Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Weather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!

EPL: ‘নিষ্ঠুরতম এপ্রিলে’র চেনা দুর্যোগ! ঘরের মাঠে হেরে লিগের দরজা পুরোপুরি খুলে দিল আর্সেনাল

‘নিষ্ঠুর এপ্রিলে’ ফের পথ হারাল আর্সেনাল! ঘরের মাঠে বোর্নমুথের কাছে হেরে প্রিমিয়ার লিগ জয়ের রাস্তা কঠিন করল গানার্সরা। পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটির সামনে এখন সুবর্ণ সুযোগ। পয়েন্ট টেবিলের অঙ্ক ও ম্যাচের বিস্তারিত বিশ্লেষণ পড়ুন।

EPL: ‘নিষ্ঠুরতম এপ্রিলে’র চেনা দুর্যোগ! ঘরের মাঠে হেরে লিগের দরজা পুরোপুরি খুলে দিল আর্সেনাল

বিধ্বস্ত ডেকলান রাইস

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 April 2026 10:35

দ্য ওয়াল ব্যুরো: ‘দ্য ওয়েস্টল্যান্ড’ কবিতায় এপ্রিলকে ‘নিষ্ঠুতম মাস’ বলেছিলেন টিএস এলিয়ট। কথাটা হাড়েহাড়ে টের পেয়েছেন যিনি, তাঁর নাম মিকেল আর্তেতা (Mikel Arteta)। আজ নয়, গত তিন-তিনটে মরসুমজুড়ে। ভাল খেলেও স্রেফ ধারাবাহিকতার অভাবে প্রিমিয়ার লিগের রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আর্সেনালকে (Arsenal)।

চতুর্থবার যাতে সেই যন্ত্রণা সহ্য করতে না হয়, তার জন্য এবার শুরু থেকে আটঘাঁট বেঁধে নেমেছিল গানার্স বাহিনী। মার্চ পর্যন্ত চড়াই-উতরাই ডিঙিয়ে মোটামুটি ঠিকঠাকই চলছিল। কিন্তু চলতি এপ্রিলের গোড়া থেকেই সেই চিরচেনা ঝঞ্ঝাবাত! ফের পদস্খলন। ঘরের মাঠে দুর্বল টিমের বিরুদ্ধে নড়বড়ে পারফরম্যান্স। পয়েন্ট খোয়ানো শুরু। গতকাল তারই নজির পেশ হল এমিরেটসে। মাঝারি মানের বোর্নমুথের (Bournemouth) বিরুদ্ধে হোঁচট খেল আর্সেনাল। ২-১-এ হেরে খেতাব জেতার দরজা হাট করে খুলে দিলেন মার্টিনেলি, সালিবারা।

হিসেবে ৯ পয়েন্ট এগিয়ে থাকলেও পিছু ধাওয়া করা ম্যানচেস্টার সিটি (Manchester City) এই মুহূর্তে চূড়ান্ত ছন্দে। চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতা ভুলে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) ছেলেরা আর্সেনালকে হারিয়ে জিতে নিয়েছে কারাবাও কাপ। উঠেছে এফএ কাপের সেমিফাইনালে। এখন আবার ঘরোয়া লিগের গন্ধ পাওয়া শুরু। দুই ম্যাচ কম খেলে ৯ পয়েন্টের ব্যবধান দেখতেই বড়। আজ চেলসিকে হারালে সেটাই কমে দাঁড়াবে ৬-এ। আর আসছে সপ্তাহে ঘরের মাঠে আর্সেনালের বিরুদ্ধে লড়াই। তার উপর গোলপার্থক্য অনেক ভাল জায়গায়। সব মিলিয়ে খেতাবি দৌড় এখন দুই দলের জন্যই খোলা!

শুরুতে ধাক্কা, ছন্দহীন গানার্স

গতকাল শুরু থেকেই অস্বস্তিতে আর্সেনাল। বোর্নমুথকে অনেক বেশি তরতাজা দেখাচ্ছিল। পাসিং পরিষ্কার। মুভমেন্ট দ্রুত। যার ফলে ১৭ মিনিটে এল ম্যাচের প্রথম গোল। সহজ ফিনিশে বল জালে জড়ালেন জুনিয়র ক্রুপি (Junior Kroupi)।  উইলিয়াম সালিবার (William Saliba) ছোঁয়ায় ডিফ্লেকশন। আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার কিছু করার ছিল না। ডিফেন্সের ভুল স্পষ্ট। সবচেয়ে বড় ব্যাপার, সহজ গোল হজম করেও ঘুরে দাঁড়াতে বিস্তর সময় নিল আর্সেনাল।

পেনাল্টিতে কামব্যাক, কিন্তু ধার কোথায়?

সমতা ফিরল ৩৫ মিনিটে। হ্যান্ডবলের ফলে পেনাল্টি পায় আর্সেনাল। স্পটকিক থেকে গোল করেন সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিয়োকেরেস (Viktor Gyokeres)। কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। ওপেন প্লে থেকে সুযোগ তৈরি হচ্ছিল না। তার উপর কাই হাভার্ৎজ (Kai Havertz) সহজ হেড মিস করেন। প্রথমার্ধে স্কোরলাইন ১-১ থাকলেও নিয়ন্ত্রণ কখনওই আর্সেনালের হাতে ছিল না।

বদল এলেও বদলাল না ম্যাচ

দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ বাদে সাহসী সিদ্ধান্ত নেন আর্তেতা। আক্রমণভাগের তিন খেলোয়াড়কে উঠিয়ে নেন। একসঙ্গে তিন বদল। এবেরেচি এজে (Eberechi Eze), ম্যাক্স ডাওম্যান (Max Dowman), লিয়ান্ড্রো ট্রোসার্ড (Leandro Trossard)—নামেন পরিবর্ত হিসেবে। কিন্তু ফল? শূন্য। আক্রমণে না ফিরল ধার, না দেখা গেল ফাইনাল থার্ডে স্পষ্ট পরিকল্পনা। উলটে ৭৪ মিনিটে দ্বিতীয় ধাক্কা। অ্যালেক্স স্কট (Alex Scott) দুরন্ত শটে করে বোর্নমুথকে ফের এগিয়ে দিলেন। ডেভিড রায়া (David Raya) পরাস্ত এবং ম্যাচও কার্যত সেখানেই শেষ।

এপ্রিলেই ভাগ্যনির্ধারণ?

এখন পারফরম্যান্স নয়, অঙ্কের হিসেব বড় কথা। আর্সেনাল এগিয়ে ৯ পয়েন্টে। কিন্তু সিটির হাতে ২ ম্যাচ বেশি। আজ চেলসির (Chelsea) বিরুদ্ধে জিতলে ব্যবধান কমে যাবে। তারপর সরাসরি লড়াই—এতিহাদে। এই এক ম্যাচেই সবকিছু বদলে যেতে পারে! ইতিহাস সাক্ষী, এপ্রিল মাসে গুয়ার্দিওলার সিটি ভয়ংকর। আর আর্সেনালের জন্য এই সময়টাই দুঃস্বপ্নের! সব মিলিয়ে, সময় নতুন হলেও গল্পটা পুরনো। প্রশ্ন একটাই, এবার কি ইতিহাস বদলাবে? নাকি আবারও ‘নিষ্ঠুর এপ্রিল’ আর্সেনালের স্বপ্ন ভেঙে ফেলবে?


```