আসানসোলে (Asansol) সুপর্ণা দত্ত চ্যাটার্জীর (Suparna Dutta Chatterjee) ডায়েট ক্লিনিক (Diet Clinic) ‘বিইং হেলদি’র (Being Healthy) প্রথম বর্ষপূর্তি পালিত হল বিশেষ আয়োজনের মাধ্যমে। উপস্থিত ছিলেন টলিউড সেলেব্রিটি ক্লায়েন্টরা।

টেলিপর্দার ক্লায়েন্টদের সঙ্গে ডায়েটিশিয়ান সুপর্ণা।
শেষ আপডেট: 15 September 2025 17:08
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলে এক বছরে পা রাখল ডায়েটিশিয়ান সুপর্ণা দত্ত চ্যাটার্জীর ক্লিনিক ‘বিইং হেলদি’। গত বছর উদ্বোধনের পর থেকে নিয়মিত বহু সংখ্যক রোগীর সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। আর ঠিক এক বছরের মাথায় বর্ষপূর্তিতে নানা আয়োজনের সাক্ষী থাকল আসানসোল।
এই ক্লিনিকে রোগীদের শারীরিক চাহিদা অনুযায়ী তৈরি করা হয় ডায়েট চার্ট। শুধু খাদ্যতালিকাই নয়, যোগব্যায়াম এবং ফিটনেস ট্রেনিংও পরিচালিত হয় এখানে। শরীরের গঠন থেকে মানসিক দিক, সব দিক খতিয়ে দেখেই রোগীদের ডায়েট সংক্রান্ত পরামর্শ দেন সুপর্ণা।
প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ লাঞ্চের আয়োজন করেন তিনি, যেখানে উপস্থিত ছিলেন অফলাইন রোগীরা। এই অনুষ্ঠানে যোগ দেন টলিউডের দুই অভিনেত্রী— আরাত্রিকা মাইতি ও মিষ্টি সিংহ, যাঁরা সুপর্ণার দীর্ঘদিনের ক্লায়েন্ট।
দু’জনেই বলেন, বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য তাঁদের চেহারা, শারীরিক গঠন ও লুক বদলাতে হয়। আর সেই পথ একটাই—সুপর্ণার ডায়েটের পরামর্শ মেনে খাওয়া-দাওয়া চালানো। সুপর্ণার নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করেই তাঁরা ফিটনেস বজায় রাখেন।
অনুষ্ঠান শুরু হয় রোগীদের পুরস্কার বিতরণের মাধ্যমে। বর্ষপূর্তির কেক কাটা, স্মৃতি ভাগাভাগি, রোগী ও চিকিৎসকের মধ্যে আন্তরিক মুহূর্তে ভরপুর ছিল দিনটি।
বর্ষপূর্তির দিন সকলের চাওয়া একটাই, ‘বিইং হেলদি’ আগামী দিনে আরও এগিয়ে যাক, সুপর্ণা আরও বেশি মানুষকে সুস্থতার পথে সাহায্য করুন।