Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

গ্রেফতার বিগবস খ্যাত ইউটিউবার এলভিস যাদব, গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে

ইউটিউব জগতে তিনি বিখ্যাত। টেলিভিশনের জনপ্রিয় শো 'বিগবস' বিজেতা তিনি। সেই এলভিস যাদবকে গ্রেফতার করল নয়ডা থানার পুলিশ।

গ্রেফতার বিগবস খ্যাত ইউটিউবার এলভিস যাদব, গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে

Elvish Yadav

শেষ আপডেট: 18 March 2024 00:07

Snake Venom Case update:

দ্য ওয়াল ব্যুরো:
ইউটিউব জগতে তিনি বিখ্যাত। টেলিভিশনের জনপ্রিয় শো 'বিগবস' বিজেতা তিনি। সেই এলভিস যাদবকে গ্রেফতার করল নয়ডা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে সাপের বিষ ব্যবহার ও পাচারের অভিযোগ রয়েছে। 

''এলভিস ভাইকে আগে কই বল সকতা হ্যায় ক্যায়...!'' সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এক যুবকের এই বক্তব্য ভাইরাল হয়েছিল। সেই যুবক এলভিস যাদবের বড় ফ্যান বলেই নিজেকে দাবি করে। তবে পরবর্তী সময়ে তার সেই মন্তব্য নিয়ে একাধিক মিম হয়েছে ফেসবুক, এক্স হ্যান্ডেলে। বর্তমানে সেই 'এলভিস ভাই'-এর বিরুদ্ধেই পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে। 

গত বছর নভেম্বর মাসে সাপের বিষ ব্যবহার ও পাচারের অপরাধে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তার মধ্যে এলভিসের নামও ছিল। সেই মামলাতেই এবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

গত নভেম্বরে নয়ডার একটি ব্যাঙ্কোয়েট হলে হানা দিয়ে ৫টি কেউটে সহ মোট ৯টি সাপ ও ২০ মিলিলিটার বিষ উদ্ধার করেছিল পুলিশ। সেই সময়েই ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে তাঁরা। সেখানে এলভিস ছিলেন না। তবে পরে পুলিশ জানতে পারে সাপের বিষ আদানপ্রদান নিয়ে এলভিসের সঙ্গে অন্যদের যোগাযোগ ছিল। 

এরপর পুলিশের তরফে একাধিকবার এলভিসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু প্রতিবারই তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন।  শেষমেষ তাঁকে গ্রেফতার করল পুলিশ। 

Snake Venom case কী?

গত নভেম্বরে গ্রেফতার হওয়া পাঁচজন অভিযুক্তই জেরায় এলভিসের জড়িত থাকার কথা স্বীকার করে। এরপরই এফআইআরে এলভিস যাদবের নাম যুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯, ৩৯, ৪৯, ৫০, ৫১ ও ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এটিকেই মূলত স্নেক ভেনম কেস বলা হচ্ছে ।

সাপের বিষ মাদক (Snake Venom Drug)

মাদক হিসেবে স্নেক ভেনম বা সাপের বিষের ব্যবহার নিয়ে তেমনভাবে বড় কোন গবেষণাও হয়নি। ২০১৮ সালের একটি গবেষণা অনুযায়ী, আফিম দিয়ে তৈরি একপ্রকার নেশার দ্রব্য-এর বিকল্প হিসেবে এই সাপের বিষ ব্যবহার করা হয়। 


```