
‘রামপ্রসাদ কি তেরভি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন পরম-বিক্রান্ত
শেষ আপডেট: 2 December 2024 13:03
দ্য ওয়াল ব্যুরো: ইনস্টা স্টোরিতে ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবির লক্ষ্মীলাভের রেজাল্ট জ্বলজ্বল করছে, আর অন্যদিকে মাঝরাতে এমন এক পোস্ট বিক্রান্ত মাসের (Vikrant Massey)। মাত্র ৩৭ বছর বয়সে, কেরিয়ারের এমন উচ্চতায় থাকাকালীন দুম করে অভিনয়জীবনের ইতি টানার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অবাক ভক্তকুল। আগামী বছর অর্থাৎ ২০২৫-এ শেষবারের জন্য দেখা যাবে তাঁকে পর্দায়, এমনই জানিয়েছেন বিক্রান্ত।
সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিক্রান্তের ‘অবসর’ সিদ্ধান্ত নিয়ে মনখারাপ সিনেপ্রেমীদের। কেউ লিখছেন ‘বিশ্বাস হচ্ছে না’, কেউ ‘একটা বিরতি নিয়ে ফিরুন’ কেউ লিখছেন, ‘এমন সিদ্ধান্ত নিও না’।
পরিচালক সীমা পহওয়ার ছবি ‘রামপ্রসাদ কি তেরভি’-তে একসঙ্গে অভিনয় করেছিলেন বিক্রান্ত মাসে (Vikrant Massey) এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata chattopadhyay)। ‘দ্য ওয়াল’-এর পক্ষ থেকে ফোনে ধরা হলে অভিনেতাকে (Parambrata chattopadhyay), জানানো হয় বিক্রান্তের খবর। শোনার পর পরম বললেন, ‘বিক্রান্তের ব্যক্তিগত সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আমার মনে হয়, ও ভেবেচিন্তেই এমন ডিসিশন নিয়েছে। সফলতার চূড়ায় থাকাকালীন, এমন ভাবনা, সত্যিই সাহসের। অভিনয়জীবনে প্রচুর অনিশ্চয়তা থাকে, সেই অনিশ্চয়তা বিক্রান্ত চাইছে না, এও হতে পারে। আর একটি বিষয়, প্রত্যেক অভিনেতাদের, অভিনয় ছাড়াও একটা জীবন থাকে, সেই জীবনকেই এবার প্রাধান্য দেবে বিক্রান্ত,’ বললেন পরমব্রত।
View this post on Instagram
‘রামপ্রসাদ কী তেরভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন, কাছ থেকে তাঁকে দেখছেন, শুধু সহ-অভিনেতা হিসেবে নন, দর্শক হিসেবেও দেখেছেন বিক্রান্তকে। অভিনেতার সঙ্গে কাজ প্রসঙ্গে পরমব্রত বললেন, ‘ওর সঙ্গে কাজ করেছি, তবে পেশাগত ছাড়া ব্যক্তিগতভাবে আমাদের কোনও সম্পর্ক গড়ে ওঠেনি। তবে, এটা বলতে পারি বিক্রান্ত বুদ্ধিমান অভিনেতা। ও নিজের কেরিয়ার খুব সুন্দর করে প্ল্যান করতে পারে, এটা আমরা দেখেছি।’
View this post on Instagram
বিক্রান্ত (Vikrant Massey) (Vikrant massey retirement) তাঁর ইনস্টা পোস্টে লেখেন, ‘গত কয়েক বছরের সফর সত্যিই সুন্দর। পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। তবে যত এগোচ্ছি, বুঝতে পারছি, ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী, একজন বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবে। তাই ২০২৫ সালে শেষবারের জন্য আমাদের দেখা হবে। যতক্ষণ না আবার এক সুসময় আসে। শেষ ২টো সিনেমা এবং আরও অনেক বছরের স্মৃতি। আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল ঋণী থাকব।’
গোটা পোস্টের একটি লাইন নিয়ে অবশ্য বুক বাঁধছে বিক্রান্ত ফ্যান্স। ‘যতক্ষণ না আবার এক সুসময় আসে’। তাহলে কি সঠিক সময়ে ফিরবেন বিক্রান্ত। তার উত্তর জানা যায়নি। উত্তর দেবে সময়ই।
প্রসঙ্গত, বিক্রান্ত মাসে (Vikrant Massey) (Vikrant massey retirement)বর্তমানে দুটো ছবিতে কাজ করছেন। তিনি এখন যে দুটো ছবি নিয়ে ব্যস্ত তা হল পরিচালক অমিত যোশীর ছবি ‘ইয়ার জিগরি’ এবং পরিচালক সন্তোষ সিংয়ের ছবি ‘আঁখো কি গুস্তাখিয়া’।