Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

শুধুই সতীলক্ষ্মী চরিত্র নয়, ‘সংসার সীমান্তে’ সন্ধ্যা ধরা দিয়েছিলেন অন্য রূপে

নিজের ইমেজ ভেঙেও হিট দেন সন্ধ্যা রায়। কঠোর ভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য ছিল ছবিটি।

শুধুই সতীলক্ষ্মী চরিত্র নয়, ‘সংসার সীমান্তে’ সন্ধ্যা ধরা দিয়েছিলেন অন্য রূপে

সন্ধ্যা রায়

শেষ আপডেট: 11 April 2025 18:14

দ্য ওয়াল ব্যুরো - লাল পাড় সাদা শাড়ি, সিঁথিতে মোটা করে সিঁদুর, কপালে লাল টিপ আর মাথায় ঘোমটা, তিনি এই সাজেই আইকনিক। ছয়ের দশকে সুচিত্রা, সুপ্রিয়া,সাবিত্রীদের দাপটের মাঝে এক লক্ষ্মী প্রতিমা মুখ নায়িকার উত্থান হয়। তিনি সন্ধ্যা রায়। 

সন্ধ্যার প্রতিমার মতো সুন্দর মুখ দেখতে দর্শক সিনেমা হল হাউসফুল করতেন । গ্রাম বাংলার প্রাণচঞ্চল মেয়ের রোলেও সন্ধ্যার জুড়ি ছিল না।  সন্ধ্যা রায় মানেই পবিত্রতার প্রতীক। সতীলক্ষ্মী বউয়ের চরিত্রে পরিচালক প্রযোজকদের প্রথম পছন্দ ছিলেন সন্ধ্যা। কিন্তু এই সন্ধ্যা রায় একবার নিজের ইমেজ ভেঙেছিলেন। ভেঙেও হিট দেন সন্ধ্যা রায়। কোন ছবিতে নিজের ইমেজ ভেঙেছিলেন তিনি? 

রাজেন তরফদারের আবিষ্কার ছিলেন সন্ধ্যা রায়। 'অন্তরীক্ষ' ছবি দিয়ে বাংলা ছবিতে পা রাখেন সন্ধ্যা। 'গঙ্গা' ছবিতে অভিনয় করে বিপুল খ্যাতি পান। এরপর তরুণ মজুমদারের ছবির তুরুপের তাস হয়ে ওঠেন সন্ধ্যা রায়। তরুণ সেই সময়  সন্ধ্যাকে ছাড়া কোনও ছবিই ভাবতে পারতেন না। এরপর তরুণ মজুমদারের ঘরণী হয়ে ওঠেন সন্ধ্যা। 'নিমন্ত্রণ', 'পলাতক', 'কুহেলি', 
'দাদার কীর্তি', 'একটুকু বাসা' তরুণের ছবি মানেই সন্ধ্যার উপস্থিতি অপরিহার্য। চিরকাল ভাল মেয়ের চরিত্রে সবার মনে ভাস্বর হয়ে আছেন সন্ধ্যা রায়। 

তবে কোন ছবিতে সন্ধ্যা রায় ভিন্ন চরিত্র করে সাড়া ফেলেছিলেন? এই সময়ের দর্শকরা খুব কম জনই সেই ছবির নাম জানেন। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ছবি 'সংসার সীমান্তে'। প্রসঙ্গত উল্লেখ্য, 'সংসার সীমান্তে' পরিচালনা করার কথা ছিল ঋত্বিক ঘটকের। তিনি করেননি। 

যৌনকর্মীদের জীবন নিয়ে সাহসী ছবিটি নির্মাণ করেন তরুণ মজুমদার। কঠোর ভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য ছিল ছবিটি। সন্ধ্যা রায় এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন। নিষিদ্ধ পল্লীর মেয়েদের জীবন পর্দায় তুলে এনেছিলেন তরুণ মজুমদার। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় একজন চোরের চরিত্র করেছিলেন। চোর আর বেশ্যার গল্প নিয়ে ছবিটি। নিষিদ্ধ পল্লীতে ঢুকে পড়ে একজন চোর। সে আশ্রয় নেয় এক যৌনকর্মীর ঘরে। সেই  চরিত্রে সন্ধ্যা। এমন দুটি চরিত্র সৌমিত্র আর সন্ধ্যা দুজনের কাছেই ছিল বড় চ্যালেঞ্জ। সৌমিত্র চট্টোপাধ্যায় শত শত নায়কের চরিত্র করলেও এই চোরের চরিত্র চিরকাল মনে রেখেছিলেন। সৌমিত্র আক্ষেপ করে বলেছিলেন তাঁর এমন একটি শ্রেষ্ঠ চরিত্র নিয়ে কখনও চর্চা হয়নি। 

১৯৭৫ সালে মিনার-বিজলি-ছবিঘরে 'সংসার সীমান্তে' মুক্তি পেলে দর্শক মহলে সাড়া পড়ে যায়। নিজের ইমেজ ভেঙেও কিন্তু এতটুকু কুকথা শুনতে হয়নি সন্ধ্যাকে। বরং তিনি খ্যাতি পেয়েছিলেন। পুরস্কারও জিতে নেন সন্ধ্যা এই যৌনকর্মীর চরিত্র করে। 

তবে দুঃখের কথা, আমাদের পোড়া দেশে এই বাংলা ছবিটির ভাল প্রিন্ট নেই। প্রায় হারিয়ে যেতে বসা ছবি হয়ে গেছে 'সংসার সীমান্তে', যা নিয়ে আজও খুব আফসোস করেন সন্ধ্যা রায়। তরুণ মজুমদার নিজেও ছবিটি সংরক্ষণের ব্যবস্থা করে যেতে পারেননি। 


১৯৭৫ সালে যে সাহস দেখাতে পেরেছিলেন তরুণ মজুমদার সন্ধ্যা রায়কে এমন একটি সাহসী চরিত্র নিয়ে, সেইরকম চ্যালেঞ্জিং চরিত্র সন্ধ্যাকে আর কোনও পরিচালক দেননি। অনেকটাই সতীলক্ষ্মী ইমেজে টাইপকাস্ট হয়ে গেলেন সন্ধ্যা রায়।


```