Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Hilsa Fish: নকলের ভিড়ে কীভাবে চিনবেন আসল ইলিশ? রইল সহজ ৭টি টিপস

অনেকসময় বিক্রেতার কথায় ভুলে টাকা খরচ করে ‘নকল’ ইলিশ নিয়ে বাড়ি ফিরে আসেন। তাই বাজারে ইলিশ মাছ কিনতে গেলে কীভাবে চিনবেন আসল ইলিশ- জেনে নিন কয়েকটি সহজ উপায়।

Hilsa Fish: নকলের ভিড়ে কীভাবে চিনবেন আসল ইলিশ? রইল সহজ ৭টি টিপস

ফাইল চিত্র

শেষ আপডেট: 19 June 2025 19:37

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা এলেই বাঙালির পাতে ইলিশ চাই-ই চাই। কিন্তু বাজারে ঢুকে দেখলে, চোখের সামনে এত রকম ইলিশ! বুঝতে পারাই দায়—আসল কোনটা? অনেকসময় বিক্রেতার কথায় ভুলে টাকা খরচ করে ‘নকল’ ইলিশ নিয়ে বাড়ি ফিরে আসেন। তাই বাজারে ইলিশ মাছ কিনতে গেলে কীভাবে চিনবেন আসল ইলিশ- জেনে নিন কয়েকটি সহজ উপায়।

  • গন্ধ দিয়ে চেনা
    আসল ইলিশের শরীরে থাকে এক ধরনের মিষ্টি গন্ধ, যা শুধু ইলিশের ক্ষেত্রেই পাওয়া যায়। নকল বা একইরকম দেখতে মাছে এই গন্ধ পাওয়া যায় না।
  • মাছের গঠন
    ইলিশ মাছ সাধারণত পেটের দিক থেকে চ্যাপ্টা হয়, পিঠে হালকা উঁচু ভাব থাকে। মাথা ছোট এবং সূচালো প্রকৃতির হয়। লেজটা হয় ধারালো ও ও ইংরেজি বর্ণমালার 'ভি’ আকারের।

  • পেট চেপে দেখুন
    আসল ইলিশ মাছের পেট চেপে ধরলে তা খুব নরম লাগে, সহজেই চাপ পড়ে যায়। নকল ইলিশের পেট অনেক সময় শক্ত ও মোটা হয়।
  • রং ও ঝকঝকে ভাব
    আসল ইলিশ রুপোলি রঙের, শরীরে থাকে চকচকে পালিশের মতো উজ্জ্বলতা। নকল বা অন্য মাছ অনেকসময় ধূসর বা কম উজ্জ্বল হয়।
  • মাছের কাঁটা
    ইলিশ মাছের কাঁটা হয় সূক্ষ্ম ও ঘন। মাছ হয় নরম, তৈলাক্ত, যা মুখে দিলেই গলে যায়। স্বাদে থাকে আলাদা জাদু।
  • পাখনা ও লেজ
    ইলিশের লেজে খাঁজকাটা ভাব থাকে। পাখনাগুলি শরীরের সঙ্গে মিলিয়ে থাকে, কোনও অংশ বেশি লম্বা বা গাঢ় রঙের নয়।
  • দাম ও ওজনেও ফারাক
    আসল ইলিশ তুলনায় হালকা লাগে ও দামেও অনেক বেশি। কম দামে বড় আকারের মাছ পেলে সন্দেহ হওয়াই স্বাভাবিক।
  • পদ্মা, মেঘনা, বা গঙ্গার ইলিশ মানেই সবচেয়ে সুস্বাদু। বাজারে গেলে পরিচিত ও বিশ্বস্ত জায়গা থেকেই মাছ কেনার চেষ্টা করুন। খরচ করে ভুল ইলিশ যদি কেনেন, সেই রান্নায় মন ভরবে না! দীর্ঘদিন আফসোস থেকে যাবে। 
     


    ```