Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

নতুন ফোন কিনবেন? এআই ফিচার কিন্তু থাকতেই হবে! আপনার পছন্দের মোবাইলে আছে কিনা দেখে নিন

নতুন ফোন কিনতে গেলে শুধু ক্যামেরা বা র‍্যাম নয়, এখন নজর দিন এআই ফিচারে। কোন কোন AI সুবিধা থাকলে আপনার ফোন হবে আরও স্মার্ট?

নতুন ফোন কিনবেন? এআই ফিচার কিন্তু থাকতেই হবে! আপনার পছন্দের মোবাইলে আছে কিনা দেখে নিন

মোবাইল কেনার আগে এআই ফিচার চেক করে নিন

গার্গী দাস

শেষ আপডেট: 5 April 2026 18:43

দ্য ওয়াল ব্যুরো: স্মার্টফোন কিনতে গেলে এখন শুধু ক্যামেরা বা র‍্যাম দেখলেই হবে না, ‘গেমচেঞ্জার’ কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI)। প্রযুক্তি জগতে AI আর ‘শো-অফ’ নয়, বরং নিত্যদিনের প্রয়োজন। ইতিমধ্যেই স্যামসাং (Samsung), অ্যাপল (Apple), গুগলের (Google) মতো সংস্থাগুলি তাদের স্মার্টফোনে AI ফিচার যুক্ত করে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে।

সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে ক্যামেরাতে (Camera AI)। এখন ফোন নিজেই বুঝে নেয় আপনি কী ছবি তুলছেন—খাবার, রাতের দৃশ্য বা ল্যান্ডস্কেপ। সেই অনুযায়ী সেটিংস (Scene Detection) বদলে যায় স্বয়ংক্রিয়ভাবে। ছবি তোলার পর AI নিজে থেকে শার্পনেস (Sharpness) ও রঙ (Colour) ঠিক করে দেয়। কম আলোতেও ‘নাইট মোড’ (Night Mode) ব্যবহার করে স্পষ্ট ছবি পাওয়া যাচ্ছে সহজে। এমনকি ‘অবজেক্ট রিমুভাল’ (Object Removal) ফিচার দিয়ে এক ট্যাপেই ছবির অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা যায়।

শুধু ক্যামেরাই নয়, ভয়েস অ্যাসিস্ট্যান্ট (Voice Assistant) ও প্রোডাক্টিভিটিতেও (Productivity) এসেছে বড় বদল। এখন ফোন রিয়েল-টাইমে ভয়েস কমান্ড বুঝে কাজ করতে পারে, ই-মেল বা মেসেজ (Email/Text) সংক্ষেপে তুলে ধরে, এমনকি স্মার্ট রিপ্লাই (Smart Reply) বা অনুবাদ (Translation) করতেও সক্ষম। ফলে কাজের গতি বাড়ছে, সময় বাঁচছে।

ব্যাটারি (Battery) ও পারফরম্যান্সের (Performance) ক্ষেত্রেও AI নীরবে বড় ভূমিকা নিচ্ছে। ‘অ্যাডাপটিভ ব্যাটারি’ (Adaptive Battery) ব্যবহারকারীর অভ্যাস বুঝে প্রিয় অ্যাপ চালু রাখে, অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে দেয়। ফলে চার্জ বেশি সময় ধরে থাকে এবং ফোন আরও স্মুথ (Smooth) চলে।

এআইয়ের ফলে ফোনের সিকিউরিটিও বেড়েছে অনেকটা। ফেস আনলক (Face Unlock) ও ফিঙ্গারপ্রিন্ট (Fingerprint) আগের চেয়ে দ্রুত ও নির্ভুল হয়েছে। একইসঙ্গে স্ক্যাম (Scam) বা স্প্যাম (Spam) শনাক্ত করতে পারে ফোন রিয়েল-টাইমে। গুরুত্বপূর্ণ তথ্য ফোনের মধ্যেই প্রক্রিয়াকরণ (On-device Processing) হওয়ায় গোপনীয়তাও বজায় থাকে।

এছাড়া রিয়েল-টাইম ফিচার যেমন লাইভ ট্রান্সলেশন (Live Translation), ভয়েস-টু-টেক্সট (Voice-to-Text), মিটিং ট্রান্সক্রিপশন (Transcription) এখন কাজ, পড়াশোনা বা ভ্রমণ—সব ক্ষেত্রেই বড় সহায়ক।

সব মিলিয়ে বিশেষজ্ঞদের মত, এখন স্মার্টফোন কেনার সময় শুধু হার্ডওয়্যার নয়, AI ফিচার দেখুন কারণ হয়ে উঠছে ‘ডিলব্রেকার’ (Dealbreaker)। কারণ, সঠিক AI থাকলে মাঝারি মানের ফোনও হয়ে উঠতে পারে ‘সুপারচার্জড’ (Supercharged)।


```