Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

World Cancer Day 2025: সোনালি থেকে সঞ্জয়, মারণ রোগের বিরুদ্ধে লড়াই করে জয়ী সাত বলিউড তারকা

তারকাদের লড়াই কেবল তাঁদের ব্যক্তিগত জয় নয়, ক্যানসারের বিরুদ্ধে সাহস ও মনোবলেরও প্রতীক। তাঁরা প্রমাণ করেছেন, সঠিক চিকিৎসা, মানসিক শক্তি এবং পরিবার ও বন্ধুদের সমর্থন থাকলে ক্যানসারের মতো কঠিন রোগকেও জয় করা সম্ভব।

World Cancer Day 2025: সোনালি থেকে সঞ্জয়, মারণ রোগের বিরুদ্ধে লড়াই করে জয়ী সাত বলিউড তারকা

ক্যানসার বিজয়ী সেলেবরা।

শেষ আপডেট: 4 February 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: আজ, ৪ ফেব্রুয়ারি ২০২৫, বিশ্ব ক্যানসার দিবস। এই বিশেষ দিনে, ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়া বলিউড তারকাদের সাহসী যাত্রা এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। সোনালি বেন্দ্রে থেকে সঞ্জয় দত্ত— দেখে নেওয়া যাক, সেই ৭ বলিউড তারকার কথা। এই মারণ রোগের সঙ্গে লড়ে সফলভাবে সুস্থ জীবনে ফিরেছেন তাঁরা। আশার আলো দেখিয়েছেন লক্ষ লক্ষ ক্যানসার আক্রান্তকে।

১. সোনালি বেন্দ্রে

২০১৮ সালে বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের স্টেজ ফোর মেটাস্ট্যাটিক ক্যানসার ধরা পড়ে। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, 'একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে আমি এই লড়াই লড়ছি, কারণ আমার পাশে রয়েছে আমার পরিবার ও বন্ধুরা।' নিউ ইয়র্কে দীর্ঘ চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।

২. সঞ্জয় দত্ত

২০২০ সালের অগস্টে সঞ্জয় দত্তর স্টেজ ফোর ফুসফুস ক্যানসার ধরা পড়ে। কয়েক মাস চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং এক আবেগঘন নোটে লেখেন, 'শেষ কয়েকটা সপ্তাহ আমার পরিবার ও আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু যেমনটা বলা হয়ে তাকে, ঈশ্বর সবথেকে কঠিন লড়াইয়ের চ্যালেঞ্জ তাঁর সবথেকে শক্তিশালী সৈনিকদেরই দেন।'

৩. মনীষা কৈরালা

২০১২ সালে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালার ওভারিতে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং এখন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করছেন। এমনকি নিজের সংগ্রামের ওপর একটি স্মৃতিকথাও লিখেছেন।

Manisha Koirala Opens Up About Battling Cancer Alone

৪. তাহিরা কাশ্যপ

২০১৮ সালে অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ নিজের ক্যানসারের খবর প্রকাশ করেন। তাঁর ডাক্টাল কার্সিনোমা ইন সিটু (DCIS) ধরা পড়ে, যেখানে তার ডান স্তনে উচ্চ-গ্রেডের ক্যানসার কোষ ছিল। চিকিৎসার পর তিনি ক্যানসারমুক্ত হন এবং ২০২৪ সালে নিজের পরিচালনার অভিষেক ঘটান।

Ayushmann Khurrana's wife Tahira Kashyap shows off her scars in powerful  pic on World Cancer Day. See pic

৫. মহিমা চৌধুরী

'পরদেশ' সিনেমার অভিনেত্রী মহিমা চৌধুরীও স্তন ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠেছেন। ২০২২ সালে অনুপম খের ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও পোস্ট করে, তাঁর ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের কথা জানান এবং তাকে 'হিরো' বলে অভিহিত করেন।

The beauty who combatted a daunting disease – Mahima Chaudhary – Elgin  Hotels & Resorts | Luxury Boutique Heritage Hotels in India – Darjeeling,  Kalimpong, Gangtok, Pelling, Kolkata and Scotland, UK – Inverurie

৬. কিরণ খের

২০২১ সালে অভিনেত্রী ও রাজনীতিবিদ কিরণ খেরের মাল্টিপল মাইলোমা ধরা পড়ে। এটি এক ধরনের রক্তের ক্যানসার। চিকিৎসা চলাকালীনও তিনি টেলিভিশন রিয়ালিটি শো-এর বিচারকের দায়িত্ব পালন করেছেন।

Kirron Kher returns as India's Got Talent 9 judge after blood cancer  diagnosis - India Today

৭. রাকেশ রোশন

২০১৯ সালে বলিউড পরিচালক রাকেশ রোশনের গলায় স্কোয়ামাস সেল কার্সিনোমা ধরা পড়ে। তার ছেলে হৃত্বিক রোশন ইনস্টাগ্রামে লেখেন, 'বাবা সম্ভবত আমার দেখা সবথেকে শক্তিশালী মানুষ। কয়েক সপ্তাহ আগে ক্যানসার ধরা পড়লেও তিনি পুরো উদ্যমে এই লড়াই চালিয়ে যাচ্ছেন।'

Rakesh Roshan says building his farm house during chemotherapy helped him  heal | Exclusive

এই ৭ বলিউড তারকার লড়াই কেবল তাঁদের ব্যক্তিগত জয় নয়, ক্যানসারের বিরুদ্ধে সাহস ও মনোবলেরও প্রতীক। তাঁরা প্রমাণ করেছেন, সঠিক চিকিৎসা, মানসিক শক্তি এবং পরিবার ও বন্ধুদের সমর্থন থাকলে ক্যানসারের মতো কঠিন রোগকেও জয় করা সম্ভব।


```