
ফলের ধাঁচে নতুন অ্যাকসেসরিজ
শেষ আপডেট: 22 March 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: ফুল তো ফুটবেই, কিন্তু এই বসন্তে নতুন করে ফলের (Fruit) সমাহার। খাবারদাবার বরাবরই ফ্যাশন ডিজাইনারদের কাছে একটা বড় ইন্সপিরেশন হয়ে থেকেছে। টুকটুকে লাল চেরি হোক বা উজ্জ্বল হলুদ লেবুর টুকরো, বাজিমাত করছে অ্যাকসেসরিজের (accesseries) দুনিয়া। মিলেনিয়াল (MilLennials) থেকে জেন-জি (Gen Z) সবার পছন্দের তালিকায় রয়েছে ফ্রুট জুয়েলারি, জুতো ও অ্যাকসেসরিজ। তাল মিলিয়ে ডিজাইনাররাও মেলে ধরছেন একের পর এক অসাধারণ স্টেটমেন্ট পিস এবং কালেকশন।
এই গরমের হাত থেকে চোখের শান্তি পেতে সেলিব্রিটিরা (Celebrity) ভরসা রাখছেন ফলের ওপর।