Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

চার্জিং-এর ভুলেই ভয়াবহ অগ্নিকাণ্ড ইন্দোরে! ইলেকট্রিক গাড়ি কিনলে কী কী নিয়ম মেনে চলা জরুরি?

প্রশ্ন উঠছে, ইভি চার্জিংয়ের সঠিক নিয়ম মানেন তো গ্রাহকরা (EV charging safety measures)? কোন কোন দিকে বিশেষ নজর প্রয়োজন (electric vehicle safety India)?

চার্জিং-এর ভুলেই ভয়াবহ অগ্নিকাণ্ড ইন্দোরে! ইলেকট্রিক গাড়ি কিনলে কী কী নিয়ম মেনে চলা জরুরি?

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 18 March 2026 20:18

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার সময় কতটা সতর্ক থাকা প্রয়োজন, তারই মর্মান্তিক উদাহরণ সামনে এল ইন্দোরের ঘটনায়। প্রাথমিক তদন্তে জানা যায়, একটি ইভি চার্জিং পয়েন্টে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড (EV charging risks)। বুধবার ভোরে সেই ভয়াবহ ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের (indore ev fire accident)।

ঘটনাটি তিলক নগর এলাকার বেঙ্গলি স্কোয়ারের কাছে ঘটে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুগালিয়া পরিবারের বাড়ির বাইরে একটি ইলেকট্রিক গাড়ি সারারাত চার্জে লাগানো ছিল। এখানেই প্রশ্ন উঠছে, ইভি চার্জিংয়ের সঠিক নিয়ম মানেন তো গ্রাহকরা (EV charging safety measures)? কোন কোন দিকে বিশেষ নজর প্রয়োজন (electric vehicle safety India)?

EV ব্যবহারকারীদের জন্য সতর্কতা

এই ঘটনার পর বিশেষজ্ঞরা কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতার কথা মনে করিয়ে দিচ্ছেন -

১. শুধুমাত্র অনুমোদিত চার্জার ব্যবহার করুন

গাড়ি নির্মাতা সংস্থার অনুমোদিত চার্জারই ব্যবহার করা উচিত। নিম্নমানের বা থার্ড-পার্টি যন্ত্রপাতি শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ায়।

২. আলাদা বৈদ্যুতিক সংযোগ রাখুন

ইভি চার্জারের জন্য পৃথক সার্কিট, সঠিক আর্থিং এবং সার্কিট ব্রেকার থাকা জরুরি।

৩. নজরদারি ছাড়া রাতভর চার্জ এড়িয়ে চলুন

যদিও ইলেকট্রিক গাড়ি রাতভর চার্জ দেওয়ার জন্যই তৈরি, তবুও যদি সংযোগ ব্যবস্থায় ত্রুটি থাকে, তা বিপজ্জনক হতে পারে।

৪. দাহ্য বস্তু দূরে রাখুন

চার্জিং পয়েন্টের কাছে এলপিজি সিলিন্ডার, রাসায়নিক বা দাহ্য পদার্থ রাখা একেবারেই উচিত নয়।

৫. নিয়মিত পরীক্ষা করুন

ওয়্যারিং, প্লাগ, সংযোগস্থল নিয়মিত পরীক্ষা করা জরুরি, যাতে আগেভাগেই সমস্যা ধরা যায়।

জানা গিয়েছে, ইন্দোরের ওই ঘটনায় ভোর প্রায় ৪টা নাগাদ হঠাৎই চার্জিং পয়েন্টে বৈদ্যুতিক ত্রুটি থেকে বিস্ফোরণ ঘটে এবং গাড়িতে আগুন ধরে যায়। সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তিনতলা বাড়িতে। ভিতরে থাকা বাসিন্দারা কার্যত আটকে পড়েন এবং বেরোনোর মতো সময় পাননি।

এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে পরিস্থিতি ভয়াবহ

আগুন লাগার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ বাড়ির ভিতরে একাধিক সিলিন্ডার রাখা ছিল। আগুনের তীব্রতায় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়। ঘন ধোঁয়া ও বিস্ফোরণের জেরে গোটা বাড়িটিই কার্যত মৃত্যুকূপে পরিণত হয়।

প্রশাসনের মতে, বাড়ির ভিতরে দাহ্য পদার্থ, বিশেষ করে পলিমার জাতীয় উপাদান, থাকায় আগুন আরও দ্রুত ছড়ায়। এছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ইলেকট্রনিক দরজার লক কাজ করা বন্ধ করে দেয়। ফলে উদ্ধারকারী দল দ্রুত ভিতরে ঢুকতে পারেনি, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং ইভি চার্জিং-এ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।


```