Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সুস্মিতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন সাহেব, ছবি দেখে ভক্তরা বলছে, ক্যামেরার পিছনে দু'জনে..

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি এখন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। তাঁদের অনস্ক্রিন রসায়ন নিয়ে চর্চার শেষ নেই।

সুস্মিতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন সাহেব, ছবি দেখে ভক্তরা বলছে, ক্যামেরার পিছনে দু'জনে..

ফাইল চিত্র

শেষ আপডেট: 4 February 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি এখন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। তাঁদের অনস্ক্রিন রসায়ন নিয়ে চর্চার শেষ নেই। ভক্তদের একাংশের ধারণা, শুধু পর্দার জন্য নয়, বাস্তবেও প্রেম করছেন এই জুটি। আর সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে তাঁদের ‘বিয়ে’র ছবি!  

সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্টে লাল বেনারসিতে পরেছেন সুস্মিতা, সোনার গয়নায় মোড়া, মাথায় টোপর আর সিঁথিতে সিঁদুর—একদম বধূর সাজে ধরা দিয়েছেন। পাশে সাহেব, যিনি স্যুটেড লুকে থাকলেও গায়ে জড়িয়েছেন সাদা জোর। ছবির ক্যাপশনে লেখা, 'কথা ও এভির শুভ পরিণয়ে আপনাদের আমন্ত্রণ।'

এতকিছু দেখে ভক্তরা বিয়ের খবর সত্যি বলে ধরে নিলেও, আদতে এটি রিল লাইফের বিয়ে! জনপ্রিয় ধারাবাহিক 'কথা'-তে তাঁদের চরিত্র এভি ও কথার বিয়ে হয়েছে। গল্পে দেখা যাচ্ছে, পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করতে অস্বীকার করায় কথা রেগে বাড়ি ছেড়ে চলে যায়। তাকে ফিরিয়ে আনতেই এভির পরিবার সাজায় মিথ্যে বিয়ের নাটক, যা শেষ পর্যন্ত সত্যিতে পরিণত হয়! ধারাবাহিকের এই নতুন মোড় দর্শকদের বেশ আনন্দ দিচ্ছে, আর টিআরপিও সেভাবেই ঊর্ধ্বমুখী।  

রিয়েল লাইফে কি প্রেম করছেন সাহেব-সুস্মিতা?

এত চর্চার পর প্রশ্ন উঠছে—সত্যিই কি পর্দার বাইরেও প্রেম করছেন সাহেব ও সুস্মিতা? যদিও সাহেব পুরো বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, 'দু'জন পেশাদার অভিনেতা একসঙ্গে কাজ করলে এমন জল্পনা হতেই পারে। কিন্তু আমাদের কাজটাই আসল, এর বাইরে কিছু ভাবছি না।' 

এদিকে, সাহেবের ঘনিষ্ঠ মহল বলছে, তিনি নাকি বর্তমানে মডেল স্বাগতাকে ডেট করছেন! অন্যদিকে, সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি। দীর্ঘদিনের প্রেমিক অনির্বাণ রায়ের সঙ্গে তাঁর বাগদান ভেঙে যাওয়ার পরই গুঞ্জন ওঠে, সাহেবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি এই বিচ্ছেদ! যদিও সুস্মিতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'কোনও সম্পর্ক কখনও তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না। সম্পর্ক টেকে না শুধুমাত্র সেই দুজনের বোঝাপড়া ও পরিস্থিতির জন্য। এর বাইরে কিছু বলার নেই।'  

৪০০ পর্ব পেরিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে 'কথা'। ধারাবাহিকের মতোই সাহেব-সুস্মিতার জুটিও এখন আলোচনার কেন্দ্রে। বাস্তবের প্রেম নাকি নিছক গুঞ্জন—সেটা সময়ই বলবে, তবে অনস্ক্রিন তাঁদের রোম্যান্স যে আরও জমে উঠছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই!


```