Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

মন খারাপ? খেতে পারেন এই ৫ খাবার, মুখে হাসি ফুটবেই

মন খারাপের সঙ্গে ভাল খাওয়া দাওয়ার কী কোনও সম্পর্ক আছে? হ্যাঁ আছে। অন্তত বিজ্ঞান তাই বলে। এমন বিশেষ কিছু খাবার রয়েছে যা খেলে আপনার মন ভাল হতে বাধ্য। এই খাবারগুলো আপনার শরীরে 'ফিল গুড' হরমোন নিঃসরণে সাহায্য করবে। 

মন খারাপ? খেতে পারেন এই ৫ খাবার, মুখে হাসি ফুটবেই

শেষ আপডেট: 18 January 2024 14:57

দ্য ওয়াল ব্যুরো: মন খারাপ হওয়ার কোনও সময় থাকে না। অনেক সময় তেমন নির্দিষ্ট কারণও যে থাকে তাও নয়। হঠাৎই কোনও পুরনো কথা মনে পড়ে যায় বা মনমতো কিছু না হলে অথবা নিজের অপছন্দের কিছু ঘটলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। মন খারাপের ধরনও হয় মানুষ বিশেষে আলাদা। 

মন খারাপের সঙ্গে ভাল খাওয়া দাওয়ার কী কোনও সম্পর্ক আছে? হ্যাঁ আছে। অন্তত বিজ্ঞান তাই বলে। এমন বিশেষ কিছু খাবার রয়েছে যা খেলে আপনার মন ভাল হতে বাধ্য। এই খাবারগুলো আপনার শরীরে 'ফিল গুড' হরমোন নিঃসরণে সাহায্য করবে। 

মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। ভিটামিন ডি আপনার মুড ভাল করে তুলতে সাহায্য করে। এমন কিছু মাশরুম আছে যেগুলি খেলে আপনার মুড ভাল থাকবে। দুশ্চিন্তা কমাতেও সাহায্য করে মাশরুম।

অনেকেই বলে ডার্ক চকলেট খেলে নাকি চট করে মুড ঠিক হয়ে যায়। স্ট্রেস, অ্যাংজাইটি এবং মানসিক অবসাদ হলে এক টুকরো ডার্ক চকলেট অনেকটা আরাম দেয়। এতে রয়েছে ট্রিপটোফ্যানের মতো উপাদান যা আপনাকে আনন্দ এবং মানসিক শান্তি দিতে সহায়ক।

ডিপ্রেশন কমাতে সাহায্য করে আমন্ড এবং আখরোট। আমন্ডে থাকে ট্রিপটোফ্যানের মতো অ্যামিনো অ্যাসিড যা শরীরে এনার্জি বুস্টার হিসেবে কাজ করে।

আপনি যদি আমন্ড আখরোটের সঙ্গে একটু কলা বা ওটস মিশিয়ে খেতে পারেন তাহলে আরও ভাল। কারণ কলা এবং ওটসে থাকে ভিটামিন বি ৬। আমন্ডে থাকা ট্রিপটোফ্যান ভিটামিন বি-৬ এর সঙ্গে মিশে শরীরে তৈরি করে সেরোটনিন যা আপনার মুড ভাল রাখতে সাহায্য করে।

ফিল গুড হরমোনের অন্যতম ভাল উৎস হল কলা। নিয়মিত একটা করে কলা খেতে পারলে শরীরে সেরোটনিন এবং ডোপামিনের মতো হরমোনের অভাব হবে না শরীরে। এতেও রয়েছে ভিটামিন বি-৬, যা আপনার মন ভাল রাখে।


```