Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'মানুষ ভরসা হারাচ্ছে...,' জুবিনের মৃত্যু-তদন্তে দ্রুত বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পরিবারের

জুবিনের মৃত্যু-তদন্তে সিঙ্গাপুরের অনুষ্ঠানের আয়োজক এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে (Arrest in Zubeen Garg case)।

'মানুষ ভরসা হারাচ্ছে...,' জুবিনের মৃত্যু-তদন্তে দ্রুত বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পরিবারের

প্রধানমন্ত্রীকে চিঠি জুবিনের পরিবারের

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 January 2026 18:51

দ্য ওয়াল ব্যুরো: জুবিন গর্গের রহস্যমৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল (Zubeen Garg death case)। অসমের গায়ক হলেও বলিউড ও টলিউড-দু'জায়গাতেই চুটিয়ে রাজ করেছেন তিনি। তাঁর বহু গান আজও সমান জনপ্রিয়। মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে, কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও কোনও উত্তর মেলেনি। এবার তাই তদন্তে গতি আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখল প্রয়াত সঙ্গীতশিল্পীর পরিবার (Zubeen Garg's family writes letter to PM Modi)।  

১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিনের (Zubeen Garg Death in Singapore)। সেখানে ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করার কথা ছিল তাঁর। মৃত্যুর চার মাস পেরিয়ে গেলেও তদন্ত ও আদালতের প্রক্রিয়া ধীর গতিতে চলছে বলে অভিযোগ পরিবারের (Zubeen Garg death case investigation)। চিঠিতে তাঁরা জানিয়েছেন, এই দেরি শুধু পরিবারের নয়, সমগ্র অসমের আবেগকে আঘাত করছে। সঠিক, স্বচ্ছ ও সময়বদ্ধ তদন্ত মানুষের দাবি, এমনটাই উল্লেখ করেছেন তাঁরা। জুবিনের অসামান্য জনপ্রিয়তা এবং সাংস্কৃতিক ভূমিকার কথা উল্লেখ করে পরিবার জানিয়েছে, দ্রুত বিচার না হলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে।

পরিবারের অভিযোগ, আদালতে চলা মামলায় শুনানি বারবার পিছোচ্ছে। যদিও বিচারব্যবস্থার প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে, তবু জনস্বার্থে এবং মামলার গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সিঙ্গাপুর পুলিশের নতুন তথ্য

মামলার তদন্তে সিঙ্গাপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুর দিন জুবিন দু’বার জলে নেমেছিলেন। প্রথমবার তিনি লাইফ জ্যাকেট পরেছিলেন, কিন্তু দ্বিতীয়বার সতর্কতা মানেননি। প্রধান তদন্তকারী অফিসার জানান, জলে নামার আগে জুবিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। অনেক প্রত্যক্ষদর্শীই দেখেছেন, তিনি ক্লান্ত অবস্থায় ইয়টের দিকে সাঁতার কাটতে চেষ্টা করছেন, তারপরই হঠাৎ মুখ নীচের দিকে করে ভেসে ওঠেন।

ইয়টের ক্যাপ্টেনও এই ঘটনার সাক্ষী। তিনি জানান, নেশাগ্রস্ত অবস্থায় থাকায় গায়কের দু’জন বন্ধু মিলে তাঁকে ধরে নৌকায় তুলেছিলেন। ক্যাপ্টেন বন্ধুবান্ধবদের সতর্ক করেছিলেন, লাইফ জ্যাকেট ছাড়া তাঁকে জলে নামতে দেওয়া যাবে না। পরে জুবিনকে মুখ নিচু অবস্থায় ভাসতে দেখে তিনিই জলে ঝাঁপিয়ে পড়েন (Zubeen Garg probe update)।

জুবিনের শারীরিক অবস্থা ও ফরেনসিক রিপোর্ট

জুবিনের উচ্চ রক্তচাপ ও এপিলেপ্সির ইতিহাস ছিল। ফরেনসিক বিশেষজ্ঞ আদালতে বলেন, জলে নামার আগে তাঁর খিঁচুনি হয়েছিল কি না, সে বিষয়ে কোনও স্পষ্ট শারীরিক প্রমাণ পাওয়া যায়নি।

অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলছে

এই ঘটনায় সিঙ্গাপুরের অনুষ্ঠানের আয়োজক এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে (Arrest in Zubeen Garg case)। প্রত্যক্ষদর্শীরা আদালতে তাঁদের বয়ান দিয়েছেন, কিন্তু মামলার নিষ্পত্তি এখনও হয়নি। অসমের 'আইকন' জুবিন গর্গের মৃত্যুতে পুরো রাজ্য শোকাহত। তাঁর পরিবার, অনুরাগী এবং সমগ্র দেশ চাইছে, বিচার যেন আর দেরি না করে দ্রুত সম্পন্ন হয়।


```