Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

প্রবল তুষারঝড়ে বরফে ঢাকল মাঠ! ‘বাইসিকল শট’ বদলে গেল ‘আইসিকলে’! কানাডার লিগে আজব ফাইনাল

মেক্সিকোয় জন্ম রদ্রিগেজের, বরফঢাকা মাঠে খেলার অভিজ্ঞতা একেবারেই নেই। ম্যাচ শেষে একগাল হেসে বলেন, ‘আমি ফেব্রুয়ারিতে দলে যোগ দিয়েছিলাম। প্রথম দিন দেখেছিলাম বরফ পড়ছে। তখনই বুঝি, ভালো কিছু ঘটতে চলেছে।’ 

প্রবল তুষারঝড়ে বরফে ঢাকল মাঠ! ‘বাইসিকল শট’ বদলে গেল ‘আইসিকলে’! কানাডার লিগে আজব ফাইনাল

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 November 2025 18:05

দ্য ওয়াল ব্যুরো: মাঠে চিলসে ঘাস নেই। চারদিক ঢাকা পুরু বরফের চাদরে, তাপমাত্রা মাইনাস আট ডিগ্রি। এমন অবস্থায় ফুটবল ম্যাচ খেলাই যখন মস্ত বড় চ্যালেঞ্জ, সেই জায়গায় দাঁড়িয়ে কানাডার লিগ ফাইনাল হয়ে উঠল স্বপ্নের রূপকথা! যেখানে নিয়ম বদলানোই দস্তুর, সেখানে শটের নামও ‘আইসিকল কিক’—তুষারঢাকা মাঠে যেভাবে এক বাইসিকল শটে বদলে গেল ম্যাচের মোড়, তাই নিয়ে দুনিয়াজোড়া চর্চা।

অটোয়ায় (Ottawa) অনুষ্ঠিত কানাডিয়ান প্রিমিয়ার লিগের (Canadian Premier League) ফাইনালে বরফে ঢাকা মাঠে শেষ পর্যন্ত জয় পেল আতলেতিকো অটোয়া (Atletico Ottawa)। এক্সট্রা টাইমে ২-১ গোলে হারাল ক্যালগারির (Calgary) ক্যাভালরি এফসিকে (Cavalry FC)। এটাই তাদের প্রথম নর্থ স্টার কাপ (North Star Cup) জয়।

কিন্তু এই স্কোরলাইন কোনওভাবেই বলবে না ঠিক কী ঘটেছিল মাঠে। খেলার মধ্যেই বন্ধ রাখতে হয়েছে ম্যাচ, থেক থেকে। বারবার নামাতে হয়েছে মাঠকর্মীদের। বরফ পরিষ্কার করার জন্য। প্রতি ১৫ মিনিটে একবার করে লাইন সাফ, গোলকিপারদের হাতেই শাবল—গোল বক্স থেকে বরফ সরিয়ে নিচ্ছেন নিজেরাই! অতিরিক্ত সময়ের আগে কাজ শুরু করে বরফ সরানোর মেশিনও।

আর এই ভয়ানক ঠান্ডায় ছোট হাতা জার্সি পরে মাঠে নামেন সাবেক রেঞ্জার্স মিডফিল্ডার ফ্রেজার এয়ার্ড (Fraser Aird)। তিনিই ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন ক্যাভালরিকে। তারপর হাঁটু গেড়ে উদ্‌যাপন করতেই অটোয়া সমর্থকেরা তাঁকে বরফের গোলা ছুড়ে বিদায় জানান!

কিন্তু লড়াইয়ের সেরা মুহূর্ত এর ঠিক সাত মিনিট পর। আলোড়ন ফেলেন ২৩ বছর বয়সি ডেভিড রদ্রিগেজ (David Rodriguez)। অ্যাক্রোব্যাটিক এক বাইসিকল শটে বল জড়ান জালে, পোস্টের বার ছুঁয়ে ঢোকে ভেতরে। আর সেই মুহূর্তেই বাইসিকল শটের নাম হয়ে যায় ‘আইসিকল কিক’। অতিরিক্ত সময়ের ১০৭ মিনিটে সেই রদ্রিগেজ ফের গোল করেন—এবার কিপারের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপে। জয় নিশ্চিত হয় আতলেতিকোর।

মেক্সিকোয় জন্ম রদ্রিগেজের, বরফঢাকা মাঠে খেলার অভিজ্ঞতা একেবারেই নেই। ম্যাচ শেষে একগাল হেসে বলেন, ‘আমি ফেব্রুয়ারিতে দলে যোগ দিয়েছিলাম। প্রথম দিন দেখেছিলাম বরফ পড়ছে। তখনই বুঝি, ভালো কিছু ঘটতে চলেছে।’ আতলেতিকোর গোলকিপার ন্যাথান ইনগহামের (Nathan Ingham) দাপুটে সংযোজন, ‘পুরো রাতটাই অবাস্তব লেগেছে। আমাদের দলকে তুমি বালিতে খেলাও, বরফে খেলাও, চাঁদে খেলাও—আমরাই জিতব!’

২০১৭ সালে শুরু হয় কানাডিয়ান প্রিমিয়ার লিগ। আর আতলেতিকো অটোয়ার প্রতিষ্ঠা ২০২০ সালে। স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের (Atletico Madrid) সহযোগী এই ফ্র্যাঞ্চাইজি এমন এক ম্যাচ খেলল, যা এখন আলোচনায় শুধু ফলাফলের জন্য নয়, এক বরফঢাকা মাঠে ফুটবলের উষ্ণতম গল্প লেখার জন্য।


```