Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'বেশরম রং'-এ হিন্দু ধর্মের অবমাননা! এবার বয়কটের হুঁশিয়ারি মহারাষ্ট্রের বিজেপি নেতার

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের পর এবার মহারাষ্ট্রেও (Maharashtra) 'পাঠান' (Pathaan) নিয়ে বিতর্ক শুরু হল। 'বেশরম রং' (Besharam Rang controversy) গানে দীপিকার পোশাকের রং ও বেশ কিছু দৃশ্য নিয়ে ইতিমধ্যেই একাধিক মহল থেকে আপত্তি উঠতে শুরু করেছে।

'বেশরম রং'-এ হিন্দু ধর্মের অবমাননা! এবার বয়কটের হুঁশিয়ারি মহারাষ্ট্রের বিজেপি নেতার

শেষ আপডেট: 16 December 2022 08:31

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের পর এবার মহারাষ্ট্রেও (Maharashtra) 'পাঠান' (Pathaan) নিয়ে বিতর্ক শুরু হল। 'বেশরম রং' (Besharam Rang controversy) গানে দীপিকার পোশাকের রং ও বেশ কিছু দৃশ্য নিয়ে ইতিমধ্যেই একাধিক মহল থেকে আপত্তি উঠতে শুরু করেছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা ড. নরোত্তম মিশ্রর পর এবার ঠিক একই অভিযোগ তুললেন মহারাষ্ট্রের ঘাটকোপারের বিজেপি বিধায়ক (BJP MLA) রাম কদম। বললেন, 'হিন্দুত্বের অপমান করে এমন কিছু মহারাষ্ট্রে মুক্তির অনুমতি পাবে না।'

https://twitter.com/ramkadam/status/1603589191593443329?s=20&t=PKzRo3PMyey88mrLC6scSA

এর পাশাপাশি দীপিকাকে (Deepika Padukone) 'টুকরে টুকরে গ্যাং'-এর সদস্য বলেও কটাক্ষ করেছেন তিনি। উল্লেখ্য, ২০২০ সালের শুরুতে দিল্লির জেএনইউ (JNU)-তে সাধারণ পড়ুয়াদের উপর এবিভিপির হামলার ঘটনার পর সেখানে গিয়ে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলেন দীপিকা। পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দীপিকার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। 'পাঠান' নিয়ে বিতর্কের মধ্যে সেই ঘটনাকেও টেনে এনেছেন এই বিজেপি নেতা।

Deepika Padukone, JNU

বৃহস্পতিবার রাম কদম 'বেশরম রং' বিতর্কে বলেন, 'মহারাষ্ট্র হল হিন্দি ছবির আঁতুরঘর। আর এখানে বরাবরই হিন্দু মতাদর্শের সরকার রয়েছে। তাই ছবির পরিচালক এবং প্রযোজককে সবার কাছে জবাবদিহি করতে হবেই, কেন তারা গানের মাধ্যমে হিন্দু ধর্মের অবমাননা করলেন। একইসঙ্গে তাঁর ব্যাখ্যা, "শাহরুখ ও দীপিকার এই 'বেশরম রং' গানে নায়িকার গেরুয়া রঙের বিকিনি এবং বেশ কিছু অশ্লীল দৃশ্য দেখে অনেকেরই ভাবাবেগে আঘাত লেগেছে। হিন্দু ধর্মের অবমাননা করছে এমন কোনও ছবি মহারাষ্ট্রে মুক্তি পাবে না। জয় শ্রী রাম!"

প্রসঙ্গত, গত সোমবার 'বেশরম গান' মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। অনেকেই যেমন শাহরুখ-দীপিকার কেমিস্ট্রির কথা বলছেন, তেমন অনেকেই গানটির বেশ কিছু দৃশ্য এবং দীপিকার পোশাকের রং ঘিরে আপত্তি তুলেছেন। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা ড. নরোত্তম মিশ্র আপত্তি জানিয়ে রীতিমতো হুমকির সুরে বলেন, দৃশ্যগুলি বদল না হলে মধ্যপ্রদেশে ‘পাঠান’ বয়কট হবে।

‘সোশ্যাল মিডিয়ায় নেগেটিভিটি বাড়ছে’! ‘বয়কট’ ডাক নিয়ে পাল্টা মুখ খুললেন শাহরুখ


```