Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বিশ্বকাপে নেই পোল্যান্ড, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত লেওয়ানডস্কির

বার্সেলোনার অভিজ্ঞ স্ট্রাইকারের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা নতুন নয়। গত বছর কোচের সঙ্গে বিবাদের জেরে জাতীয় দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। পরে কোচ বদলের পর আবার ফিরে আসেন। 

বিশ্বকাপে নেই পোল্যান্ড, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত লেওয়ানডস্কির

রবার্ট লেওয়ানডস্কি

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 April 2026 17:19

দ্য ওয়াল ব্যুরো: গতরাতের হার শুধু এক ম্যাচের পরাজয় নয়, হয়তো পোলিশ ফুটবলে একটা আস্ত যুগের অবসানের ইঙ্গিত। সুইডেনের (Sweden vs Poland) বিরুদ্ধে প্লে-অফে পরাস্ত হয়ে বিশ্বকাপের টিকিট হাতছাড়া করেছে পোল্যান্ড (Poland Football Team)। আর ঠিক পরের সংকেত সত্যি হলে জাতীয় দলের জার্সিতে হয়তো শেষবার দেখা গেল রবার্ট লেওয়ানডস্কিকে (Robert Lewandowski)।

ইনস্টাগ্রামের বার্তা

ম্যাচ শেষে সরাসরি কিছু না বললেও সোশ্যাল মিডিয়াতে যেন পুরোটা বুঝিয়ে দিলেন পোল্যান্ডের অধিনায়ক। দলনেতার আর্মব্যান্ড হাতে একটি ছবি পোস্ট করেন তিনি। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘টাইম টু সে গুডবাই’ (‘Time to Say Goodbye’)। আর এই এক ছবিতেই শুরু হয়েছে জোর জল্পনা—তবে কি সত্যি আন্তর্জাতিক কেরিয়ার অস্তাচলে? অবসর নেবেন লেওয়ানডস্কি?

৩৭ বছর বয়সে এটাই হয়তো শেষ বিশ্বকাপ খেলার সুযোগ ছিল। পোল্যান্ড যোগ্যতা অর্জন করতে না পারায় সেই দরজা আপাতত বন্ধ। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবু লেওয়ানডস্কির প্রস্থানের ইঙ্গিত বেশ জোরালো।

একাই ইতিহাস, তবু আক্ষেপ

পোল্যান্ডের হয়ে বিপুল অবদান। ২০০৮ সালে অভিষেক। তারপর ১৬৫ ম্যাচ, ৮৯টি গোল—দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই সংখ্যাটা দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের প্রায় দ্বিগুণ। এতকিছুর পরেও বিশ্বকাপ সাফল্য সীমিত। মাত্র দু’বার খেলেছেন। সেরা ফল ২০২২ সালে শেষ ষোলোয় ওঠা (FIFA World Cup 2022)। এই কারণে আক্ষেপ থেকে যায়—ক্লাব স্তরে কিংবদন্তি, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সেই ছাপ পুরোপুরি ফেলতে পারেননি রবার্ট লেওয়ানডস্কি।

সম্পর্ক, দ্বন্দ্ব আর ভবিষ্যতের ধোঁয়াশা

বার্সেলোনার অভিজ্ঞ স্ট্রাইকারের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা নতুন নয়। গত বছর কোচের সঙ্গে বিবাদের জেরে জাতীয় দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। পরে কোচ বদলের পর আবার ফিরে আসেন। এখন আবার একই মোড়।

প্রসঙ্গত, শুধু জাতীয় দল নয়, ক্লাব-ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ঘনিয়েছে। বার্সেলোনার (FC Barcelona) সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে মরসুম শেষে। চলতি সিজনে ৩৭ ম্যাচে ১৬ গোল—খারাপ নয়, কিন্তু আগের ধার উধাও। সব মিলিয়ে লেওয়ানডস্কি এখন কেরিয়ারের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শেষ সিদ্ধান্ত তাঁর হাতে।


```