়। তবে লিনেনের সালোয়ার স্যুট সান্ধ্য-আইবুড়োভাতের অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। তাছাড়া যদি আপনার আইবুড়োভাতের অনুষ্ঠান সকালে থাকে, তাহলে পরতে পারেন লম্বা ওড়নার সঙ্গে ঘাগরা চুড়িদার।

Buy Red Cotton Churidar For Women by Ikshita Choudhary Online at Aza  Fashions.

শাড়ি বা চুড়িদার কোনওটাই যাঁদের পছন্দ নয়, তাঁরা ড্রেস বা জিন্স কুর্তিও পরতে পারেন। ড্রেসের মধ্যে লং এবং মিড লং ড্রেসের চল এখন বেশি। যেহেতু এখন শীতকাল, এই সময়ে লং ড্রেস এক্কেবারে আদর্শ। এছাড়া সিলভার কিংবা অক্সিডাইজড জুয়েলারি দিয়ে জিন্সের সঙ্গে লং কুর্তা পরলেও কিন্তু দারুন মানাবে।

7+ Beautiful Kurti with Jeans Style Ideas 2023 - Best Jeans & Kurti Design

তাহলে আর চিন্তা কীসের! খাওয়া দাওয়া, সাজগোজ মিলে জমে উঠুক আপনার প্রত্যেকটা আইবুড়োভাত।


```