Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালী

বিয়ের মরশুমে তাক লাগাচ্ছেন বলি সুন্দরীরা! চোখের পলক পড়ছে না ভক্তদের

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ লকডাউনের পরে একটা জমজমাট সময় এসেছে অবশেষে সকলের কাছে। করোনা আবহেই কেটেছে সকল উৎসব। তবুও করোনার বিধিনিষেধকে মাথাতে রেখেই সকলে মেতে উঠেছেন বিয়ের মরশুমে। বন্ধুবান্ধব থেকে আত্মীয় পরিজনের বিয়েতে চুটিয়ে মজা করছেন সাধারণ মা

বিয়ের মরশুমে তাক লাগাচ্ছেন বলি সুন্দরীরা! চোখের পলক পড়ছে না ভক্তদের

শেষ আপডেট: 1 December 2020 16:44

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ লকডাউনের পরে একটা জমজমাট সময় এসেছে অবশেষে সকলের কাছে। করোনা আবহেই কেটেছে সকল উৎসব। তবুও করোনার বিধিনিষেধকে মাথাতে রেখেই সকলে মেতে উঠেছেন বিয়ের মরশুমে। বন্ধুবান্ধব থেকে আত্মীয় পরিজনের বিয়েতে চুটিয়ে মজা করছেন সাধারণ মানুষ থেকে তারকা সকলেই। বাদ যাননি বলিউডের নায়িকারাও। আলিয়া ভাট থেকে ক্যাটরিনা কাইফ, সকলেই মেতে উঠেছেন নিজেদের বন্ধুদের বিয়েতে। পোশাক থেকে মেকাআপ, গয়না থেকে জুতো সবেতেই তাঁরা তাক লাগিয়েছেন। বলাই বাহুল্য, নেট দুনিয়ার বাসিন্দাদের মন এক কথাতে জয় করে নিয়েছেন বলিসুন্দরীরা।
গায়ে হলুদ
বিয়ে বাড়ির সব অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল গায়ে হলুদ। হবু বউয়ের গায়ে হলুদ নিয়ে বেশ জমজমাট অনুষ্ঠান হয় মেয়ের বাড়িতে। তবে গায়ে হলুদের পোশাক পরার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে আপনার পোশাক যেন ব্রাইডের পোশাককে ছাপিয়ে না যায়! হলুদ রঙের পোশাকই বাছতে পারেন এই অনুষ্ঠানের জন্য। আলিয়া ভাটকে তাঁর বান্ধবীর গায়ে হলুদে, হলুদ রঙের আনারকলিতে দেখা গিয়েছে। হালকা মেকআপ, কানে ঝুমকো, ছোট্ট টিপ আর লাল লিপস্টিকে নজর কেড়েছেন আলিয়া।

মেহেন্দি
এ দেশে বিয়েতে মেহেন্দিকে ঘিরে জাঁকালো অনুষ্ঠান হয়। এটা একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠানকে ঘিরে জমে ওঠে বিয়ের আসর। ঘাগরা, ব্লাউজের সঙ্গে আপনার মেহেন্দির দিনের সাজ হয়ে উঠতে পারে অনন্য সুন্দর। গোল্ডেন ঘাগড়া, কালো ফুলহাতা ব্লাউজ, স্টেটমেন্ট হার, কানের দুলের সঙ্গে বান্ধবীর বিয়েতে সেজেছেন মালাইকা অরোরা। ন্যুড মেকআপ আর লাল লিপস্টিক মালাইকার সাজকে আলাদাই মাত্রা দিয়েছে।

ককটেল পার্টি
বিয়ের আগে ব্যাচেলার পার্টি অনেকেই দিয়ে থাকেন। অনেকে একে ককটেল পার্টিও বলেন। বিয়ে-বৌভাতের সাজে এথনিক পোশাক পরলেও ককটেল পার্টিতে গাউন, শর্টসের মতো পোশাকেই সাজতে পছন্দ করেন অনেকে। কিয়ারা আডবানীকেও কালো গাউনে ককটেল পার্টিতে দেখা গেছে। এলো চুল, উজ্জ্বল মেকআপ, গাঢ় মেরুন লিপস্টিকে পার্টি মুডে মাদকতা ছড়িয়েছেন কিয়ারা আডবানী।

বিয়ের রাত
বান্ধবীর বিয়ের রাতের অনুষ্ঠানে এমন ভাবে সাজা দরকার যাতে কেউ চোখ ফেরাতে না পারে আপনার ওপর থেকে! আর ট্র্যাডিশনাল পোশাক যেমন শাড়ি, বান্ধবীর বিয়ের রাতের আপনার সাজকে আলাদাই মাত্রা দিতে পারে। আলিয়া ভাটকে গোলাপি রঙের স্লিভলেস ব্লাউজ আর গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের হলুদ শাড়ি পরতে দেখা গেছে বান্ধবীর বিয়েতে। সে ছবি ইতিমধ্যেই মন জিতে নিয়েছে তাঁর ভক্তদের।
রিসেপশন
বৌভাতের দিন সাজতে পারেন একটু হাটকে! শাড়ি না পরেও ট্রাই করতে পারেন লেহেঙ্গা। ক্যাটরিনা কাইফকে নীলরঙের ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গা, স্লিভলেস ব্লাউজে দেখা গেছে এরকমই একটি অনুষ্ঠানে। এলো চুল, ভারী গয়না, হালকা মেকআপ আর লিপস্টিকে রীতিমতো ঝড় তুলেছেন নেটদুনিয়াই।

katrina kaif lehenga


```