Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

থাকতে চান উদিতের কাছেই! একগুচ্ছ অভিযোগ নিয়ে আদালতে গায়কের প্রথম স্ত্রী 

 তাঁর অভিযোগ সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাঁকে। এই অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি বিহারের সুপৌল পারিবারিক আদালতে হাজিরাও দিতে হয় গায়ককে।

থাকতে চান উদিতের কাছেই! একগুচ্ছ অভিযোগ নিয়ে আদালতে গায়কের প্রথম স্ত্রী 

আবার কোন বিতর্কে জড়ালেন গায়ক উদিত নারায়ণ?

শেষ আপডেট: 24 February 2025 18:13

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না উদিত নারায়ণের (Udit Narayan)। কিছু দিন আগেই চুমু বিতর্কে জড়িয়ে পড়েন। এবার তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন প্রথম স্ত্রী রঞ্জনা ঝা।

 তাঁর অভিযোগ সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাঁকে। এই অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি বিহারের সুপৌল পারিবারিক আদালতে হাজিরাও দিতে হয় গায়ককে। তবু পরিস্থিতি উত্তপ্ত। পাল্টা স্ত্রীর বিরুদ্ধেও টাকা হাতানোর অভিযোগ এনেছেন উদিত। 

রঞ্জনাকে লুকিয়েই বিয়ে করেন উদিত। তবে সংসার সেভাবে করা হয়নি তাঁদের। উদিত মুম্বই চলে আসেন। দ্বিতীয় সংসার শুরু করেন। যদিও সবটাই গোপনে। কিছু বছর আগে আচমকাই উদিত গিয়েছিলেন বিহার। সেখানেই সদলবলে হাজির হন তাঁর প্রথম স্ত্রী। 

প্রথম দিকে রঞ্জনা যে তাঁর প্রথম স্ত্রী সে কথা মানতে চাননি উদিত। পরে যদিও চাপের মুখে তা স্বীকার করে নেন। এর পর থেকে আদালতের নির্দেশিকা মেনে প্রতি মাসে স্ত্রীকে খোরপোশ দিতেন রঞ্জনা। আগে প্রতি মাসে রঞ্জনাকে ১৫ হাজার টাকা করে দিতেন উদিত। ২০২১ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ হাজার টাকা। দিয়েছিলেন ২৫ লক্ষ টাকা ও এক চাষের জমিও। 

তবে বর্তমানে রঞ্জনার দাবি, উদিতের সঙ্গে থাকতে চান তিনি। শেষবয়সে পেতে চান স্বামীর সাহচর্য। রঞ্জনার অভিযোগ, মুম্বই গেলেও তাঁর পিছএন গুন্ডা লেলিয়ে দেওয়া হয়। পাল্টা টাকা হাতানোর অভিযোগ উদিতেরও। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি। জল কোনদিকে গড়ায় এখন সেটাই দেখার। 


```