Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Sakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’

ব্রাজিলের হয়ে ফুটবল খেলেছেন 'মহাত্মা গান্ধী', আসল ঘটনাটা জানেন?

মহাত্মা গান্ধী তাঁর দলের ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব পালন করেন।

ব্রাজিলের হয়ে ফুটবল খেলেছেন 'মহাত্মা গান্ধী', আসল ঘটনাটা জানেন?

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 2 October 2024 22:05

দ্য ওয়াল ব্যুরো: বুধবার (২ অক্টোবর) গোটা দেশ জুড়ে 'জাতির জনক' মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন পালন করা হচ্ছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর যথেষ্ট অবদান রয়েছে। তবে আজকের এই বিশেষ দিনে আমরা আপনাদের এমন একজন ফুটবলারকে নিয়ে আলোচনা করব, যাঁর সঙ্গে জাতির জনকের নামের একটি বিশেষ সম্পর্ক রয়েছে।

বিশ্বে এমন একটি দেশ রয়েছে, যেখানে গত ১৩ বছর ধরে মহাত্মা গান্ধী ফুটবল খেলে যাচ্ছেন। শুনে খানিকটা অবাক হলেন তো? আসুন, তাহলে গোটা বিষয়টা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করা যাক।

কে এই ফুটবলার মহাত্মা গান্ধী?

দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ব্রাজিলের একজন ফুটবলারের নাম মহাত্মা গান্ধী হেবারপিও মাতোস পাইরেস। বর্তমানে তাঁর বয়স ২২ বছর। গত ১৩ বছর ধরে তিনি ব্রাজিলে ফুটবল খেলছেন। ১৯৯২ সালে ব্রাজিলে মহাত্মা গান্ধী হেবারপিও মাতোস পাইরেস জন্মগ্রহণ করেন। ২০১১ সাল থেকে তিনি পেশাদার ফুটবল খেলতে শুরু করেন।

প্রসঙ্গত, মহাত্মা গান্ধী তাঁর দলের ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব পালন করেন। শুরুর দিকে তিনি খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। কিন্তু, ২০১২ সাল থেকে হেবারপিও মাতোসের ভাগ্য চাকা ঘুরতে শুরু করে। বর্তমানে তিনি ত্রিনিদাদ অ্যাটলেটিকো ক্লাবের হয়ে খেলেন।

ব্রাজিলের ফুটবল ক্লাবে এই মহাত্মা গান্ধী ছাড়াও এমন বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যাঁদের নাম বেশ চমকপ্রদ। কোনও না কোনও স্বনামধন্য ব্যক্তির সঙ্গে তাঁদের নামের মিল খুঁজে পাওয়া যায়। এখানেই শেষ নয়। ব্রাজিলের একটি ফুটবল ক্লাবে মশকিউটো নামে একজন ফুটবলার খেলেন। প্রথমবার এমন ফুটবলারের নাম শুনে যে কেউই চমকে উঠবেন।


```