স্বস্তিকার নতুন লুক, 'শ্রীমতী'দের হয়ে বলবেন নিজের কাছে ফিরে আসার গল্প
দ্য ওয়াল ব্যুরো: 'গৃহমন্ত্রক সামলাচ্ছেন প্রতিদিন তারা
আসল যাদুকর হল শ্রীমতী-রা... '
সেই শ্রীমতীদেরই জীবনের গল্প বলবে পরিচালক অর্জুন দত্তের সিনেমা 'শ্রীমতী'। নিজের কাছে নিজেরই ফিরে আসার গল্প, নিজেদের একেবারে আলাদা ভাবে চিনে নেওয়ার গল্প।
শেষ আপডেট: 6 February 2021 08:08
দ্য ওয়াল ব্যুরো: 'গৃহমন্ত্রক সামলাচ্ছেন প্রতিদিন তারা
আসল যাদুকর হল শ্রীমতী-রা... '
সেই শ্রীমতীদেরই জীবনের গল্প বলবে পরিচালক অর্জুন দত্তের সিনেমা 'শ্রীমতী'। নিজের কাছে নিজেরই ফিরে আসার গল্প, নিজেদের একেবারে আলাদা ভাবে চিনে নেওয়ার গল্প।
এই সিনেমাতে এবার জুটি বাঁধতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় আর সোহম চক্রবর্তীকে। এই নিয়ে তৃতীয় ছবিতে হাত দিতে চলেছেন পরিচালক অর্জুন দত্ত। স্বস্তিকার সঙ্গে এটা পরিচালকের দ্বিতীয় কাজ। গতবছর ছবির ট্রেলার মুক্তি পেলেও ছবিটি এই বছরেরই রিলিজ হবে। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সেই ছবির পোস্টার শেয়ার করেন নিজের ইনস্টা হ্যান্ডেলে আর সেই সঙ্গে লেখেন 'রিলিজিং সুন'।

একজন নারীর নিজেকে খুঁজে পাওয়ার গল্প। নিজেকে ভালবাসার গল্প 'শ্রীমতী'। পরিচালকের কথায়, 'নানা নিয়মের বেড়াজালে পড়ে থই খুঁজে পায় না মেয়েরা। সেখান থেকে কি আদৌ তাঁরা বেরিয়ে আসতে পারবেন?’
সোহম-স্বস্তিকার জুটিতেও থাকছে চমক। এছাড়াও অন্যরকম চরিত্রে হাজির থাকছেন দেবযানী বোস। ছবিতে বাকি চরিত্রে অভিনয় করছেন খেয়া চট্টোপাধ্যায়, তৃণা সাহা, দেবযানী বোসেরা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বরখা বিস্ত সেনগুপ্ত। তাঁর চরিত্রের নাম মল্লিকা।
এর আগে পরিচালক অর্জুনের দ্বিতীয় সিনেমা ‘গুলদস্তা’তে কাজ করেছেন স্বস্তিকা। তিন নারীর গল্প নিয়ে তৈরি সেই ছবিতে বাকি দুই নারী চরিত্রে অভিনয় করেছিলেন অর্পিতা চট্টোপাধ্যায় ও দেবযানী চট্টোপাধ্যায়।