Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

স্টার জলসায় শুভ বিবাহের শুভারম্ভ! কবে দেখানো হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড

সবচেয়ে বড় রহস্য হল, বিয়েটা কার? সেটার জন্য দেখতে হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস। কবে কখন দেখতে পাবেন এই শো?

স্টার জলসায় শুভ বিবাহের শুভারম্ভ! কবে দেখানো হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড

শেষ আপডেট: 6 March 2024 16:37

দ্য ওয়াল ব্যুরো: বাংলার সবচেয়ে বড় বিয়েবাড়ি! ২০২৪-এর স্টার জলসার পর্দায় এবার অনুষ্ঠিত হতে চলেছে শুভ বিবাহ। যেখানে থাকবে টলিপাড়ার সমস্ত তারকারা। চাঁদের হাট বললেও কম বলা হয়। 


হাসি, আনন্দ, ভালবাসায় ভরা স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড হোস্ট করবেন অভিনেতা যীশু সেনগুপ্ত ও মনামি ঘোষ। এছাড়াও থাকবেন অপরাজিতা আঢ্য, রুপাঞ্জনা মিত্র, জুন মালিয়া আর অনেক চেনা মুখ!

 

দর্শকদের সমস্ত প্রিয় জুটিদের এক স্টেজে দেখা মিলবে। গীতা ও স্বস্তিক, কথা ও এভি, সন্ধ্যা ও আকাশনীল, দেব ও পার্বতী, শ্রাবণ ও ওমকার, কোজাগরী ও টোটা, সূর্য ও দীপা, আবীর ও পেখম, দুর্জয় ও রানি, সোমরাজ ও চিনি। প্রত্যেককে দেখা যাবে স্টার জলসা পরিবারের স্টেজে।


এছাড়াও দেখা যাবে আরও অনেক পুরনো মুখকে। যারা একটা সময় স্টারের সঙ্গে যুক্ত ছিল, কোয়েল মল্লিক, সন্দীপ্তা সেন, বিক্রম চ্যাটার্জি। থাকবে সবচেয়ে জনপ্রিয় জুটি শন ব্যানার্জি ও স্রিজলা গুহ, প্রান্তিক ও সোনামণি। গানে গানে মঞ্চ মাতাবেন ইমন চক্রবর্তী ও বাবুল সুপ্রিয়। 

 

তবে সবচেয়ে বড় রহস্য হল, বিয়েটা কার? এটা কি কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের উদযাপন? নাকি অন্য কারোর বিয়ের কথা ভেবেছে স্টার? সেটার জন্যই দেখতে হবে বাংলার সবচেয়ে বড় বিয়ে, স্টার জল পরিবার অ্যাওয়ার্ডস। 

 

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায়, শুভঙ্কর চট্টপাধ্যায়ের নির্দেশনায় আসতে চলেছে স্টার জলসা পরিবার। আরও কী কী চমক আসতে চলেছে সেটার জন্য দেখতে হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস, ১০ মার্চ সন্ধে ৫টায়, শুধু মাত্র স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে।


```