Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আর্জেন্তিনার কোচের কাছে প্রকাশ্যে ‘ক্ষমা’ চাইলেন ফিফা প্রেসিডেন্ট! কিন্তু কেন?

 নেপথ্যে—বিশ্বকাপ ২০২৬–এর গ্রুপ বিন্যাস অনুষ্ঠানে এক অদ্ভুত ভুল–বোঝাবুঝি।

আর্জেন্তিনার কোচের কাছে প্রকাশ্যে ‘ক্ষমা’ চাইলেন ফিফা প্রেসিডেন্ট! কিন্তু কেন?

ইনফান্তিনোর সঙ্গে স্কালোনি

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 December 2025 18:40

দ্য ওয়াল ব্যুরো: ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো (Gianni Infantino) প্রকাশ্যে আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনির (Lionel Scaloni) কাছে ক্ষমা চাইলেন। বললেন, ‘সরি’। নেপথ্যে—বিশ্বকাপ ২০২৬–এর গ্রুপ বিন্যাস অনুষ্ঠানে এক অদ্ভুত ভুল–বোঝাবুঝি।

ওয়াশিংটনে শুক্রবার ড্র–এর আয়োজন বসে। মঞ্চে ট্রফি আনার পর স্কালোনিকে কাছে ডাকা হয়। কিন্তু তখনই অনুষ্ঠানের দায়িত্বে থাকা এক কর্মী তাঁকে নির্দেশ দেন—ট্রফি ছোঁয়ার আগে নাকি গ্লাভস পরতে হবে! এই আচরণে ক্ষোভ জানায় আর্জেন্তিনা ডেলিগেশন। বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচকে এমন নির্দেশ তাদের কাছে ‘অপমানজনক’ বলে মনে হয়।

এই নিয়ে জল বেশিদূর গড়ানোর আগেই ঘটনার পরের দিন ইনফান্তিনো নিজেই স্কালোনিকে স্টেজে ডেকে নেন। তারপর বলেন, ‘আমি খুব দুঃখিত। ফিফার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। বিশ্বচ্যাম্পিয়নরা ট্রফি ছুঁতে পারে!’ এখানেই শেষ হয়। এরপর মেসিদের কোচকে জানানো হয়, এবার যেন তিনি নির্ভয়ে খালি হাতে ট্রফি ধরেন! স্কালোনিও ছেড়ে দেওয়ার বান্দা নন। রসিকতার সুরে বলে ওঠেন, ‘কাল আমাকে হয়তো অন্য কারও সঙ্গে গুলিয়ে ফেলেছিল। তাই হাত দিতে দেয়নি!’

ড্রয়ে আর্জেন্তিনার (Argentina) গ্রুপে পড়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডন। ১৬ জুন এই গ্রুপে আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা (Albiceleste)। স্কালোনির কোচিংয়েই আর্জেন্তিনা ৩৬ বছরের খরা মুছে ২০২২–এ জিতেছিল তিন নম্বর বিশ্বকাপ। সেই মর্যাদার ফলেই ট্রফি–বিতর্কে ব্যাপক আলোড়ন ছড়ায়। আপাতত ফিফা প্রেসিডেন্টের প্রকাশ্য ক্ষমা–চাওয়ায় বিষয়টির নিষ্পত্তি হল বলেই মনে করছে ফুটবল মহল।

প্রসঙ্গত, ৪৮ দলের নতুন ফরম্যাটে সামনের বছরের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) আরও বর্ণোজ্জ্বল, আরও বিস্তৃত। তা সত্ত্বেও ড্রয়ের পর প্রথম দিন থেকেই আলোচনা ঘুরপাক খাচ্ছে এক জায়গায়—কোনটা এবারের ‘গ্রুপ অফ ডেথ’? আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রায় একযোগে ইশারা করছেন দু’টি গ্রুপের দিকে—গ্রুপ আই (Group I) এবং গ্রুপ এল (Group L)। যেখানে রয়েছে অভিজ্ঞতা, আগ্রাসন, গতি, ট্যাকটিক্যাল বৈচিত্র এবং সবচেয়ে বড় কথা, এমন চার দল, যারা কাউকে সহজে ছেড়ে কথা বলবে না! আর্জেন্তিনা সেই তুলনায় সহজ গ্রুপে। যে কারণে নক আউটে হাসতে হাসতে যাওয়া নিয়ে কারও তেমন সন্দেহ নেই। 


```